00100910105 ৯২০ মা'আরিফুল হাদীস সাদেক হতেই তিনি আযান ও একামতের সাথে ফজরের নামায আদায় করলেন। তারপর মাশ'আরুল হারামের কাছে আসলেন । (অধিক সমর্থিত মত অনুযায়ী এটা একটা টিলা ছিল-_ মুযদালিফার সীমার মধ্যে । এখনও এ অবস্থাই রয়েছে এবং সেখানে চিহ্ন হিসাবে একটি ইমারত তৈরী করে দেওয়া হয়েছে ।) এখানে এসে তিনি কেবলা অভিমুখী হয়ে দাড়িয়ে আল্লাহ্ রকাছে দো'আ করলেন, তার মহিমা ঘোষণা করলেন, কালেমায়ে তাওহীদ পড়লেন এবং তার একত্ববাদ ঘোষণা করলেন। তিনি আকাশ খুব ফর্সা না হওয়া পর্যন্ত এভাবে দাড়িয়ে এপ করতে থাকলেন। তারপর সূর্যোদয়ের সামান্য পূর্বে তিনি মিনার উদ্দেশ্যে সেখান থেকে রওয়ানা দিলেন এবং ফয্ল ইবনে আব্বাসকে নিজের সওয়ারীর পেছনে বসিয়ে নিলেন । এভাবে তিনি যখন “বতনে মুহাস্সারে” পৌঁছলেন, তখন নিজের উটনীর চলার গতি কিছুটা বাড়িয়ে দিলেন । তারপর এখান থেকে বের হয়ে তিনি এ মাঝের পথ ধরলেন, যা বড় জামরার নিকট গিয়ে পৌঁছে। তারপর এ জামরার নিকট পৌছে__ যা গাছের সন্নিকটে __ সাতটি কংকর মারলেন এবং প্রতিটি কংকর মারার সময় “আল্লাহু আকবার' বললেন । কংকরগুলো ছিল মটর দানার মত । আর তিনি এগুলো নিক্ষেপ করেছিলেন বত্নে ওয়াদী (অর্থাৎ জামরার নিকটবর্তী নীচু ভূমি) থেকে । কংকর মারা শেষ করে তিনি কুরবানীস্থলে আসলেন এবং নিজ হাতে তেষন্টিটি উট কুরবানী করলেন । বাকীগুলো হযরত আলীর হাওয়ালা করলেন এবং এগুলো হযরত আলীই কুরবানী করলেন। তিনি নিজের কুরবানীর পশুতে হযরত আলীকেও শরীক রাখলেন । তারপর নির্দেশ দিলেন, যেন প্রতিটি কুরবানীর পশু থেকে এক একটি টুকরা নেওয়া হয় এবং একত্রে পাক করা হয় । সেমতে একটি বড় ডেকে এটা রান্না করা হল এবং রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আলী এগুলোর গোশত আহার করলেন এবং শুরবাও পান করলেন। তারপর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উটনীর উপর সওয়ার হয়ে তাওয়াফে যিয়ারতের উদ্দেশ্যে বায়তুল্লাহ্র দিকে রওয়ানা করলেন এবং যোহরের নামায মক্কায় গিয়ে পড়লেন । নামায শেষে তিনি (আপন গোত্র) বনী আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছলেন, যারা যমযমের পানি উঠিয়ে লোকদেরকে পান করাচ্ছিল। তিনি তাদেরকে বললেন, হে বনী আব্দুল মুত্তালিব! তোমরা পানি টান, আমার যদি এ আশংকা না হত যে, অন্য লোকেরা তোমাদের উপর প্রবল হয়ে তোমাদের এ খেদমত ছিনিয়ে নিবে, তাহলে আমিও তোমাদের সাথে পানি টানতাম। এ সময় তারা তাকে এক বালতি পানি দিল, আর তিনি সেখান থেকে কিছু পান করে নিলেন। -__মুসলিম ব্যাখ্যা $ হজ্জের সবচেয়ে বড় কাজ ও রুকন হচ্ছে ওকৃফে আরাফা । অর্থাৎ, ৯ই যিলহজ্জ দুপুরে সূর্য ডলে পড়ার পর যোহর ও আসরের নামায একসাথে আদায় করে আল্লাহ্র সামনে দাড়িয়ে থাকা । এ হাদীস দ্বারা জানা গেল যে, হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ অবস্থানকে কত দীর্ঘ করেছিলেন। যোহর ও আসরের নামায তিনি যোহরের শুরু ওয়াক্তেই পড়ে নিয়েছিলেন এবং এ সময় থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত তিনি ওকৃফ করেছিলেন ৷ তারপর সোজা মুযদালিফায় রওয়ানা হয়ে গেলেন এবং মাগরিব ও এশার নামায সেখানে পৌঁছে এক সাথে আদায় করলেন । আর উপরে বলা হয়েছে যে, এটাই হচ্ছে এ দিনের জন্য আল্লাহ্র হুকুম । মুযদালিফার এ রাতে হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামায শেষ করে ফজর পর্যন্ত আরাম করলেন এবং এ রাতে তাহাজ্জুদের নামায দু'রাকআতও পড়লেন না৷ (অথচ ড/ড/৬৬.91177001109.00100
— পৃষ্ঠা ১২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।