00100910105 ১২৬ মা'আরিফুল হাদীস তিনি বললেন ঃ হে আল্লাহ্! তুমি সাক্ষী থাক । (তারপর উপস্থিত লোকদেরকে বললেন 3) যারা এখানে উপস্থিত তারা যেন অনুপস্থিত লোকদেরকে আমার কথা পৌঁছে দেয়। কেননা, অনেক এমন ব্যক্তি রয়েছে, যাকে পরে পৌঁছানো হয়, সে আসল শ্রোতা থেকেও অধিক উপলব্ধিকারী ও সংরক্ষণকারী হয়ে থাকে (এবং সে এলমের আমানতের হক বেশী আদায় করে ।) _ বুখারী, মুসলিম ব্যাখ্যা ঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর এ ভাষণের শুরু অংশে যমানা ও বছরের ঘুরেফিরে তার প্রাথমিক ও আসল অবস্থানে ফিরে আসার যে কথা বলা হয়েছে, এর অর্থ ও মর্ম বুঝার জন্য একথাটি জেনে নেওয়া যরূরী যে, জাহিলিয়্যাত যুগে আরববাসীদের একটি ভ্রান্ত নীতি এও ছিল যে, তারা নিজেদের বিশেষ স্বার্থে কখনো কখনো বছর তের মাসের বানিয়ে নিত এবং এর জন্য একটি মাসকে দু'বার গণনা করত । এর অনিবার্ধ ফল এই ছিল যে, মাসের হিসাব-নিকাশ সম্পূর্ণ ভুল ও বাস্তবতার বিপরীত হয়ে গিয়েছিল । এ জন্য হজ্জ-_যা তাদের হিসাবে যিলহজ্জে অনুষ্ঠিত হত, আসলে যিলহজ্জ মাসে হত না। কিন্তু জাহিলিয়্যাতের দীর্ঘ কাল পরিক্রমার পর এমন হয়ে গেল যে, এসব আরববাসীদের হিসাবে উদাহরণত যা মুহাররম মাস ছিল, সেটাই প্রকৃত আসমানী হিসাবেও মুহাররম মাস ছিল। এভাবে তাদের হিসাব অনুযায়ী যা যিলহজ্জ মাস ছিল, সেটাই প্রকৃত আসমানী হিসাব অনুযায়ী যিলহজ্জ মাস ছিল । রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খুত্বার শুরুতে একথাটিই বলেছেন এবং তিনি এভাবে বাতলে দিলেন যে, এই যে যিলহজ্জ মাস, যাতে এ হজ্জ আদায় হচ্ছে, এটা প্রকৃত আসমানী হিসাবেও যিলহজ্জ মাস, আর বছর বার মাসেই হয় এবং আগামীতে এ প্রকৃত ও আসল নিয়মই চলবে। খুতবার শেষে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ উম্মতকে বিশেষ ওসিয়ত ও দিকনিদেশনা এই দিয়েছেন যে, তোমরা আমার পরে পরস্পর মারামারি-কাটাকাটি ও গৃহযুদ্ধে লিপ্ত হয়ে যেয়ো না। যদি এমনটি হয়, তাহলে এটা হবে চরম গোমরাহীর কথা । এ ভাষণেরই কোন কোন বর্ণনায় 5 এর স্থলে 10 ৫শব্দ এসেছে-_ যার অর্থ এই হবে যে, পরস্পর মারামারি ও গৃহযুদ্ধ ইসলামের উদ্দেশ্য ও এর প্রাণবস্তুর বিপরীত কাফেরসূলভ একটি রীতি । যদি উম্মত এতে লিপ্ত হয়ে যায়, তাহলে মনে করতে হবে যে, তারা ইসলামী নীতির স্থলে কাফেরসূলভ কর্মনীতি অবলম্বন করে নিয়েছে। হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এ সতর্কবাণী অনেক গুরুত্বপূর্ণ ভাষণে শুনিয়েছিলেন । খুব সম্ভব এর কারণ এই ছিল যে, তিনি কোন না কোন পর্যায়ে একথা জানতে পেরেছিলেন যে, শয়তান এ উম্মতের বিভিন্ন শ্রেণীকে পরস্পর ঝগড়া-বিবাদে লিপ্ত করতে এবং এক দলকে অপর দলের বিরুদ্ধে উত্তেজিত করতে অনেকটা সফল হবে । হজ্জের গুরুত্ৃপূর্ণ কার্যসমূহ বিদায় হজ্জের আলোচনায় হজ্জের প্রায় সকল আমল ও কর্মকাণ্ডের উন্লেখ ঘটনার রূপে এসে গিয়েছে। এখন পৃথক পৃথকভাবে এর গুরুত্বপূর্ণ কাজ ও রুকনসমূহের ব্যাপারে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নির্দেশাবলী ও তার কর্মপদ্ধতি জানার জন্য নিম্নের হাদীসগুলো পাঠ করে নিন। ড/ড/৬৬.91177001109.00100
— পৃষ্ঠা ১৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।