Maulana Manzoor Nomani Bangla Book — Mariful Hadis 4
/ ১৬৪
📝 লেখা 📖 পিডিএফ

00100910105 মা'আরিফুল হাদীস ১২১ তাহাজ্জুদের নামায তিনি সফরের অবস্থাতেও বাদ দিতেন না।) এর কারণ সম্ভবত এই ছিল যে, ৯ই যিলহজ্জের সারাটি দিন তিনি খুবই কর্মব্যস্ত ছিলেন। সকালে মিনা থেকে রওয়ানা হয়ে আরাফায় পৌঁছলেন এবং সেখানে প্রথম ভাষণ দিলেন । তারপর যোহর ও আসরের নামায পড়লেন এবং এরপর থেকে মাগরিব পর্যন্ত একাধারে ওকৃফ করলেন। তারপর এ সময়েই আরাফা থেকে মুযদালিফার পথ অতিক্রম করলেন । মনে হয়, তিনি যেন ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত একাধারে বিভিন্ন কর্মব্যস্ততা ও পরিশ্রমের কাজে নিয়োজিত ছিলেন । তাছাড়া পরের দিন অর্থাৎ, ১০ই যিলহজ্জও তাকে এমন কর্মব্যস্ত দিন কাটাতে হবে। অর্থাৎ, সকালে মুঘদালিফা থেকে রওয়ানা হয়ে মিনা পৌঁছা, সেখানে গিয়ে প্রথমে শয়তানকে পাথর মারা, তারপর একটি-দু'টি অথবা দশ-বিশটি নয়; বরং ষাটের অধিক উট নিজ হাতে কুরবানী করা, তারপর তাওয়াফে যিয়ারতের জন্য মিনা থেকে মন্কা যাওয়া এবং সেখান থেকে আবার মিনায় ফিরে আসা । তাই দেখা গেল যে, যেহেতু ৯ই ও ১০ই যিলহজ্জের এ দু*টি দিন খুবই কর্মব্যস্ততার ও পরিশ্রমের দিন ছিল, এজন্য এ দু'দিনের মাঝের রাতটিতে (অর্থাৎ, মুযদালিফার রাতে) পূর্ণ বিশ্রাম গ্রহণ করা যরূরী ছিল। দেহ ও দৈহিক শক্তিগুলোরও কিছু দাবী ও হক থাকে এবং এগুলোর প্রতি লক্ষ্য রাখা এ ধরনের সমাবেশগুলোতে বেশী যরূরী হয়__ যাতে সাধারণ মানুষ ইসলামের সহজীকরণের নীতি এবং বিশেষ অবস্থায় রেয়ায়াতের রীতিটি বুঝে নিতে পারে । ৮544) এ হাদীসে স্পষ্ট উল্লেখ রয়েছে যে, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তেষট্রিটি উট কুরবানী করে ছিলেন। এগুলো খুব সম্ভব এ তেষন্টিটিই, যেগুলো তিনি মদীনা শরীফ থেকে সাথে নিয়ে এসেছিলেন । বাকী সীইব্রিশটি যা হযরত আলী ইয়ামান থেকে এনেছিলেন, এগুলো তিনি তার হাতেই কুরবানী করালেন। তেষন্রি সংখ্যাটির হেকমত একেবারে স্পষ্ট যে, হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বয়স তেষ্রি বছর ছিল। তাই তিনি যেন জীবনের প্রতিটি বছরের শুকরিয়া হিসাবে একটি করে উট কুরবানী করলেন। হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আলী (রোযিঃ) নিজের কুরবানীর উটের গোশ্ত রান্না করে খেয়েছেন এবং শুরবাও পান করেছেন । এর দ্বারা সবার একথা জানা হয়ে গেল যে, কুরবানীদাতা নিজের কুরবানীর গোশ্ত নিজেও খেতে পারে এবং নিজের বন্ধু-বান্ধব ও আত্মীয়- স্বজনকে খাওয়াতে পারে । ১০ই যিলহজ্জ কুরবানীর কাজ শেষ করে হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফে যিয়ারতের জন্য মক্কা শরীফ তশরীফ নিয়ে গেলেন । সুন্নত নিয়ম ও উত্তম এটাই যে, তওয়াফে যিয়ারত কুরবানী থেকে অবসর হয়ে ১০ই যিলহজ্জেই করে নেওয়া হবে-_ যদিও বিলম্বেরও অবকাশ রয়েছে । যমযমের পানি উঠিয়ে হাজীদেরকে পান করানো-এ খেদমত ও সৌভাগ্যের কাজটি প্রাচীনকাল থেকেই হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর খান্দান বনী আব্দুল মুত্তালিবের ভাগে ছিল । হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফে যিয়ারত শেষ করে যমযমের কাছে আসলেন। সে সময় তার খান্দানের লোকেরা বালতি দিয়ে পানি উঠিয়ে উঠিয়ে লোকদেরকে পান করাচ্ছিল। তার মনেও এ কাজে অংশ গ্রহণ করার বাসনা জাগ্রত হল । কিন্তু তিনি একেবারে সঠিক চিন্তা করলেন যে, আমি যদি এমন করি, তাহলে আমার অনুসরণ ও অনুকরণ ড/ড/৬৬.91177001109.00100

— পৃষ্ঠা ১২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।