Maulana Manzoor Nomani Bangla Book — Mariful Hadis 4
/ ১৬৪
📝 লেখা 📖 পিডিএফ

00100910105 মা'আরিফুল হাদীস ১১৩ এহ্রাম বাধবে | (যাকে তামাত্ব বলা হয় ।) আর যার মন চায় সে হজ্জ ও উমরার একই সঙ্গে এহ্রাম বাধবে এবং একই এহ্রামে উভয়টি আদায় করার নিয়ত করবে, (যাকে কেরান বলা হয়।) হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর এ কথা শোনার পর সাহাবায়ে কেরামের মধ্য থেকে অল্প সংখ্যক লোকই নিজেদের বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে তামাত্ু হজ্জের ইচ্ছা করলেন এবং যুল হুলায়ফায় গিয়ে কেবল উমরার এহ্রাম বাধলেন। তাদের মধ্যে হযরত আয়েশা সিদ্দীকাও (রাযিঃ) ছিলেন । অপর দিকে অধিকাংশ সাহাবায়ে কেরাম শুধু হজ্জের অথবা এক সাথে হজ্জ ও উমরার এহ্রাম বাধলেন। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়টির এহ্রাম বাধলেন, অর্থাৎ, কেরান পদ্ধতি অবলম্বন করলেন । তাছাড়া নিজের কুরবানীর পশু (উট) ও তিনি মদীনা শরীফ থেকেই সাথে নিয়ে রওয়ানা হলেন। আর শরীঅতের বিধান হচ্ছে, যে হাজী কুরবানীর পশু সাথে নিয়ে হজ্জ করতে যায়, সে এ পর্যস্ত এহ্রাম শেষ করতে পারে না, যে পর্যন্ত সে ১০ই যিলহজ্জ কুরবানী করে না নেয়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এসব সাহাবায়ে কেরাম যারা তার মতই কুরবানীর পশু সাথে নিয়ে এসেছিলেন, তারা হজ্জের পূর্বে ভের্থাৎ, ১০ই যিলহজ্জ কুরবানীর আগে) এহ্রাম থেকে বেরিয়ে আসতে পারছিলেন না। কিন্তু যারা কুরবানীর পশু সাথে করে নিয়ে আসেননি, তাদের জন্য এ ধরনের কোন অপারগতা ছিল না। মক্কা শরীফে পৌঁছে হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীব্রভাবে অনুভব করলেন যে, এই যে জাহিলিয়্যাত সুলভ একটি কথা মানুষের মনে বদ্ধমূল হয়ে আছে যে, হজ্জের মাসগুলোতে উমরা করা কঠিন গ্তনাহ- এর প্রতিবাদ ও মূলোৎপাটনের জন্য এবং মানুষের মন-মস্তিষ্ক থেকে এর সূক্ষ্ম জীবাণু দূর করার জন্য এটা খুবই যরূরী যে, ব্যাপকভাবে এর বিপরীত কাজ করে দেখানো হোক । আর এর সম্ভাব্য পন্থা এটাই ছিল যে, তার সাথীদের মধ্যে থেকে বেশী সংখ্যক লোক যারা তার সাথে তাওয়াফ ও সায়ী করে নিয়েছিল, তারা এ তাওয়াফ ও সায়ীকে উমরায় রূপান্তরিত করে এহ্রাম খুলে হালাল হয়ে যাবে এবং হজ্জের জন্য নির্ধারিত সময়ে আবার এহ্রাম বেঁধে নিবে । আর তিনি নিজে যেহেতু কুরবানীর পশু সাথে নিয়ে এসেছিলেন, এজন্য তার বেলায় এর অবকাশ ও সুযোগ ছিল না। এজন্যই তিনি বললেন ঃ “যদি প্রথমেই আমি এ বিষয়টি অনুভব করতাম, যা পরে অনুভব করেছি, তাহলে আমি কুরবানীর পশু সাথে নিয়ে আসতাম না এবং এই তাওয়াফ ও সায়ীকে উমরা বানিয়ে দিয়ে এহ্রাম শেষ করে দিতাম । (কিন্তু আমি যেহেতু কুরবানীর পশু সাথে আনার কারণে এমন করতে অপারগ, তাই তোমাদেরকে বলছি যে,) তোমাদের মধ্য থেকে যারা কুরবানীর পশু সাথে নিয়ে আসেনি, তারা যেন এই তাওয়াফ ও সায়ীকে উমরা বানিয়ে নেয় এবং নিজেদের এহ্রাম খুলে হালাল হয়ে যায়।” হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর এ কথা শুনে সুরাকা ইবনে মালেক দাড়িয়ে গেলেন এবং তিনি যেহেতু এখন পর্যন্ত এ কথাই জানতেন যে, হজ্জের মাসগুলোতে উমরা করা কঠিন গুনাহ, এ জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করলেন যে, এ দিনগুলোতে পৃথক উমরা করার এ বিধান কি কেবল এ বছরের জন্য, না এখন থেকে সবসময়ই হজ্জের মাসগুলোতে এমন করা যাবে? ড/ড/৬৬.91177001109.00100

— পৃষ্ঠা ১২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।