00100910105 মা'আরিফুল হাদীস ১৫১ মদীনায়ই মরে । কেননা, যে ব্যক্তি মদীনায় মারা যায়, আমি তার জন্য (বিশেষভাবে) শাফা'আত করব । -_আহমাদ, তিরমিযী ব্যাখ্যা £ এ কথা স্পষ্ট যে, আমার মৃত্যু অমুক স্থানে আসুক, এটা কারো এখতিয়ার ও ইচ্ছাধীন বিষয় নয়। তবে মানুষ এর আকাজ্ষা ও এর জন্য দোআ করতে পারে এবং কোন না কোন পর্যায়ে এর চেষ্টাও করতে পারে । যেমন, যেখানে মরতে চায়, সেখানে গিয়ে পড়ে থাকবে । যদি তকদীরের ফায়সালা বিপরীত না হয়, তাহলে মৃত্যু সেখানেই আসবে । যাহোক, হাদীসটির উদ্দেশ্য এটাই যে, যে ব্যক্তি এ সৌভাগ্য লাভ করতে চায়, সে যেন যথাসাধ্য চেষ্টা করে। যারা এখলাছ ও আন্তরিকতার সাথে চেষ্টা করে, আল্লাহ্ তা“আলাও তাদের সাহায্য করেন। 62৩6০ || ০০ খ। 1508 ১১০5 এ ০১০ | 138 ১15014৯০105 ৪০ ০০ ১১০০ ৫০৯৪৪১০০৭০৪০০।০০০//০০৮৭৩৮১৪০৪০ (১৮১০ এ/৮০ ১199) * ০1১, ২১৩। ইয়াহ্ইয়া ইবনে সাঈদ আনসারী তাবেয়ী থেকে মুরসাল পদ্ধতিতে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনার কবরস্তানের পাশে) বসা ছিলেন এবং এ সময় একটি কবর খোড়া হচ্ছিল। এক ব্যক্তি কবরে উকি দিয়ে দেখল এবং বলে ফেলল, মু'মিনের জন্য এটা কতইনা মন্দ স্থান! রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঃ তুমি কী মন্দ কথাইনা বললে! (একজন মুসলমানের মদীনায় মৃত্যু এসেছে আর এখানেই তার কবর হয়েছে, আর তুমি বলছ যে, মুসলমানের জন্য এ শয়নস্থল ভাল নয়) লোকটি বলল, আমার উদ্দেশ্য এটা নয়; (যে, মদীনায় মৃত্যু ও কবর হওয়া ভাল নয়) বরং আমার উদ্দেশ্য ছিল আল্লাহ্র রাহে শহীদী মৃত্যু ৷ অর্থাৎ, আমি এটা বলতে চেয়েছিলাম যে, এ লোকটি বিছানায় পড়ে মরে ও এ স্থানে দাফন হওয়ার পরিবর্তে যদি কোন জেহাদের ময়দানে শহীদ হয়ে ফেত এবং তার রক্তমাখা লাশ সেখানে পড়ে থাকত, তাহলে এ কবরে দাফন হওয়ার চেয়ে সেটা অনেক ভাল হত ।) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন ঃ এ মৃত্যু আল্লাহ্র রাহে শহীদী মৃত্যুর সমান তো নয়, (অর্থাৎ, শাহাদতের মর্তবা তো অনেক উচ্ছে, কিন্তু মদীনায় মৃত্যুবরণ করা এবং এ মাটিতে দাফন হওয়াও বিরাট সৌভাগ্য ।) আল্লাহ্র যমীনে এমন কোন স্থান নেই যেখানে আমার কবর হওয়া মদীনা অপেক্ষা আমার নিকট প্রিয়তর হতে পারে । কথাটি তিনি তিনবার বললেন । _ মুয়াত্তা মালেক ব্যাখ্যা £ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর এ কথার মর্ম বাহ্যত এই যে, আল্লাহ্র পথে শাহাদত লাভের ফযীলত ও মাহাত্ম্য অবশ্যই স্বীকৃত এবং বিছানায় পড়ে মরা ও জেহাদের ময়দানে আল্লাহ্র জন্য জীবন উৎসর্গ করা সমান নয়; কিন্তু মদীনায় মৃত্যুবরণ করা ও এখানে করবস্থ হওয়াও বিরাট সৌভাগ্যের বিষয় । আমি নিজেও এর আকাজ্কা করি । ড/ড/৬৬.91177001109.00100
— পৃষ্ঠা ১৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।