Maulana Manzoor Nomani Bangla Book — Mariful Hadis 4
/ ১৬৪
📝 লেখা 📖 পিডিএফ

00100910105 ১০৮ মা'আরিফুল হাদীস তারা মদীনা তৈয়্যেবায় এসে হাজির হল। ২৪শে যিলকদ শুক্রবার ছিল৷ এদিন তিনি জুমু*আর খুত্বায় হজ্জ ও হজ্জের সফর সম্পর্কে বিশেষ দিকনির্দেশনা দিলেন এবং পরের দিন ২৫শে যিলকদ ১০ হিজরী শনিবার যোহরের নামাযের পর মদীনা শরীফ থেকে এ বিরাট কাফেলা রওয়ানা হল । আসরের নামায তিনি যুল হুলায়ফায় গিয়ে পড়লেন- যেখানে তিনি প্রথম মন্যিল করবেন এবং এখান থেকেই এহ্রাম বাধবেন । তিনি রাতও এখানেই কাটালেন এবং পরের দিন রোববার যোহরের নামাযের পর নিজে সাহাবায়ে কেরামসহ এহ্রাম বাধলেন এবং মক্কা শরীফের দিকে রওয়ানা হয়ে গেলেন । এভাবে ৯ম দিন অর্থাৎ, ৪ঠা যিলহজ্জ তিনি মক্কা শরীফে প্রবেশ করলেন । সফরসঙ্গীদের সংখ্যা পথিমধ্যে আরও বাড়তেই থাকল । এ সফরে হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে হজ্জ পালনকারীদের সংখ্যা নিয়ে রেওয়ায়াতে ভিন্নমত রয়েছে । চল্লিশ হাজার থেকে নিয়ে এক লাখ বিশ হাজার ও এক লাখ ত্রিশ হাজারের বর্ণনা বিভিন্ন রেওয়ায়াতে পাওয়া যায়। এ অধমের নিকট এ মতবিরোধটি এমনই, যেমন, বিরাট সমাবেশ ও মেলায় যোগদানকারীদের সংখ্যার ব্যাপারে মানুষের অনুমান আজও বিভিন্ন হয়ে থাকে । তাই যিনি যে সংখ্যা বলেছেন, তার অনুমানের ভিত্তিতেই বলেছেন । একেবারে হিসাব করে ও গণনা করে কেউ এ সংখ্যা বলেননি । এতদসত্তেও এতটুকু কথা সবগুলো বর্ণনায়ই রয়েছে যে, সমাবেশটি সীমা-সংখ্যার বাইরে ছিল, যেদিকেই দৃষ্টি যেত কেবল মানুষই মানুষ চোখে পড়ত। এ হজ্জে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন স্থানে ভাষণ দিয়েছেন এবং ঠিক এভাবে; বরং পরিষ্কার এ কথা বলে দিয়ে ভাষণ দিয়েছেন যে, এখন আমার প্রতিশ্রুত সময় ঘনিয়ে এসেছে, আর আমার নিকট থেকে তোমাদের দ্বীনি শিক্ষা ও দীক্ষা গ্রহণের সুযোগ এর পর আর মিলবে না । যাহোক, এ সম্পূর্ণ সফরে তিনি শিক্ষা-দীক্ষা, উম্মতের পথ নির্দেশ ও উপদেশের প্রতি খুবই যত্ববান ছিলেন। বিদায় হজ্জ সম্পর্কে যেসব রেওয়ায়াত হাদীস্গ্রন্থসমূহে রয়েছে, যেগুলোর মধ্য থেকে কয়েকটি এখানেও লিখা হবে ।) এগুলোর দ্বারা হজ্জের বিধি-বিধান ও এর বিস্তারিত নিয়ম-নীতি সম্পর্কে অবহিত হওয়া ছাড়া দ্বীন ও শরীঅতের অন্যান্য অধ্যায় ও শাখা-প্রশাখাসমূহের ব্যাপারেও উম্মত অনেক গুরুত্বপূর্ণ আরও অনেক বিষয় জানতে পারে । বাস্তব কথা এই যে, প্রায় এক মাসের এ সফরে দ্বীনের তালীম, তাবলীগ ও হেদায়াতের এত কাজ হয়েছে এবং এমন ব্যাপক ও বৃহত্তর পরিসরে হয়েছে যে, এটা ছাড়া অনেক বছরেও তা হওয়া সম্ভব ছিল না। এ থেকেই উম্মতের কোন কোন ভাগ্যবান মনীষী এ কথা বুঝেছেন যে, দ্বীন ও দ্বীনের বরকত ও হেদায়াত লাভের সবচেয়ে কার্যকর মাধ্যম হচ্ছে দ্বীনি সফরে নেক লোকদের সান্নিধ্য ও সাহচর্য। এ ভূমিকার পর এবার বিদায় হজ্জ সম্পর্কে হযরত জাবের ইবনে আব্দুল্লাহ (রাযিঃ)-এর হাদীসটি মুসলিম শরীফ থেকে উদ্ধৃত করা হচ্ছে। কিন্তু হাদীসটি যেহেতু খুবই দীর্ঘ, এ জন্য পাঠকদের সুবিধার জন্য এর এক একটি অংশের তরজমা করে এর ব্যাখ্যা পেশ করা হবে। ০৯ টগর ১০০১৪ 4] ১৯ ০১৯৯ ৪ 3৭০0৪ 49 ০০ ০০৯০ ৯৪ ০৯৯১৪ (5) পণপঞজঠ ॥:2 প৬.৮৮ 25 ৩৮ ্ প 1০4 54 £ 7284 রত 94: ৪. 4 122 € ৯১১ ৬:০১) ০১৯১৪ ৬৮০০ 51) ১০৪ ৬৯৬৪৯০৮৯9৬০ ০৪ শিট 01০৪ ও (5৫ ড/ড/৬৬.91177001109.00100

— পৃষ্ঠা ১১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।