00100910105 মা'আরিফুল হাদীস ৫ তাদের উৎকৃষ্ট সম্পদ গ্রহণ করা থেকে বিরত থাকবে; (বরং মধ্যম মানের মাল গ্রহণ করবে এবং এ ব্যাপারে কারো প্রতি বাড়াবাড়ি ও অবিচার করবে না ।) আর মযলুমের বদদো'আকে ভয় করবে । কেননা, এর মাঝে এবং আল্লাহ্র মাঝে কোন পর্দা বা অন্তরায় নেই । এ্রেটা কোন প্রকার প্রতিবন্ধকতা ছাড়া সরাসরি আল্লাহ্র দরবারে পৌছে যায় এবং কবুল হয়ে যায় ।) _ বুখারী, মুসলিম ব্যাখ্যা এ হাদীসটি যদিও মা'আরিফুল হাদীসের প্রথম খন্ডে অতিক্রান্ত হয়েছে এবং সেখানে এর ব্যাখ্যাও বিস্তারিতভাবে করে আসা হয়েছে, তবুও ইমাম বুখারী প্রমুখ মুহাদ্দিসদের রীতি অনুযায়ী এটাই সমীচীন মনে করা হয়েছে যে, কিতাবুয যাকাতের সূচনা এ হাদীস দিয়েই. করা হোক। হযরত মো“আয ইবনে জাবাল (রাধিঃ)কে ইয়ামনের শাসক ও বিচারক বানিয়ে পাঠানোর এ ঘটনাটি অধিকাংশ আলেম ও সীরাতবিদদের অনুসন্ধান অনুসারে হিজরী নবম সনের । ইমাম বুখারী ও অন্যান্য কিছু আলেমের মতে এটা দশম হিজরীর ঘটনা । ইয়ামন দেশে যদিও আহ্লে কিতাব ছাড়া মুর্তিপূজারী জনগোষ্ঠীও ছিল; কিন্তু আহলে কিতাবের বিশেষ গুরুত্বের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তাদের কথাই উল্লেখ করেছেন । তিনি এখানে ইসলামের প্রতি দাওয়াত ও ছ্বীন প্রচারের এ প্রজ্ঞাপূর্ণ নীতি শিক্ষা দিয়েছেন যে, ইসলামের সমস্ত বিধি-বিধান ও এর দাবীসমূহ এক সাথে যেন লোকদের সামনে পেশ না করা হয়। কেননা, এ অবস্থায় ইসলাম তাদের কাছে খুব কঠিন ও দুর্বহ বোঝা মনে হবে । এ জন্য প্রথমে তাদের সামনে ইসলামের আকীদাগত ভিত্তি কেবল তওহীদ ও রেসালতের সাক্ষ্য দানকে রাখা হবে__ যা প্রতিটি যুক্তি অনুসারী, সুস্থ বিবেকসম্পন্ন ও পবিত্র অন্তরের মানুষ সহজে মেনে নিতে রাজী হয়ে যেতে পারে । বিশেষতঃ আহ্লে কিতাব সম্প্রদায়ের জন্য এটা সুবিদিত বিষয় । তারপর যখন শ্রোতার মন-মস্তিক এটা গ্রহণ করে নিবে এবং সে এ সহজাত ও মৌলিক বিষয়টি মেনে নিবে, তখন তার সামনে নামাযের বিধানটি রাখতে হবে-_ যা দৈহিক ও মৌখিক এবাদতের একটি অতি সুন্দর ও উত্তম সামষ্টিক রূপ। তারপর সে যখন এটা গ্রহণ করে নিবে, তখন তার সামনে যাকাতের বিধানটি রাখা হবে এবং এ ব্যাপারে বিশেষভাবে এ কথাটি স্পষ্ট করে দিবে যে, এ যাকাত ও সদাকা ইসলামের প্রতি আহবানকারী ও এর প্রচারক তোমাদের নিকট থেকে তার নিজের জন্য দাবী করে না; বরং একটি নির্ধারিত হিসাব ও নিয়ম অনুযায়ী যে এলাকার বিত্তবানদের থেকে এটা গ্রহণ করা হবে, এ এলাকার দুস্থ ও গরীবদের মধ্যেই এটা বন্টন করে দেওয়া হবে। ইসলামের প্রতি দাওয়াত দেওয়ার ব্যাপারে এ দিকনির্দেশনার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাপ্লাম হযরত মো'আযকে এ তাকীদও করেছেন যে, যাকাত উসুল করতে গিয়ে পূর্ণ ইনসাফের সাথে কাজ নিতে হবে, তাদের গবাদি পশু এবং তাদের উৎপন্ন ফসল থেকে বেছে বেছে উৎকৃষ্ট মাল নেওয়া যাবে না। সবশেষে তিনি উপদেশ দিয়েছেন যে, তুমি একটি অঞ্চলের শাসক ও গভর্নর হয়ে যাচ্ছ। তাই জুলুম ও অন্যায় বাড়াবাড়ি থেকে খুবই সতর্কতার সাথে বেঁচে থাকবে । আল্লাহ্র কোন মজলুম বান্দা যখন জালেমের বিরুদ্ধে বদদো'আ করে, তখন এটা সোজা আল্লাহ্র আরশে পৌছে যায়। কবি বলেন £ মজলুমের বদদো“আ ও ফরিয়াদকে ভয় কর। কেননা, সে যখন দো'আ করে তখন আল্লাহ্র পক্ষ থেকে এর জবাব তাকে স্বাগত জানাতে আসে । ২-_-৪ ড/ড/৬৬.91177001109.00100
— পৃষ্ঠা ১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।