Maulana Manzoor Nomani Bangla Book — Mariful Hadis 4
/ ১৬৪
📝 লেখা 📖 পিডিএফ

00100910105 ১৩৬ মা'আরিফুল হাদীস ১৮৯ । সালেম ইবনে আব্দুল্লাহ তার পিতা আব্দুল্লাহ ইবনে ওমর (রাযিঃ) সম্পর্কে বলেন যে, তিনি শয়তানকে কংকর মারার সময় প্রথমে জামরায়ে উলায় সাতটি কংকর মারতেন এবং প্রতিটি কংকর নিক্ষেপের সময় আল্লাহু আকবার বলতেন । তারপর নিম্নভূমিতে অবতরণ করে কেবলামুখী হয়ে অনেক্ষণ পর্যন্ত হাত উঠিয়ে দো'আ করতেন । এরপর জামরায়ে উস্তায় সাতটি কংকর মারতেন এবং প্রতিটি কংকর নিক্ষেপের সময় আল্লাহু আকবার বলতেন । তারপর বাম দিকে নিম্নভুমিতে গিয়ে কেবলামুখী হয়ে দীড়াতেন এবং দীর্ঘক্ষণ হাত উঠিয়ে দো'আ করতেন। এরপর জামরায়ে আকাবায় গিয়ে বতনে ওয়াদী থেকে সাতটি কংকর মারতেন এবং প্রতিটি কংকর নিক্ষেপের সময় আল্লাহু আকবার বলতেন; কিন্তু এখানে তিনি দাড়াতেন না । তারপর ফিরে যেতেন এবং বলতেন যে, আমি রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবেই কংকর মারতে দেখেছি। -_ বুখারী ব্যাখ্যা 8 এ হাদীস দ্বারা জানা গেল যে, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ও দ্বিতীয় জামরায় কংকর মারার পর নিকটবর্তী স্থানে কেবলামুখী হয়ে দীড়িয়ে দীর্ঘ সময় পর্যন্ত দো'আ করতেন, আর শেষ জামরায় কংকর মারার পর এখানে না দীড়িয়ে এবং দো'আ না করেই ফিরে যেতেন । এটাই সুন্নত নিয়ম । আফসোস! আমাদের এ যুগে এ সুন্নতের উপর আমলকারী; বরং এ মাসআলাটি জানে এমন লোকের সংখ্যাও খুব কম। কুরবানী কুরবানীর ফযীলত ও এ সম্পর্কে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাধারণ দিকনির্দেশনা “কিতাবুস্‌ সালাতে" ঈদুল আযহার বর্ণনায় করা হয়েছে। আর বিদায় হজ্জে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিজ হাতে ৬৩টি উট কুরবানী করেছিলেন এবং তারই নির্দেশে হযরত আলী (রাযিঃ) ৩৭টি উট কুরবানী করেছিলেন. এর উল্লেখ বিদায় হজ্জের বর্ণনায় এসে গিয়েছে । এখানে কুরবানী সম্পর্কে কেবল দু'তিনটি হাদীস পাঠ করে নিন ঃ 012১2281821 91 0003 4%5 থ|। পতি চি ০০৮১৪ ৮৭ ১১০১০ (%.) ৩৩০ 5 এ এ 40955952895 (এ এ ১৩ 53৪) 2) 5 ০২৪ (3490 ১15) * 235 00401 54505 98055552155 ১৯০ । আব্দুল্লাহ ইবনে কুর্ত (রাধিঃ) থেকে বর্ণিত, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঃ আল্লাহ্র নিকট সবচেয়ে মর্ধাদাপূর্ণ দিন হচ্ছে কুরবানীর দিন। (অর্থাৎ, আরাফার দিনের মত কুরবানীর দিনটিও খুবই মর্যাদাপূর্ণ 1) তারপর হচ্ছে এর পরের দিন। (অর্থাৎ, ১১ই যিলহজ্জ। তাই যতদূর সম্ভব, কুরবানী ১০ তারিখেই করে নেওয়া চাই ।) আব্দুল্লাহ ইবনে কুর্ত বলেন, একবার রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঁচটি অথবা ছয়টি উট কুরবানী করার জন্য আনা হল । এ সময় এগুলোর প্রত্যেকটিই তার কাছে ঘেঁষতে লাগল- যাতে তিনি প্রথমে এটাকেই যবাহ্‌ করেন । __আবু দাউদ ব্যাখ্যা ৪ আল্লাহ্‌ তা'আলার এ কুদরত ও শক্তি রয়েছে যে, তিনি পশুদের মধ্যে এমনকি মাটি, পাথর ইত্যাদি প্রাণহীন বস্তুর মধ্যেও বাস্তবতার অনুভূতি সৃষ্টি করে দিতে পারেন। এই যে, ৫/৬টি উট, যেগুলো কুরবানীর জন্য রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ড/ড/৬৬.91177001109.00100

— পৃষ্ঠা ১৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।