00171001715 ১১২ মা'আরিফুল হাদীস ১১১৩ 201 2 থা 355 0 45 ৩ এ ৭9 খানা এ 4 ৩২5০ আঠা খা 2০০১৪ 524% (আল্লাহ্ ছাড়া কোন মাবুদ নেই, তার কোন শরীক নেই, রাজত্ব ও শাসন তারই এবং সকল প্রশংসা তারই জন্য, তিনি সর্বশক্তিমান । আল্লাহ্ ছাড়া কোন মা'বুদ নেই, তিনি অদ্বিতীয় । তিনি [মক্কা ও সারা আরব ভূখণ্ডে শাসন ক্ষমতা দান ও নিজের দ্বীনকে বিজয়ী করার! প্রতিশ্রুতি পূরণ করেছেন, নিজের বান্দাকে সাহায্য করেছেন এবং একাই সম্মিলিত শক্তিকে পরাভূত করেছেন।) এ বাক্যগুলোই তিনি তিনবার উচ্চারণ করলেন এবং এগুলোর মাঝখানে দো'আ করলেন। তারপর সাফা থেকে অবতরণ করে দ্রুত মারওয়া অভিমুখে হেটে চললেন । যখন তার পা মুবারক উপত্যকা সমতলে গিয়ে ঠেকল, তখন তিনি কিছুটা দৌড়ে অগ্রসর হলেন। তারপর যখন সমতল স্থান থেকে উপরে এসে গেলেন, তখন নিজের স্বাভাবিক গতিতে চলতে লাগলেন এবং এভাবে মারওয়া পর্বতে এসে গেলেন । এখানে তিনি সেরূপই করলেন, যেরূপ সাফায় করেছিলেন। এভাবে তিনি যখন শেষ চক্কর পূর্ণ করে মারওয়ায় পৌছলেন, তখন মারওয়ার উপর দীড়িয়ে সফরসঙ্গী সাহাবীদেরকে সম্বোধন করলেন, আর তখন সফর সঙ্গীরা ছিল নীচে । তিনি বললেন £ আমি যদি আমার ব্যাপারে এ বিষয়টি আগে বুঝতে পারতাম, যা পরে বুঝেছি, তাহলে কুরবানীর পশু মদীনা থেকে আমার সাথে নিয়ে আসতাম না এবং এ তাওয়াফ ও সায়ীকে আমি উমরার রূপ দান করতাম । সুতরাং তোমাদের যার সাথে কুরবানীর পশু নেই সে যেন এহ্রাম খুলে হালাল হয়ে যায় এবং এটাকে উমরা বানিয়ে নেয়। এ কথা শুনে সুরাকা ইবনে মালেক ইবনে জুশাম (রাযিঃ) নিবেদন করলেন, ইয়া রাসূলাল্লাহ! এটা কি কেবল আমাদের এ বছরের জন্য, না চিরকালের জন্য ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আপন হাতের অঙ্গুলীসমূহ একটি আরেকটির মধ্যে ঢুকিয়ে দিয়ে বললেন ঃ ১148 038৬৯] ০৪ ই এ॥ ১৯ ডিমরা কেবল হজ্জের মধ্যে প্রবেশই করল না; বরং তা চিরকালের জন্য । ব্যাখ্যা ঃ হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারওয়ায় সায়ী শেষ করে এই যে কথাটি বলেছিলেন, “যারা কুরবানীর পশু সাথে করে নিয়ে আসেনি, তারা যেন নিজেদের তাওয়াফ ও সায়ীকে উমরা বানিয়ে নেয় । আর আমিও যদি কুরবানীর পশু সাথে করে নিয়ে না আসতাম, তাহলে আমিও এমনই করতাম ।” এর মর্ম ও স্বরূপ বুঝার আগে একথাটি জেনে নিতে হবে যে, জাহিলিয়্যাত যুগে হজ্জ ও উমরার ক্ষেত্রে যেসব বিশ্বাসগত ও কর্মগত ভ্রান্তি প্রচলিত হয়ে অন্তরে বদ্ধমূল হয়ে গিয়েছিল, এগুলোর মধ্যে একটি ভ্রান্তি এও ছিল যে, শাওয়াল, যিলকদ ও ঘিলহজ্জ যেগুলোকে হজ্জের মাস বলা হয়, (কেননা, হজ্জের সফর এ মাসগুলোতেই হয়ে থাকে ।) এসব মাসে উমরা পালন করাকে কঠিন গুনাহ্ মনে করা হত | অথচ এ বিষয়টি ভুল ও মনগড়া ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের শুরুতেই স্পষ্টভাবে লোকদেরকে এ কথা বলে দিয়েছিলেন যে, যার মন চায় সে কেবল হজ্জের এহ্রাম বাধতে পারে, (যাকে পরিভাষায় এফরাদ বলা হয় ।) আর যার মন চায় সে শুরুতে কেবল উমরার এহরাম বীধতে পারে এবং মক্কা শরীফ গিয়ে উমরা থেকে ফারেগ হয়ে হজ্জের জন্য আরেকটি ড/ড/৬৬.91177001109.00100
— পৃষ্ঠা ১২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।