00100910105 মা'আরিফুল হাদীস ১৪৭ ভূমিতে সর্বশ্রেষ্ঠ স্থান এবং আল্লাহ্র কাছে সবচেয়ে প্রিয় ভূমি । আমাকে যদি এখান থেকে বের হয়ে যেতে এবং হিজরত করতে বাধ্য না করা হত, তাহলে আমি তোমাকে ছেড়ে যেতাম না। _ তিরমিযী, আবু দাউদ ব্যাখ্যা £ এ হাদীসে এ বিষয়টি স্পষ্টভাবে এসে গিয়েছে যে, মক্কা মুকাররমা পৃথিবীর সমস্ত ভূভাগে সবচেয়ে উত্তম ও আল্লাহ্র নিকট প্রিয়তর স্থান । আর এটাই হওয়া চাই । কেননা, এখানে আল্লাহ্র ঘর কা'বা শরীফ রয়েছে- যা আল্লাহ্র বিশেষ তাজাল্লীগাহ এবং কেয়ামত পর্যন্ত মু'মিনদের কেবলা । রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও যার তাওয়াফ করতেন এবং এ দিকে মুখ করেই নামায পড়তেন। এ বিষয়বস্তুর একটি হাদীস প্রায় একই শব্দমালায় হযরত আবু হুরায়রা (রাযিঃ) থেকেও বর্ণিত হয়েছে। ৩১৯৩ ১৫০০ এ৯৮। ০ 42০5 45 | ০০ 40৮০০ 0৫03০4৫5১১৪ 2(.£) (৬-১। ১15১) * 4১১১ ০০ (৩ এ১০ ৮৯১১ ০৭৬৪ ১1 2551 ২০৪ । হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাকে উদ্দেশ্য করে বলেছিলেন ঃ তুমি আমার নিকট কতইনা উত্তম ও প্রিয় শহর! আমার কওম যদি আমাকে বের করে না দিত, তাহলে আমি তোমাকে ছেড়ে কোথাও বসবাস করতাম না । __তিরমিযী ব্যাখ্যা £ এ দু'টি হাদীসের কোনটিতেই এর উল্লেখ নেই যে, হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথাটি কোন্ সময় বলেছিলেন । তবে হাদীস ব্যাখ্যাতাগণ আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঘিঃ)-এর হাদীসের ব্যাখ্যায় উল্লেখ করেছেন যে, হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথাটি ফাত্হে মক্কার সফর থেকে ফেরার সময় বলেছিলেন । +5। 4১ মদীনা শরীফের মর্যাদা ও ভালবাসা অধিকাংশ মুহাদ্দিসদের রীতি এই যে, তারা নিজেদের সংকলনসমূহে হজ্জ ও উমরা সম্পর্কিত হাদীসগুলোর সাথে “মক্কার ফযীলত অধ্যায়' শিরোনামে মক্কার মর্যাদা ও ফযীলতের হাদীসসমূহ এবং এরই সাথে “মদীনার ফযীলত" শিরোনামে মদীনার মর্ধাদার হাদীসসমূহ শামিল করে দিয়ে থাকেন। এ রীতির অনুসরণ করতে গিয়ে এখানেও প্রথমে মক্কার সাথে সংশ্লিষ্ট হাদীসগুলো লিখা হয়েছে এবং এখন মদীনার সাথে সংশ্লিষ্ট হাদীসগুলো লিখা হচ্ছে। ০০ এ] 21098 4 এ ৮০০] ০০ ০৮৮০৩2০০০১৬ 55 (০০) (১1১০ * 204 ২০৫ । হযরত জাবের ইবনে সামুরা (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি ঃ আল্লাহ্ তাআলা মদীনার নাম “তাবা' রেখেছেন । _-মুসলিম ব্যাখ্যা ঃ তাবা, তায়বা ও তাইয়েবা এ তিনটি শব্দের অর্থ পবিত্র ও সুন্দর ৷ আল্লাহ্ তা'আলা এর এ নাম রেখেছেন এবং এটাকে এমনই বানিয়ে দিয়েছেন । এর মধ্যে আত্মার জন্য যে শান্তি, স্বাদ, প্রশান্তি ও পবিত্রতা রয়েছে, এটা কেবল মদীনা শরীফেরই বৈশিষ্ট্য । ড/ড/৬৬.91177001109.00100
— পৃষ্ঠা ১৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।