00100910105 ১৮ মা'আরিফুল হাদীস তেমনিভাবে তার এবং তার খান্দানের লোকদের গোলামদের জন্যও যাকাত গ্রহণ বৈধ নয়। এমনকি আযাদ হয়ে যাওয়ার পরও তারা যাকাতের তহবিল থেকে কিছু নিতে পারবে না। দ্বিতীয় বিষয়টি এই জানা গেল যে, যাকাত তহশীলের বিনিময় ও পারিশ্রমিক হিসাবে এ যাকাত থেকে প্রত্যেক কর্মচারীকে (সে যদি ধনীও হয়) বেতন-ভাতা দেওয়া যায়। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বংশের লোক এবং তাদের গোলামদের জন্য এরও অবকাশ নেই। তৃতীয় একটি বিষয় এ হাদীস থেকে এও জানা গেল যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামী আইন গোলামদেরকে এ যুগে যখন দুনিয়াতে তাদের কোন মূল্যায়নই ছিল না__ কি সুউচ্চ মর্যাদা দিয়েছিল এবং আইনগত মালিকদের খান্দানী বৈশিষ্ট্যসমূহের মধ্যে পর্যন্ত তাদেরকে অংশীদার করে দিয়েছিল । কোন্ পরিস্থিতিতে সওয়াল করা বৈধ আর কোন্ অবস্থায় নিষেধ মুহাদ্দিসীনে কেরাম কিতাবুয্ যাকাতেই এসব হাদীসও লিপিবদ্ধ করে থাকেন, যেগুলোতে বলা হয়েছে যে, কোন্ অবস্থায় সওয়াল করা নিষেধ এবং কোন্ অবস্থায় এর অনুমতি রয়েছে । তাদের এ নীতির অনুসরণেই এ মা'আরিফুল হাদীসেও এসব হাদীস এখানে আনা হচ্ছে। লং ১. পতল 2. 1 ভজল তা লক এ 5০ ক 89৮75৮8১৯০৫ ০ ৪৮ 99 ৬ ৮ 244২১ 3 ধন) 0। 1০5 45 এ|। ৮54 ১০3 03 8০৬৯ ১ ৮৯৯১০ (০) ২০১৩৫ 2595৮4০0১55 0০04৮ পিএ 9 (৬১০১৭। ০15০) * ১48 ০5 ১০ ০৪5০০ ১০ ৯ ১০ 446 ০৪০৩ বু ২৩৯৩ এ ২১। হুৰ্শী ইবনে জুনাদাহ (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ সওয়াল করা জায়েয নয় ধনী ব্যক্তির জন্য এবং সুস্থ-সবল মানুষের জন্য ৷ তবে এমন ব্যক্তির জন্য জায়েয, যাকে অভাব ও দারিদ্র্য মাটিতে ফেলে দিয়েছে অথবা কোন অসহনীয় খণের বোঝা তার উপর চেপে গিয়েছে । আর যে ব্যক্তি (অভাবের তাড়নায় নয়; বরং কেবল) সম্পদ বৃদ্ধির জন্য মানুষের কাছে হাত পাতে, কেয়ামতের দিন তার এ ভিক্ষাবৃত্তি তার মুখে একটি ক্ষত হিসাবে ফুটে উঠবে এবং এ ভিক্ষালন্ধ মাল জাহান্নামের উত্তপ্ত পাথর হবে, যা সে ভক্ষণ করবে । এখন যার মন চায় সে সওয়াল কম করুক আর যার মন চায় সে বেশী করে সওয়াল করুক (এবং আখেরাতে এর ফল ভোগের জন্য প্রস্তুত থাকুক) । __তিরমিযী ব্যাখ্যা 8 এ হাদীসেও আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস (োযিঃ) বর্ণিত (১৪ নং) হাদীসের মত ধনী দ্বারা এ ব্যক্তি উদ্দেশ্য, যে বর্তমানে সাহায্যের মুখাপেক্ষী ও অভাবী নয়, (যদিও সে নেসাবের মালিক ও সম্পদশালী নাও হয়।) এমন ব্যক্তির জন্য এবং এ সুস্থ-সবল ব্যক্তির জন্য, যে পরিশ্রম করে নিজের জীবিকা উপার্জন করতে পারে, এ হাদীসে সওয়াল করতে নিষেধ করা হয়েছে । সাধারণ নিয়ম ও মাসআলা এটাই যে, এমন ব্যক্তির জন্য কারো সামনে হাত পাতা উচিত নয় । হ্যা, অভাব ও দারিদ্য যদি কাউকে একেবারে ধরাশায়ী করে দিয়ে থাকে আর সওয়াল ছাড়া তার অন্য কোন উপায় না থাকে অথবা কোন অর্থদণ্ড কিংবা কোন ভারী খণের বোঝা যদি তার উপর চেপে বসে থাকে এবং অন্যদের নিকট থেকে সাহায্য গ্রহণ ছাড়া এটা আদায় করতে না পারে, তাহলে এসব অবস্থায় তার জন্য সওয়াল করার ও সাহায্য প্রার্থনার অবকাশ রয়েছে। ড/ড/৬৬.91177001109.00100
— পৃষ্ঠা ২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।