00100910105 ১৪৪ মা'আরিফুল হাদীস ঘাসও কাটা যাবে না। এ কথা শুনে হযরত আব্বাস বললেন, ইয়া রাসূলাল্লাহ! ইযখিরকে এর বাইরে রাখুন । কেননা, এখানকার কামাররা এটা ব্যবহার করে এবং ঘরের চালেও এটা কাজে লাগে। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঃ আচ্ছা, ইযখির বাদ । __ বুখারী, মুসলিম ব্যাখ্যা 8 এ হাদীসে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দু'টি ঘোষণার উল্লেখ রয়েছে, যা তিনি মন্কা বিজয়ের দিন বিশেষভাবে করেছিলেন । প্রথম ঘোষণাটি এই ছিল, “এখন আর হিজরতের হুকুম নেই ।” এর মর্ম বুঝার আগে এ কথা জানা জরুরী যে, মক্কী বিজয়ের পূর্বে যখন মক্কায় কাফের ও মুশরিকদের কর্তৃত্ ছিল- যারা ইসলাম ও মুসলমানদের চরম শক্রু ছিল এবং তখন মক্কায় থেকে কোন মুসলমানের পক্ষে ইসলামী জীবন-যাপন করা প্রায় অসম্ভব ছিল, তখন নির্দেশ ছিল যে, আল্লাহ্র যে বান্দারা ইসলাম গ্রহণ করবে, তাদের জন্য যদি সম্ভব হয়, তাহলে তারা যেন মক্কা থেকে হিজরত করে মদীনায় চলে যায়- যা তৎকালে ইসলামের কেন্দ্রভূমি ও সারা পৃথিবীতে ইসলামী শিক্ষা দীক্ষার একমাত্র প্রাণকেন্দ্র ছিল। যাহোক, এ ধরনের বিশেষ অবস্থায় এ হিজরত ফরয ছিল এবং এর বিরাট ফযীলত ও গুরুত্ব ছিল। কিন্তু ৮ম হিজরীতে যখন আল্লাহ্ তা'আলা মক্কা মুকাররমায়ও ইসলামী কর্তৃত্ প্রতিষ্ঠা করে দিলেন, তখন হিজরতের প্রয়োজন শেষ হয়ে গেল । এ জন্য তিনি মক্কা বিজয়ের দিনই ঘোষণা করে দিলেন যে, এখন হিজরতের এ হুকুম উঠিয়ে নেওয়া হল। এর দ্বারা স্বাভাবিকভাবেই এসব লোকদের মনে খুবই আক্ষেপ ও নৈরাশ্য এসে গিয়ে থাকবে, যারা এখন ইসলাম গ্রহণ করেছেন এবং হিজরতের বিরাট ফযীলতের দরওয়াজা বন্ধ হয়ে যাওয়ার কারণে .-এ সৌভাগ্য থেকে বঞ্চিত হয়ে গেলেন। তাদের এ আক্ষেপ ও আফসোস দূর করতে গিয়ে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঃ হিজরতের ফযীলত ও সৌভাগ্যের দরওয়াজা যদিও বন্ধ হয়ে গিয়েছে; কিন্তু জেহাদের পথ এবং আল্লাহ্ তা“আলার সকল নির্দেশ পালনের নিয়ত ও আল্লাহ্র দ্বীনকে উচ্চে ধারণ করার পথে সর্বপ্রকার ত্যাগ স্বীকারের দৃঢ় সংকল্পের দরওয়াজা এখনও খোলা রয়েছে । আর যে কোন বড় ধরনের সৌভাগ্য ও ফযীলত এসব পথ অবলম্বন করে আল্লাহ্র যে কোন বান্দাই লাভ করতে পারে। মক্কা বিজয়ের দিন হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় ঘোষণাটি এ দিয়েছিলেন যে, এ মক্কা নগরীর মর্যাদা ও সম্মান যা যুগ যুগ ধরে চলে আসছে এবং যা সর্বজন স্বীকৃত-_ এটা কেবল রসম ও প্রথা অথবা কোন ব্যক্তি বা গোষ্ঠীর সিদ্ধান্ত নয়; বরং এটা আল্লাহ্ তা'আলার অনাদি নির্দেশে চলছে এবং কেয়ামত পর্যন্ত সময়ের জন্যই আল্লাহ্ তা“আলার এ হুকুম যে, এর বিশেষ আদব ও সম্মান বজায় রাখতে হবে । এমনকি আল্লাহ্র জন্য জেহাদ ও যুদ্ধ যা একটি উচু স্তরের এবাদত ও বিরাট সৌভাগ্যের বিষয় এখানে এরও অনুমতি নেই । আমার পূর্বে কাউকে সাময়িক ভাবেও এর অনুমতি দেওয়া হয়নি । আমাকেও কেবল অল্প সময়ের জন্য এর অনুমতি দেওয়া হয়েছিল, আর এটাও এ সময় শেষ হওয়ার সাথে সাথে শেষ হয়ে গিয়েছে । এখন থেকে কেয়ামত পর্যন্ত কোন বান্দার জন্য এখানে যুদ্ধ করার অনুমতি নেই । যেভাবে বিশেষ সরকারী এলাকার জন্য বিশেষ বিধান ও আইন থাকে, সেভাবে এখানের জন্যও বিশেষ আদব ও আইন রয়েছে । আর এগুলো তাই, যা এ ক্ষেত্রে তিনি ঘোষণা করেছেন । প্রায় এ বিষয়বস্তুর একটি হাদীস হযরত আবু হুরায়রা (রাযিঃ) থেকেও বর্ণিত হয়েছে। ড/ড/৬৬.91177001109.00100
— পৃষ্ঠা ১৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।