Maulana Manzoor Nomani Bangla Book — Mariful Hadis 4
/ ১৬৪
📝 লেখা 📖 পিডিএফ

00100910105 মা'আরিফুল হাদীস ১১৫ আসেননি, তারা সবাই (সাফা-মারওয়ার সায়ী করে এবং মাথার চুল কেটে] হালাল হয়ে গেলেন ।) কেবল রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এসব সাহাবীগণ এহ্‌রাম অবস্থায় থেকে গেলেন, যারা কুরবানীর পশু সাথে করে নিয়ে এসেছিলেন । ব্যাখ্যা 8 যেসব সাহাবায়ে কেরাম হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নির্দেশ মোতাবেক এহরাম খুলে হালাল হয়ে গিয়েছিলেন, তারা এ ক্ষেত্রে মাথা মুন্ডন করেননি; বরং কেবল ছেঁটে নিয়েছিলেন । এরূপ তারা সম্ভবত এ কারণে করেছিলেন, যাতে মাথা মুন্ডানোর ফযীলতটি হজ্জের এহ্‌রাম খোলার সময় লাভ করতে পারেন । ১০3৭০ ০ 1০45 ডেড 017১০১১এ। ১4229০25508 এ 750০৭ ৩৮ ০৯ 95 ০৫০ ১৯ 86০০ ১১৭০ ০০ ১41 ০০ এও থা | 8 এও শিক কত থা ০৭01০ 048৮ র ০৮৪ ০০১১০ এ 149 425 81 ০5 401 15০5 লি এত ০৪০০ ০8০5 ৫ ৪০] ০০ এ 059১৯৮৭০৮০৬ ধর ২৩৪০ ০০ তারপর যখন তারবিয়ার দিন (৮ই যিলহজ্জ) আসল, তখন সবাই মিনার দিকে রওয়ানা হয়ে গেল । (আর যারা উমরা করে হালাল হয়ে গিয়েছিল,) তারা হজ্জের এহরাম বাধল। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উটনীর উপর সওয়ার হয়ে মিনায় পৌঁছলেন । সেখানে গিয়ে তিনি (এবং সাহাবায়ে কেরাম মসজিদে খাইফে) যোহর, আসর, মাগরিব, এশা ও ফজর এই পাচ ওয়াক্ত নামায আদায় করলেন । ফজরের নামাযের পর আরও কিছু সময় তিনি মিনায় অবস্থান করলেন এবং এখানেই সূর্যোদয় হয়ে গেল। এ সময় তিনি (আরাফার) নামিরায় তার জন্য একটি পশমের তাবু খাটানোর নির্দেশ দিলেন এবং তিনি আরাফার দিকে রওয়ানা হয়ে গেলেন, কুরাইশদের ধারণা ছিল এবং এ ব্যাপারে তারা নিশ্চিত ছিল যে, তিনি মাশ'আরুল হারামের কাছে অবস্থান করবেন, যেমন, জাহিলিয়্যাত যুগে কুরাইশরা এমনই করত । (কিন্তু তিনি এমন করলেন না); বরং মাশ'আরুল হারামের সীমানা অতিক্রম করে আরাফায় পৌঁছে গেলেন এবং দেখলেন যে, নির্দেশমত নামিরায় তার জন্য তাবু খাটানো হয়ে গিয়েছে। অতএব, তিনি সেখানে অবতরণ করলেন । ব্যাখ্যা ৪ হজ্জের বিশেষ কার্যক্রম ৮ই যিলহজ্জ থেকে শুরু হয়-_যাকে “তারবিয়ার দিন” বলা হয়। এ দিন প্রভাতে হাজী সাহেবান মিনার উদ্দেশ্যে রওয়ানা হন। এফরাদ অথবা কেরানকারীগণ তো আগে থেকেই এহ্রাম অবস্থায় থাকেন। তাদের ছাড়া অন্য হাজীগণ এ দিনই অর্থাৎ, ৮ই যিলহজ্জ এহ্রাম বেঁধে মিনার দিকে যান এবং ৯ই যিলহজ্জ সকাল পর্যন্ত এখানেই অবস্থান করেন। রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে কিছু সাহাবায়ে কেরাম- যারা নিজেদের কুরবানীর পশু সাথে নিয়ে এসেছিলেন, তারা তো এহরাম অবস্থায় ছিলেন । অবশিষ্ট সাহাবীগণ-__ যারা উমরা আদায় করে এহ্রাম খুলে নিয়েছিলেন, তারা সবাই ৮ তারিখের সকালে হজ্জের এহরাম বাধলেন এবং হজ্জের এ কাফেলা মিনা রওয়ানা হয়ে গেল এবং এ দিন ড/ড/৬৬.91177001109.00100

— পৃষ্ঠা ১২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।