00100910105 মা'আরিফুল হাদীস ১১৭ মাঝে আসলেন এবং উটনীর পিঠে বসা অবস্থায়ই লোকদের উদ্দেশ্যে খুত্বা দিলেন এবং বললেন £ “তোমাদের একের জান-মাল অন্যের উপর হারাম । (অর্থাৎ, অন্যায়ভাবে কাউকে হত্যা করা ও অবৈধভাবে কারও সম্পদ গ্রাস করা তোমাদের জন্য সব সময়ই হারাম ।) ঠিক সেভাবে, যেভাবে আজ এ আরাফার দিনে, যিলহজ্জের এ মুবারক মাসে ও তোমাদের এ পবিব্র নগরী মক্কায় (তোমরা অন্যায়ভাবে কাউকে হত্যা করা ও তার সম্পদ গ্রাস করাকে হারাম মনে করে থাক) । শুনে রাখ, মূর্খতার যুগের সকল অপকর্ম আমার পায়ের নীচে দাফন করে দিলাম । (আমি এগুলোর সমাপ্তি ও রহিতকরণের ঘোষণী দিচ্ছি।) জাহিলিয়্যাত যুগের রক্তের দাবীও রহিত করা হল । অর্থাৎ, জাহিল্যায়ত যুগের কোন রক্তের দাবী আর কোন মুসলমান করবে না।) আর সর্বপ্রথম আমি আমাদের একটি রক্তের দাবী প্রত্যাহার করে নিচ্ছি। সেটা হচ্ছে রবী“আ ইবনুল হারেছের পুত্রের রক্তের দাবী । সে বনু সা'দ গোত্রে দুপ্ধপান অবস্থায় ছিল, তাকে হ্যাইল গোত্রের লোকেরা হত্যা করে ফেলেছিল । হেযাইল গোত্র থেকে এ রক্তের বদলা নেওয়া বাকী ছিল। কিন্তু আমি আমার গোত্রের পক্ষ থেকে এ ঘোষণা দিচ্ছি যে, এখন এ ব্যাপার শেষ, কোন বদলা নেওয়া হবে না ।) জাহিলিয়্যাত যুগের সকল সুদের দাবী রহিত করা হল । (এখন আর কোন মুসলমান কারও কাছে নিজের সুদের দাবী করতে পারবে না ।) আর এ ক্ষেত্রেও আমি সর্বপ্রথম আমার খান্দানের সুদের দাবী থেকে আমার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালেবের সুদের দাবী রহিত ঘোষণা করছি। তার সকল সুদের দাবী আজ শেষ করে দেওয়া হল। তোমরা নারীদের অধিকারের ব্যাপারে আল্লাহ্কে ভয় কর। কেননা, তোমরা তাদেরকে আল্লাহ্র আমানত হিসাবে গ্রহণ করেছ এবং তাদের সাথে দৈহিক সম্পর্কের বিষয়টি আল্লাহ্র বিধানে হালাল করে নিয়েছ । তাদের উপর তোমাদের বিশেষ হক হচ্ছে এই যে, তারা যেন তোমাদের অন্দর মহলে এমন কাউকে যেতে না দেয়, যার আগমন তোমরা অপছন্দ কর। কিন্তু তারা যদি এমন করে ফেলে, তাহলে তোমরা (তাদেরকে ভবিষ্যতে সতর্ক থাকার জন্য) কিছুটা হাক্া শাস্তি দিতে পার ৷ আর তোমাদের উপর তাদের বিশেষ অধিকার ও দাবী হচ্ছে এই যে, তোমরা ন্যাযসঙ্গতভাবে ও সামর্থ্য অনুযায়ী তাদের অন্ন ও বস্ত্রের ব্যবস্থা করে দিবে । আমি তোমাদের কাছে এমন হেদায়াতের উপকরণ রেখে যাচ্ছি যে, এটা শক্তভাবে ধরে থাকলে তোমরা আমার পর কখনও বিপথগামী হবে না। আর সেটা হচ্ছে আল্লাহ্র কিতাব । কেয়ামতের দিন তোমাদেরকে আমার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে (যে, আমি তোমাদেরকে আল্লাহ্র পয়গাম ও তার বিধান পৌঁছে দিয়েছি কি-না ।) তাই বল, তোমরা সেখানে কি বলবে? উপস্থিত সবাই বলল, আমরা সাক্ষ্য দিচ্ছি এবং কেয়ামতের দিনও সাক্ষ্য দিব যে, আপনি আল্লাহ্ তা'আলার পয়গাম আমাদেরকে পৌঁছে দিয়েছেন, আপনার দায়িত্ব পালন করেছেন এবং উম্মতের কল্যাণ কামনা করেছেন৷ এরপর তিনি নিজের শাহাদত অঙ্গুলী আসমানের দিকে উঠিয়ে এবং উপস্থিত লোকদের দিকে এর দ্বারা ইশারা করে তিনবার বললেন, “১ :₹:5। 01 55 ৬ অর্থাঞ্, হে আল্লাহ! তুমি সাক্ষী থাক যে, আমি তোমার পয়গাম তোমার বান্দাদের নিকট পৌঁছে দিয়েছি, তোমার এ বান্দারা একথা স্বীকার করছে । তারপর বিলাল (রাধিঃ) আযান দিলেন, তারপর একামত বললেন এবং রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের নামায পড়ালেন। তারপর বিলাল একামত বললেন এবং রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামায পড়ালেন। ৯-_-৪ ড/ড/৬৬.91177001109.00100
— পৃষ্ঠা ১২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।