00100910105 মা'আরিফুল হাদীস ১২৫ চিত লঙেণ 75১০০৪1১১1৭: ৭৮৯৫ ০0১৪০ 75০১17551৮৮5০ ১00 415 05 ১৯৪। ০০-১9-০৯৪০ 1৯55 412517551 ১57868 18 38০৬ 1১১5১ ৬৪ |; (০০৬ ০৯২) ১1৩১) * (০০০ ১০:53] ১৬৯। হযরত আবু বাকরা সাকাফী (রাষিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (বিদায় হজ্জে) ১০ই যিলহজ্জ আমাদের সামনে ভাষণ দিলেন । এতে তিনি বললেন ঃ বছর ঘুরেফিরে তার এ অবস্থায় ফিরে এসেছে, যে অবস্থায় আসমান-যমীন সৃষ্টি করার সময় ছিল। বছর বার মাসেই হয়, এগুলোর মধ্যে চারটি মাস বিশেষভাবে সম্মানিত । তিনটি মাস একাধারে ৪ যিলকদ, যিলহজ্জ ও মুহাররম । আর চতুর্থটি হচ্ছে এ রজব মাস, যা জ *মাদাল উখরা ও শা*বানের মাঝে থাকে এবং মুযার গোত্রের লোকেরা যার অধিক সম্মান করে থাকে । তারপর তিনি বললেন ঃ বল তো, এটা কোন্ মাস ? আমরা নিবেদন করলাম, আল্লাহ্ ও তার রাসূলই ভাল জানেন । এ সময় তিনি কিছুক্ষণ নীরব থাকলেন । এমনকি আমরা মনে করলাম যে, তিনি এ মাসের অন্য কোন নাম দিয়ে দেবেন। এবার তিনি বললেন, এটা কি যিলহজ্জ মাস নয় ? আমরা আরয করলাম, নিঃসন্দেহে এটা যিলহজ্জ মাস । তারপর বললেন, তোমরা বল তো এটা কোন্ শহর ? আমরা আরয করলাম, আল্লাহ্ ও তীর রাসূলই ভাল জ নেন । তিনি কিছুক্ষণ নীরব থাকলেন । এমনকি আমরা মনে করলাম যে, তিনি এর অন্য কোন নাম দিয়ে দেবেন। তিনি তখন বললেন, এটা কি বালদাহ (মক্কা শহর) নয় ? আমরা আরয করলাম, হ্যা, তাই । তারপর বললেন ঃ বল তো, এটা কোন্ দিন ? আমরা উত্তর দিলাম, আল্লাহ্ ও তার রাসূলই ভাল জানেন । এসময় তিনি কিছুক্ষণ নীরব থাকলেন । এমনকি আমরা ধারণা করলাম যে, তিনি এর অন্য কোন নাম দিয়ে দেবেন। তিনি তখন বললেন ঃ এটা কি কুরবানীর দিন নয়? আমরা আরয করলাম, হ্যা, আজ কুরবানীর দিন । তারপর তিনি বললেন £ তোমাদের জীবন, তোমাদের সম্পদ ও তোমাদের সন্ত্রম তোমাদের উপর হারাম, (অর্থাৎ, তোমাদের কারও জন্য এটা জায়েয নয় যে, সে কাউকে অন্যায়ভাবে হত্যা করবে অথবা কারও সম্পদ ও সন্ত্রমের উপর হস্তক্ষেপ করবে । এগুলো তোমাদের উপর সবসময়ের জন্যই হারাম ।) যেমন আজকের এ দিনে, এ পবিত্র শহরে ও এ পবিত্র মাসে কাউকে হত্যা করা ও তার সম্পদ ও সন্ত্রমহানি করা তোমরা হারাম মনে করে থাক। তারপর তিনি বললেন ঃ তোমরা শীঘ্বই তোমাদের প্রতিপালকের সাথে সাক্ষাত করবে এবং তিনি তোমাদের কার্ধকলাপ সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসা করবেন । সাবধান! তোমরা আমার পর বিপথগামী হয়ে গিয়ে একে অন্যের জীবননাশ করতে যেয়ো না। (তারপর বললেন 8) আমি কি আল্লাহ্র পয়গাম তোমাদেরকে পৌঁছে দিয়েছি ? উপস্থিত সবাই বললেন, হ্যা, আপনি আমাদেরকে আল্লাহ্র পয়গাম পৌঁছে দিয়েছেন । তারপর ড/ড/৬৬.91177001109.00100
— পৃষ্ঠা ১৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।