Maulana Manzoor Nomani Bangla Book — Mariful Hadis 4
/ ১৬৪
📝 লেখা 📖 পিডিএফ

00100910105 ১১৮ মা'আরিফুল হাদীস ব্যাখ্যা £ এটা জানা কথা যে, এ দিনটি অর্থাৎ, এ বছরের ওকুফে আরাফার দিনটি শুক্রবার ছিল। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন সূর্য চলার পর প্রথমে পূর্বে উল্লেখিত খুত্‌ বা প্রদান করলেন । তারপর যোহর ও আসরের উভয় নামায যোহরের ওয়াক্তে একই সাথে পড়লেন । হাদীসে স্পষ্টভাবে যোহরের কথা বলা হয়েছে, যার দ্বারা পরিষ্কার বুঝা যায় যে, তিনি এ দিন জুমু'আর নামায পড়েননি; বরং এর স্থলে যোহর পড়েছেন। আর তিনি যে খুতবা দিয়েছিলেন এটা জুমু'আর ছিল না; বরং আরাফা দিবসের খুতবা ছিল। সেখানে জুমু'আ না পড়ার কারণ সম্ভবত এই ছিল যে, আরাফা কোন জনবসতি নয়; বরং একটি মরুপ্রান্তর ৷ আর জুমু'আ জনবসতিতে পড়া হয়। ,০।/ আরাফার দিনের এ খৃত্বায় তিনি যেসব বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন, এ সময়ে ও এ সমাবেশে এসব জিনিসেরই ঘোষণা ও প্রচার সবচেয়ে যরূরী ও গুরুতৃপূর্ণ ছিল। খুত্বার পর তিনি যোহর ও আসরের নামায একসাথে যোহরের ওয়াক্তেই আদায় করেছেন এবং মাঝে কোন সুন্নত অথবা নফলের দু'রাকআতও আদায় করেননি । উম্মত এ কথায় একমত যে, ওকুফে আরাফার এ দিনে এ দু'টি নামায এভাবেই পড়তে হবে । অনুরূপভাবে মাগরিব ও এশার নামাও এ দিন মুযদালিফায় পৌঁছে এশার ওয়াক্তে এক সাথে পড়তে হবে । রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই করেছিলেন- যেমন সামনে গিয়ে জানা যাবে । এঁ দিন এ নামাযগুলোর সঠিক নিয়ম ও সঠিক সময় এটাই। এর একটি রহস্যপূর্ণ কারণ তো এই হতে পারে যে, এ দিনটির এ বৈশিষ্ট্য সবার সামনে যেন ফুটে উঠে যে, আজকের এ দিনে আল্লাহ্‌ তা“আলার পক্ষ থেকে নামাযের ওয়াক্তগুলোতেও এ পরিবর্তন করে দেওয়া হয়েছে। দ্বিতীয় কারণ এটাও হতে পারে যে, এ দিনের মূল ওযীফা ও কাজ হচ্ছে আল্লাহ্‌র যিকির ও দো'আ। তাই আল্লাহ্‌র বান্দারা যাতে একাগ্চিত্তে এতে লিপ্ত থাকতে পারে এবং যোহর থেকে মাগরিব পর্যন্ত; বরং এশা পর্যন্ত যেন কোন নামাষের চিন্তাও করতে না হয়, এজন্য এ ব্যবস্থা করা হয়েছে। হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিনের এ খুত্বায়__ যাকে নিজের ক্ষেত্র ও স্থান বিবেচনায় তার জীবনের সবচেয়ে গুরুতৃপূর্ণ খুত্বা ও ভাষণ বলা যায়__ তিনি নিজের ওফাত ও বিচ্ছেদের সময় নিকটবর্তী হওয়ার দিকে ইঙ্গিত করে শেষ কথাটি এই বলেছিলেন £ “আমি তোমাদের জন্য হেদায়াত ও আলোর এ পরিপূর্ণ উপকরণ রেখে যাচ্ছি, যার পর তোমরা কখনও বিপথগামী হবে না__ যদি তোমরা একে আঁকড়ে থাক এবং এর আলোতে পথ চল । আর সেটা হচ্ছে আল্লাহ্‌র পবিভ্র কিতাব কুরআন মজীদ ।” এর দ্বারা পরিষ্কার বুঝা যায় যে, মৃত্যুশয্যার শেষ দিনগুলোতে যখন প্রচণ্ড রোগের কারণে তার খুবই কষ্ট হচ্ছিল, এ সময় ওসিয়ত হিসাবে তিনি যে কিছু লেখাতে চেয়েছিলেন এবং যার ব্যাপারে বলেছিলেন ঃ “তোমরা এরপর বিপথগামী হবে না”, তিনি এতে কি লেখাতে চেয়েছিলেন । বিদায় হজ্জের এ গুরততৃপূর্ণ ভাষণ থেকে স্পষ্ট বুঝা যায় যে, তিনি আল্লাহ্র কিতাবকে আঁকড়ে থাকার ও এর অনুসরণ করার ওসিয়ত লিখাতে চেয়েছিলেন । তিনি এ গুরুততপূর্ণ ভাষণেও বলে দিয়েছিলেন যে, এ মর্যাদা হচ্ছে আল্লাহ্র কিতাব কুরআন শরীফের । আর যেহেতু হযরত ওমর (রাধিঃ) এ বাস্তব কথাটি জানতেন এবং আল্লাহ্‌ তা'আলা তাকে ক্ষেত্রমত কথা বলার সাহসও দান করেছিলেন, এজন্য তিনি এ ক্ষেত্রে এ অভিমত প্রকাশ করলেন যে, হুযুর সান্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সারা ড/ড/৬৬.91177001109.00100

— পৃষ্ঠা ১২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।