00100910105 ১৪২ মা'আরিফুল হাদীস ব্যাখ্যা ৪ এ হাদীস দ্বারা জানা গেল যে, মুলতাযামকে জড়িয়ে ধরার এ আমলটি তাওয়াফের পরে হওয়া চাই এবং এর নির্দিষ্ট জায়গা মুলতাযামই । আল্লাহ্র প্রেমিকদের তখন মনের যে অবস্থা হয়, এটা কেবল তাদেরই অংশ, আর এটা হচ্ছে হজ্জের আবেগময় বিশেষ অবস্থাসমূহের একটি । হারামাইন শরীফাইনের মর্যাদা ও ফযীলত মুহাদ্দেসীনে কেরামের রীতি এই যে, তারা কিতাবুল হজ্জেই হারামাইন শরীফাইনের ফযীলত সম্পক্রীয় হাদীসগুলোও এনে থাকেন। এ নীতির অনুসরণেই এখানে হরমে মক্কা ও হরমে মদীনার ফযীলত সম্পকীয় হাদীসগুলো উল্লেখ হচ্ছে। মক্কার হরমের সম্মান ও মর্যাদা খানায়ে কা'বাকে আল্লাহ্ তা'আলা আপন ঘর সাব্যস্ত করেছেন। আর এ ঘরটি যেহেতু মক্কা শহরে অবস্থিত, এজন্য এ শহরটাকেও আল্লাহ্ তা“আলা নিরাপদ শহর নামে অভিহিত করেছেন । বিষয়টি যেন এমন, যেভাবে দুনিয়ার সমস্ত ঘরের মধ্যে আল্লাহ্র সাথে কা'বা ঘরের বিশেষ সম্বন্ধ রয়েছে, তেমনিভাবে পৃথিবীর সকল শহরের মধ্যে মক্কা শহরের সাথে আল্লাহ্র সন্বন্ধের বিশেষ মর্যাদা রয়েছে । তারপর এ সন্বন্ধের কারণেই এর প্রতিটি দিকে কয়েক মাইল পর্যন্ত নির্দিষ্ট এলাকাকে 'হরম' (অর্থাৎ, অবশ্য সম্মানার্থ) সাব্যস্ত করা হয়েছে এবং এর বিশেষ আদব ও বিধি-বিধান নির্ধারণ করা হয়েছে । এ আদব ও সম্মানের কারণেই এখানে এমন অনেক কর্মকান্ডই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, পৃথিবীর অন্য কোন স্থানে যেগুলো নিষিদ্ধ নয়। যেমন, এ সীমানার মধ্যে কারো জন্য কোন প্রাণী শিকার করার অনুমতি নেই, যুদ্ধ ও লড়াইয়ের অনুমতি নেই, বৃক্ষ কাটা- এমনকি কোন বৃক্ষের পাতা ছেঁড়ারও অনুমতি নেই । এ সম্মানিত এলাকার মধ্যে এসব জিনিসকে আদব ও সম্মানের পরিপন্থী পাপাচারী সুলত অপরাধ সাব্যস্ত করা হয়েছে। এ হরম এলাকার সীমানা প্রথমে হযরত ইবরাহীম (আঃ) নির্ধারণ করেছিলেন। তারপর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের যুগে এরই নবায়ন করেছেন৷ আর বর্তমানে এসব সীমানা সবার কাছেই সুপরিচিত। হরম সীমানার এ সম্পূর্ণ এলাকাটি যেন আল্লাহ্র সম্মানিত শহরের মেক্কার) বিরাট প্রাঙ্গন । আর এর আদব ও সম্মানও তেমনিভাবে ওয়াজিব, যেমনিভাবে আল্লাহ্র পবিত্র শহর মক্কার আদব ও সম্মান ওয়াজিব । এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদীস নিম্নে পাঠ করে নিন ঃ চা ০০০ 8 পপ ৮::%5% ০ ৩: পপ ০৮৩ 5)৩০প০০54 9 হা (৯ ১1 ১13১) * 1545 এ031555513 (৭১১০৫ ১৯ 4০০০]। ৬২৪ (১৮১০ ০১০১ ৪ ৯৯৪ ১৯৯ । আইয়াশ ইবনে আবী রবী“আ মাখযূমী (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ৪ আমার উম্মত যে পর্যন্ত মক্কার এ সম্মান পূর্ণভাবে বজায় রাখবে, সে পর্যন্ত তারা কল্যাণের উপর থাকবে । আর যখন তারা এটা বিনষ্ট করে দিবে, তখন ধ্বংস হয়ে যাবে । __ইবনে মাজাহ্ ড/ড/৬৬.91177001109.00100
— পৃষ্ঠা ১৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।