00100910105 মা'আরিফুল হাদীস ৭ ব্যাখ্যা £ কুরআন ও হাদীসে বিশেষ বিশেষ আমলের যে বিশেষ প্রতিদান ও বিশেষ শাস্তির কথা বর্ণনা করা হয়েছে, এসব আমল এবং প্রতিদান ও শাস্তির মধ্যে সর্বদাই বিশেষ কোন সম্পর্ক থাকে । অনেক সময় এ সম্পর্কটি এমন স্পষ্ট হয়, যা বুঝা আমাদের মত সাধারণ মানুষের জন্যও কোন কঠিন ব্যাপার হয় না। আর কখনো কখনো এমন সুক্ষ ও গোপন সম্পর্ক থাকে, যা উম্মতের দূরদৃষ্টিসম্পন্ন তত্জ্ঞানীরাই বুঝতে পারেন । এ হাদীসে যাকাত আদায় না করার গুনাহের যে বিশেষ শাস্তির কথা বর্ণনা করা হয়েছে, অর্থাৎ এ সম্পদ এক বিষাক্ত সাপের আকৃতিতে তাকে জড়িয়ে ধরবে এবং তার দুই চোয়ালে দংশন করবে, নিঃসন্দেহে এ গুনাহ এবং এর শাস্তির মধ্যেও একটা বিশেষ সন্বন্ধ রয়েছে । এটা এ সম্পর্কই, যার কারণে এ কৃপণ মানুষকে__ যে সম্পদের মোহের কারণে নিজের সম্পদকে আঁকড়ে থাকে এবং প্রয়োজনের ক্ষেত্রেও খরচ করে না-_ বলা হয় যে, সে নিজের সম্পদ ও ভান্ডারে সাপ হয়ে বসে আছে। আর এ সম্পর্কের কারণেই কৃপণ ও ক্ষুদ্রমনা মানুষ কখনো কখনো এ ধরনের স্বপ্নও দেখে থাকে । এ হাদীসে এবং উপরে উল্লেখিত সুরা আলে এমরানের আয়াতে “কেয়ামতের দিন" বলে যে শব্দটি এসেছে, এর দ্বারা বুঝা যায় যে, এ আযাবটি জাহান্নাম অথবা জান্নাতের ফায়সালার পূর্বে হাশরের ময়দানে হবে । হযরত আবু হুরায়রা (রাযিঃ) বর্ণিত মুসলিম শরীফের এক হাদীসে যারা যাকাত আদায় করে না, এ ধরনের এক বিশেষ স্তরের মানুষের বিশেষ আযাবের কথা বর্ণনা করতে গিয়ে শেষে বলা হয়েছে ঃ -১৫। এ 59 হল। এ এ 4৯০4০ ১০। ০৪ ৮৮০২৯ (এ শাস্তি এ সময় পর্যন্ত চলতে থাকবে, যে পর্যন্ত না বান্দাদের হিসাব-কিতাবের পর তাদের ভাগ্য নির্ধারণ হবে ।) এ সিদ্ধান্ত ও ভাগ্য নির্ধারণের পর এ ব্যক্তি হয়তো জান্নাতের পথ দেখবে অথবা জাহান্নামের পথ । অর্থাৎ যে পরিমাণ শাস্তি সে হিসাব-নিকাশ ও শেষ ফায়সালার আগে ভোগ করে নিবে, তার পাপের শাস্তি হিসাবে যদি এতটুকুই আল্লাহ্র নিকট যথেষ্ট বিবেচিত হয়, তাহলে এরপর সে ছুটি ও মুক্তি পেয়ে যাবে এবং তাকে জান্নাতে পাঠিয়ে দেওয়া হবে । আর যদি হাশরের ময়দানের এ আযাব ছারা সে দায়মুক্ত না হয়ে থাকে, তাহলে অতিরিক্ত শাস্তির জন্য তাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে । 15359 0 05০1 201 কেয়ামত এবং জান্নাত ও জাহান্নামের শাস্তি ও আরাম সম্পর্কে যে মৌলিক কথাগুলো মা'আরিফুল হাদীসের প্রথম খন্ডে লিখা হয়েছে, এ কথাগুলো যাদের নজরে আসেনি তারা যেন এগুলো অবশ্যই দেখে নেন। এসব বিষয় সম্পর্কে যে সব খটকা ও সংশয় অনেকের মনে সৃষ্টি হয়, এটা পাঠ করে নিলে ইন্শাআল্লাহ্ এর নিরসন হয়ে যাবে । 3০০ ০০০] ৪ 58 1 এ ৭01 ৬০০ এ] 0৮৮০ ৮০০ এ 29505 5() (১০০০০ ৩৪ ৫৬০৭1১4১৪১০ ও ও১০]]৪ ৬০৬-এ। ১15১) ক 4411 31 ১৪ ৩। হযরত আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি ঃ যাকাতের মাল যখন অন্য মালের সাথে মিশে যায়, তখন এটা এ মালকে ধ্বংস করে দেয় । ___মুসনাদে শাফেয়ী, তারীখে বুখারী, মুসনাদে হুমায়দী ড/ড/৬৬.91177001109.00100
— পৃষ্ঠা ১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।