Maulana Manzoor Nomani Bangla Book — Mariful Hadis 4
/ ১৬৪
📝 লেখা 📖 পিডিএফ

00100910105 মাঁআরিফুল হাদীস ৯ ব্যাখ্যা ঃ সুরা তওবার যে আয়াতটির উল্লেখ এ হাদীসে এসেছে, সেই আয়াতটি যখন নাযিল হয়, তখন সাহাবায়ে কেরাম এর বাহ্যিক শব্দমালা ও কথার ভঙ্গিতে এই মনে করলেন যে, এর মর্ম ও দাবী এটাই যে, নিজের উপার্জনের মধ্য থেকে কোন কিছুই সঞ্চয় করে রাখা যাবে না এবং সম্পদ একেবারেই জমা করা যাবে না-_ সম্পদ যাই হাতে আসবে, তাই আল্লাহ্‌র পথে খরচ করে দিতে হবে । আর একথা স্পষ্ট যে, এ বিষয়টি মানুষের জন্য খুবই কঠিন। হযরত ওমর (রাযিঃ) সাহস করলেন এবং এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে প্রশ্ন করলেন । হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন যে ঃ এ আয়াতটির সম্পর্ক এসব লোকের সাথে, যারা অর্থ-সম্পদ জমা করে এবং এর যাকাত আদায় করে না। কিন্তু যদি যাকাত আদায় করে দেওয়া হয়, তাহলে অবশিষ্ট মাল হালাল ও পবিত্র হয়ে যায়। তিনি এখানে এ কথাও বলে দিলেন যে, আল্লাহ্‌ তা'আলা যাকাত এজন্যই ফরয করেছেন___ যাতে এটা আদায় করে দিলে অবশিষ্ট মাল পাক হয়ে যায়। তারপর তিনি আরেকটি কথা অতিরিক্ত বলে দিলেন যে, এভাবেই আল্লাহ্‌ তাআলা উত্তরাধিকার আইনও এজন্য করে দিয়েছেন-__ যাতে কোন মানুষ মারা গেলে তার রেখে যাওয়া লোকদের জন্য একটি আশ্রয় হয় । এ উত্তরের মধ্যে হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ইঙ্গিতও করে দিলেন যে, যদি সঞ্চয় করা এবং অর্থ-সম্পদ জমা করা একেবারেই নিষেধ হত, তাহলে শরীঅতে যাকাত এবং উত্তরাধিকারের বিধানই থাকত না । কেননা, শরীঅতের এ দু'টি বিধানের সম্পর্ক সঞ্চিত সম্পদের সাথে । যদি অর্থ-সম্পদ জমা রাখার একেবারেই অনুমতি না থাকে, তাহলে যাকাত ও উত্তরাধিকার বন্টনের প্রশ্নই আসবে না। হযরত ওমর (রািঃ)-এর আসল প্রশ্নের এ উত্তর দেওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সুস্থ মন-মানসিকতা গড়ার লক্ষ্যে একটি অতিরিক্ত কথা এও বলে দিলেন যে, অর্থ-সম্পদের চেয়ে বেশী কাজের জিনিস-__ যা এ দুনিয়াতে অন্তরের প্রশাস্তি ও আত্মার তৃপ্তির সবচেয়ে বড় পুঁজি-_- সেটা হচ্ছে পুণ্যবতী ও অনুগত জীবনসঙ্গিনী ৷ তার মূল্যায়ন অর্থ-সম্পদের চেয়েও বেশী করতে হবে এবং তাকে আল্লাহ্‌ তা'আলার বিশেষ নে'আমত মনে করবে । এ কথাটি তিনি এক্ষেত্রে এ জন্য বলেছেন যে, এ যুগে মহিলাদেরকে খুবই অবহেলার দৃষ্টিতে দেখা হত এবং তাদের প্রতি অবিচার করা হত। যাকাতের বিস্তারিত বিধান ও নিয়ম-পদ্ধতি যাকাতের সংক্ষিপ্ত ও মৌলিক স্বরূপ তো এটাই যে, নিজের সম্পদ ও নিজের উপার্জন থেকে আন্মাহ্‌র সন্তুষ্টির জন্য কিছু ব্যয় করা হবে। একটু আগেই যেমন বলা হয়েছে যে, ইসলামের একেবারে প্রাথমিক যুগে এ সংক্ষিপ্ত নির্দেশই ছিল। পরে এর বিস্তারিত বিধান এসেছে এবং নিয়ম-নীতি নির্ধারিত হয়েছে । যেমন, কোন্‌ প্রকার সম্পদে যাকাত আসবে, কমপক্ষে কতটুকু সম্পদ থাকলে যাকাত ওয়াজিব হবে, কত সময় পার হওয়ার পর যাকাত ওয়াজিব হবে এবং কোন্‌ কোন্‌ খাতে এটা খরচ করা যাবে ইত্যাদি । এবার এ হাদীসগুলো পাঠ করে নিন, যেগুলোর মধ্যে যাকাতের বিস্তারিত বিধান ও নিয়ম-পদ্ধতি বর্ণনা করা হয়েছে। কমপক্ষে কতটুকু সম্পদ হলে যাকাত ফরয হয় ক জর, ৮:34 ৩: 5৮ এল ৩ 5০-4 ০ রণ পিঠ তানি 272 ০৮৭ 9০৮ ৫ শেল 4০০১৯ ৩৪৩ ০ এ ১9 44০ 401 ৬০০ ৭0) ৭১০০ এ এ ৬০৯৯৭ ৬ ৮৭ ৪21 ০০ (০) ড/ড/৬৬.81177001109.00100

— পৃষ্ঠা ১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।