00100910105 সংকলকের ভূমিকা ১১৯০] ০৯৯১।। 41112 ০১৫1৬০০৯০০০ ০৭৭ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা এক বিরাট ও প্রকাশ্য মো*জেযা যে, যদিও তিনি উন্মী ছিলেন এবং নিজের নামটি পর্যন্ত লিখতে পারতেন না; কিন্তু তার শিক্ষা ও পথনির্দেশ এ দুনিয়াতে পৃথিবীর সবচেয়ে বড় গ্রস্থাগার প্রতিষ্ঠা করে দিয়েছে। এ গ্রন্থাগারটিকে দু'ভাগে বিভক্ত করা যায়। একটি অংশ তো উহা, যার সম্পর্ক তার আনীত কিতাব কুরআন মজীদের সাথে, যা আসলে আল্লাহ্র কালাম-__ যার শব্দমালাও আসমানী এবং আল্লাহ্র পক্ষ থেকে অন্তঃ নিক্ষিপ্ত । দ্বিতীয় অংশটি উহা--_ যার সম্পর্ক হুযুর (সাঃ)-এর বাণী, দিকনির্দেশনা ও তার পয়গাম্বরী জিন্দেগীর সাথে-__ যাকে হাদীস বলা হয়। কুরআন মজীদে গবেষণা ও তথ্য অনুসন্ধান করতে গিয়ে যে শত শত বিদ্যা সৃষ্টি হয়েছে, এগুলোর ব্যাপারে যে লক্ষ লক্ষ কিতাব লিখা হয়েছে এবং যে বিশাল ও স্বতন্ত্র গ্রন্থাগার কেবল এ সংক্রান্ত বিষয়েই অস্তিত এসেছে এবং নতুন নতুন সংযোজন হচ্ছে, এখানে আমরা সে ব্যাপারে কিছু নিবেদন করতে যাচ্ছি না । আমরা শুধু হাদীস সম্পর্কে বলতে চাই যে, এ পর্যন্ত এর সাথে সংশ্লিষ্ট যেসব বিদ্যা সংকলিত হয়েছে এবং এগুলোর উপর যেসব কিতাৰ লিখা হয়েছে, নিঃসন্দেহে এগুলোর সংখ্যাও লাখের কম নয়। হাদীসের যে হাজার হাজার সংকলন মুসনাদ, মু'জাম, জামে ও সুনান ইত্যাদির আকারে নববী যুগ থেকে এ পর্যন্ত তৈরী হয়েছে, তারপর এগুলোর রাবীদের জীবনী ও পরিচিতি, তাদের সমালোচনা এবং তাদের নির্ভরযোগ্যতা ও অনির্ভরযোগ্যতা সম্পর্কে যে অসংখ্য কিতাব লিখা হয়েছে, তারপর হাদীসের ব্যাখ্যা, শব্দ বিশ্লেষণ এবং এগুলো থেকে মাসআলা উত্ভীবন এবং এগুলোর হেকমত ও রহস্য উদ্ঘাটনে যেসব গন্থ বিভিন্ন যুগে ও বিভিন্ন ভাষায় উম্মতের বিশিষ্ট আলেম ও পণ্তিতগণ লিখেছেন__ যেগুলোর মধ্যে সংযোজনের ধারা এখনও অব্যাহত রয়েছে । যদি এসব গ্রন্থসমূহ থেকে কেবল একটি একটি কপি একত্রিত করা হয়, তাহলে কোন প্রকার অতিশয়োক্তি ছাড়াই একথা বলা যাবে যে, ০০০০০০০0098 এ ভাণ্ডারের জন্য যথেষ্ট হবে না। বাস্তব ঘটনা এই যে, হাদীসে নববীর খেদমতের ধারায় প্রতিটি যুগ এবং প্রতিটি অঞ্চলের বিশেষ চাহিদা অনুসারে ইসলামের বিগত তেরশ' বছরে আল্লাহ্ তা'আলা এ উম্মতের হাদীসের খেদমতগারদের দ্বারা যে কাজ নিয়েছেন এবং যেভাবে নিয়েছেন, এটা অর্তীদৃষ্টি সম্পন্ন মানুষের জন্য আল্লাহ্ তা“আলার চরম বিজ্ঞতা ও মহান কুদরতের এক বিশেষ নিদর্শন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শেষ নবী হওয়ার এক স্পষ্ট প্রমাণ । ড/ড/৬৬.91177001109.00100
— Page 2 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.