00100910105 মা'আরিফুল হাদীস ১৩ 527 7255552555-215555578 (551519057125251 ১২। হযরত যিয়াদ ইবনে হারেস সুদায়ী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলাম এবং তার হাতে বাইআত গ্রহণ করলাম । তারপর যিয়াদ একটি দীর্ঘ হাদীস বর্ণনা করলেন (এবং এ প্রসঙ্গে এ ঘটনার উল্লেখ করলেন যে,) এক ব্যক্তি এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসে আরয করল, যাকাতের মাল থেকে আমাকে কিছু দিন । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উদ্দেশ্য করে বললেন ঃ আল্লাহ্ তাআলা যাকাতের হকদার কারা হবে, এ বিষয়টির ফায়সালা কোন নবী অথবা অন্য কারো হাতে ছেড়ে দেননি; বরং নিজেই এর ফায়সালা করে দিয়েছেন এবং এটাকে আট প্রকার লোকের মধ্যে ভাগ করে দিয়েছেন । অতএব, তুমি যদি এ আট প্রকারের মধ্য থেকে কোন এক প্রকারের অন্তর্ভুক্ত হও, তাহলে আমি তোমাকে যাকাত থেকে অংশ দিব। __আবু দাউদ ব্যাখ্যা ৪ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ হাদীসে যাকাত ব্যয়ের ক্ষেত্রসমূহ সম্পর্কে আল্লাহ্ তা'আলার যে হুকুমের বরাত দিয়েছেন সেটা সুরা তওবার এ আয়াতে উল্লেখিত হয়েছে ঃ ০৫১ ১০৯৭০ ৯৪০1 ০৪ ১৪ বঃনও ৬০ এএ০এ ১০০৭ ০5১| ৪০৭। ৫ ৮০১এ। ১3401 4১০ অর্থাৎ, যাকাত হল কেবল ফকীর, মিসকীন, যাকাত আদায়কারী ও যাদের মন যোগানো প্রয়োজন তাদের হক এবং তা দাস মুক্তির জন্য, ঝণগ্রস্তদের জন্য, আল্লাহ্র পথে জেহাদকারীদের জন্য এবং মুসাফিরদের জন্য ৷ সুরা তওবা ঃ রুকু ৮) এ হচ্ছে যাকাতের ৮টি ব্যয়খাত, যা স্বয়ং কুরআন মজীদে বর্ণনা করে দেওয়া হয়েছে। এগুলোর সংক্ষিপ্ত ব্যাখ্যা এই ঃ (১) ফকীর-_- অর্থাৎ সাধারণ গরীব ও বিত্তুহীন মানুষ । আরবী ভাষায় ফকীর শব্দটি ধনীর বিপরীতে বলা হয়। এ বিবেচনায় এসব গরীব লোক এর মধ্যে অন্তরভৃক্ত হয়ে যায়, যারা ধনী নয়। (অর্থাৎ, যাদের কাছে এ পরিমাণ অর্থ-সম্পদ নেই, যার উপর যাকাত ওয়াজিব হয়ে যায় ।) শরীঅতে ধনী হওয়ার মাপকাঠি এটাই । কিতাবুঘ্ যাকাতের একেবারে শুরুতে হযরত মো“আয (রাযিঃ)-এর হাদীস গিয়েছে যেখানে যাকাত সম্পর্কে বলা হয়েছে, “এটা ধনীদের থেকে আদায় করা হবে এবং তাদের গরীবদের মধ্যে বন্টন করে দেওয়া হবে।” (২) মিসকীন-__ এসব অভাবী মানুষ যাদের কাছে নিজেদের প্রয়োজন পূরণের জন্য কিছুই নেই এবং যারা একেবারে রিক্তহস্ত ৷ (৩) যাকাত আদায়কারী-__- এর দ্বারা যাকাত তহ্শীলের কর্মচারী উদ্দেশ্য । এরা যদি ধনীও হয় তবুও তাদের শ্রম এবং তাদের সময়ের বিনিময়, অর্থাৎ বেতন-ভাতা যাকাত থেকে দেওয়া যেতে পারে । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে এ রীতিই ছিল । (৪) মুআল্লাফাতুল কুলুব-_ অর্থাৎ, এমন লোক, যাদের মন যোগানো দ্বীনী ও জাতীয় স্বার্থে খুবই জরুরী মনে হয়। এরা যদি সম্পদশালীও হয় তবুও এ ড/ড/৬৬.91177001109.00100
— পৃষ্ঠা ২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।