00100910105 ১৩৮ মা'আরিফুল হাদীস ব্যাখ্যা 8 উপরের দু'টি হাদীস দ্বারাই জানা গেল যে, কুরবানীর গোশ্তের বেলায় অনুমতি রয়েছে যে, যতদিন পর্য্ত ইচ্ছা খাওয়া যায় এবং রাখা যায় । আর শেষ হাদীসটির শেষ বাক্য দ্বারা জানা গেল যে, আইয়ামে তাশরীকে আল্লাহ্র বান্দাদের খাওয়া ও পান করাও আল্লাহ্ তা'আলার কাছে প্রিয় ও পছন্দনীয় কাজ। এ দিনগুলো যেন আল্লাহ্ তা'আলার পক্ষ থেকে মেহমানদারী ও আপ্যায়নের দিন । তবে এই খাওয়া দাওয়ার সাথে আল্লাহ্র স্মরণ, তার মাহাত্ম্য ঘোষণা, তার পবিভ্রতা ও তাওহীদের বাণী উচ্চারণ দ্বারা রসনাকে সিক্ত রাখা চাই । এর সংমিশ্রণ ছাড়া আল্লাহ্র প্রকৃত বান্দাদের জন্য জীবনের প্রতিটি বিষয়ই তো বিস্বাদ। এ] 4051 401 581 010 4 2 এয ঠা চা ঝা তাওয়াফে যিয়ারত ও তাওয়াফে বিদা হজ্জের আমল ও আরকান এবং এগুলোর ক্রমধারা দ্বারা বুঝা যায় যে, এর গুরুতৃপূর্ণ উদ্দেশ্য হচ্ছে বায়তুল্লাহ্র সম্মান ও মর্যাদা প্রদর্শন এবং এর সাথে নিজের সম্পর্কের প্রকাশ ঘটানো, যা মিল্লাতে ইব্রাহীমীর বিশেষ প্রতীক । এ জন্য মকা শরীফে উপস্থিত হওয়ার পর হজ্জের সর্বপ্রথম কাজ তাওয়াফই করতে হয় এবং তাওয়াফের দু'রাকআত নামায এর পরে পড়া হয়। হাজীদের এ প্রথম তাওয়াফের প্রসিদ্ধ ও পারিভাষিক নামই হচ্ছে তাওয়াফে কুদৃম । এ সম্পর্কে অনেক হাদীস আগেই অতিক্রান্ত হয়েছে। এরপর ১০ই যিলহজ্জ কুরবানী ও মাথা মুড়ানোর পর একটি তাওয়াফের বিধান রয়েছে। এর প্রসিদ্ধ ও পারিভাষিক নাম তাওয়াফে যিয়ারত। ওকৃফে আরাফার পর এটাই হজ্জের সবচেয়ে গুরুত্তৃপূর্ণ রুকন। তারপর হজ্জ শেষ করে একজন হাজী যখন মক্কা শরীফ থেকে নিজ দেশে ফিরে যেতে চায়, তখন নির্দেশ রয়েছে যে, সে যেন সবশেষে বিদায়ী তাওয়াফ করে দেশে ফিরে এবং তার হজ্জের সর্বশেষ কাজও যেন তাওয়াফই হয় । এর প্রসিদ্ধ ও পারিভাষিক নাম হচ্ছে তওয়াফে বিদা বা বিদায়ী তাওয়াফ । এ দু'টি তাওয়াফ সম্পর্কে কয়েকটি হাদীস নিঙ্নে পাঠ করে নিন ঃ এ ৬ ৮১০এ। ০০০৪৭ ০ 4০ | ০ 59। 01০০২ 1১০(১৭) (৭৯1০ ০219 4314921১159) ১৯৩ । হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাধিঃ) থেকে বর্ণিত, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওয়াফে যিয়ারতের সাতটি চক্করে রমল করেন নাই। (র্থাৎ, সম্পূর্ণ তাওয়াফ স্বাভাবিক গতিতে করেছেন ।) __আবু দাউদ, ইবনে মাজাহ্ ব্যাখ্যা $ আগেই বলা হয়েছে যে, কোন হাজী যখন মন্কা শরীফ হাজির হয়ে প্রথম তাওয়াফ করবে (যার পর সাফা-মারওয়ার মাঝে সাযীও করতে হবে,) তখন এ তাওয়াফের প্রথম তিন চন্করে সে রমল করবে । বিদায় হজ্জে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সমস্ত সাহাবায়ে কেরাম এমনটিই করেছিলেন । এরপর ১০ই যিলহজ্জ তিনি মিনা থেকে মক্কায় এসে তওয়াফে যিয়ারত করলেন; কিন্তু এতে তিনি রমল করেননি । যেমন, আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাধিঃ)-এর এ হাদীসে এর স্পষ্ট উল্লেখ রয়েছে। ড/ড/৬৬.91177001109.00100
— পৃষ্ঠা ১৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।