Maulana Manzoor Nomani Bangla Book — Mariful Hadis 4
/ ১৬৪ ›
📝 লেখা 📖 পিডিএফ

00100910105 ১৫৬ মা'আরিফুল হাদীস ভালবাসারই একটি অনিবার্ধ দাবী । আর এটা যেন এরই এক বাস্তব নমুনা । আরবী কবি বলেন ঃ ১115 ১1505 * ৪৭৫১১১৫০০০০ 00 34. ১০ ০৮ উপ * 5995 041256 অর্থাৎ, আমি যখন লায়লার বাড়ীর পাশ দিয়ে যাই, তখন কখনো এ দেয়ালে চুমু খাই আর কখনো এ দেয়ালে । কিন্তু এ ঘরের ভালবাসা আমার অন্তরকে পাগল বানায়নি: বরং এ ঘরে যে বাস করে তার ভালবাসাই আমাকে এমন বানিয়ে দিয়েছে। তাছাড়া যিয়ারতের সময় যিয়ারতকারীর অন্তরে যে ঈমানী আবেগ সৃষ্টি হয় এবং নবীর সান্নিধ্যে আসার বরকতে ঈমানী প্রতিজ্ঞার নবায়ন, গুনাহর জন্য অনুতাপ, আল্লাহ্‌র প্রতি অনুরাগ ও তওবা এস্তেগফারের যে ঢেউ তার অন্তরে জাগে, এর সাথে নবীর ভালবাসার যে আবেগ দোলায়িত হয় এবং ভালবাসা ও অনুতাপ মিশ্রিত অনুভূতি তার চোখ থেকে যে অশ্রু ঝরিয়ে দেয়, এগুলোর মধ্য থেকে প্রতিটি জিনিসই এমন, যা নবীর শাফাআত; বরং আল্লাহ্‌র ক্ষমাকেও অনিবার্য করে দেয়। এজন্য এতে কোন সন্দেহ নেই যে, রওযা শরীফ যিয়ারতকারী প্রতিটি ঈমানদারের ভাগ্যেই নবীর শাফাআত নছীব হবে । হ্যা, দুর্ভাগ্যক্রমে কোন যিয়ারতকারী যদি এমন হয় যে, তার অন্তরে এ ধরনের কোন আবেগ, অনুভূতি ও অবস্থাই সৃষ্টি না হয়, তাহলে মনে করতে হবে যে, তার অন্তর ঈমানের মূল চেতনা থেকে শূন্য । তাই তার যিয়ারত প্রকৃত যিয়ারত নয়; বরং শুধু যিয়ারতের আকৃতি ও রূপ! আর আল্লাহ্‌ ও রাসূলের নিকট কোন আমলেরই কেবল বাহ্যিকরূপ গ্রহণযোগ্য নয়। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর রওযা শরীফ যিয়ারতের যেসব উপকারিতা, বরকত ও কল্যাণের কথা উপরে উল্লেখ করা হয়েছে, এগুলো সামনে রেখে যদি এসব হাদীসের চিন্তা করা হয়, যেগুলো এ যিয়ারতের প্রতি উৎসাহদানে বর্ণিত হয়েছে, তাহলে যদিও সনদের দিক দিয়ে এগুলোর উপর কথা বলা যেতে পারে; কিন্তু বিষয়গত দিক দিয়ে এগুলো দ্বীনি চিন্তা-চেতনা ও কর্মনীতির সাথে সম্পূর্ণ সামঞ্জস্যশীল মনে হবে এবং সুস্থ মস্তিষ্ক এর উপর সন্তুষ্ট হয়ে যাবে যে, কবর মুবারকের এ যিয়ারত আসলে কবরে শায়িত মহান সত্তা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে ঈমানী সম্পর্ক, তাঁর প্রতি ভক্তি ও ভালবাসা এবং দ্বীনি উন্নতির বিশেষ ওসীলা । আমাদের বিশ্বাস, প্রতিটি ভাগ্যবান ঈমানদার বান্দা- যাকে আল্লাহ্‌ তা'আলা এ যিয়ারতের সৌভাগ্য দান করেছেন- এ কথার সাক্ষ্য দেবে। রওযা শরীফ যিয়ারতের বিস্তারিত আদাব ও নিয়ম এ অধম তার রচিত “আপ কেয়সে হজ্জ করে” নামক কিতাবে লিখে দিয়েছে । পাঠকদের কাছে অনুরোধ, তারা যেন এটা অবশ্যই দেখে নেন। ইনশাআল্লাহ্‌ ঈমানী স্বাদ পাবেন। মাঁআরিফুল হাদীস (চতুর্থ খন্ড) যিয়ারতে নববীর এ সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হল। চা পক নু 95০ পাপা ঞতি কহ কত ১১০১ ১০০। 45০ ভঞ্এ ৯৯] ৭|এ ড/ড/৬৬.91177001109.00100

— পৃষ্ঠা ১৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।