Maulana Manzoor Nomani Bangla Book — Mariful Hadis 4
/ ১৬৪
📝 লেখা 📖 পিডিএফ

00100910105 মা'আরিফুল হাদীস ১০৭ রাসূলুব্মাহ সান্লান্পাহু আলাইহি ওয়াসাল্পাম যখন তালবিয়া থেকে ফারেগ হতেন, (অর্থাৎ, তালবিয়া পাঠ করে মুহরিম হয়ে যেতেন) তখন তিনি আল্লাহ্‌ তা“আলার কাছে তীর সন্তুষ্টি ও জান্নাত লাভের দো'আ করতেন এবং তার অনুগ্রহে জাহান্নাম থেকে মুক্তির প্রার্থনা করতেন। _-মুসনাদে শাফেয়ী ব্যাখ্যা ঃ এ হাদীসের ভিত্তিতে ওলামায়ে কেরাম তালবিয়ার পর এধরনের দোআকে উত্তম ও সুন্নত বলেছেন, যার মধ্যে আল্লাহ্‌ তাআলার কাছে তার সন্তুষ্টি ও জান্নাতের প্রার্থনা করা হয় এবং জাহান্নামের আযাব থেকে আশ্রয় চাওয়া হয়। এ কথা স্পষ্ট যে, একজন মুমিন বান্দার সবচেয়ে বড় প্রয়োজন ও তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কামনা এটাই হতে পারে যে, সে আল্লাহ্‌ তা'আলার সন্তুষ্টি ও জান্নাত লাভ করে নিবে, আর আল্লাহ্‌র অসন্তৃষ্টি ও জাহান্নামের আযাব থেকে সে নিষ্কৃতি পেয়ে যাবে । এ জন্য এক্ষেত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অগ্রগণ্য দো'আ এটাই । তারপর এ দো'আ ছাড়া অন্য যে কোন দো'আও ইচ্ছা করলে করতে পারে । (| ++] ০০) এ ৩০ ৪ কি ৬০৯০ ৫০৪ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বিদায় হজ্জ হজ্জ ফরয হওয়ার বিধানটি কোন্‌ সালে এসেছে, এ ব্যাপারে ওলামায়ে কেরামের বিভিন্ন মতের কথা আগেই উল্লেখ করা হয়েছে এবং একথাও লিখা হয়েছে যে, প্রবল মত এটাই যে, ৮ম হিজরীতে মক্কায় ইসলামী শাসন কর্তৃত্‌ প্রতিষ্ঠার পর ৯ম হিজরীতে হজ্জ ফরয হওয়ার বিধান এসেছে। এ বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তো হজ্জ পালন করেন নাই; কিন্তু হযরত আবূ বকর (রাযিঃ)-কে আমীরুল হজ্জ বানিয়ে পাঠালেন এবং তারই নেতৃতে এঁ বছর হজ্জ আদায় হল। সেখানে আগামী দিনগুলোর জন্য কিছু গুরুতৃপূর্ণ ঘোষণাও দেওয়া হল, যেগুলোর মধ্যে একটি ঘোষণা এও ছিল যে, ভবিষ্যতে কোন মুশরিক ও কাফের হজ্জে অংশ গ্রহণ করতে পারবে না এবং জাহিলিয়্যাতের নোংরা ও মুশরিকসুলভ কোন কাজের অনুমতি কাউকে দেওয়া হবে না। সন্তবত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর এ বছর হজ্জ না করার একটি বিশেষ হেকমত এও ছিল যে, তিনি চাইতেন যে, তার হজ্জটি যেন এমন আদর্শ ও অনুকরণীয় হজ্জ হয়, যার মধ্যে কোন একজন মানুষও শিরক ও জাহিলিয়্যাতের রীতি-পদ্ধতি দ্বারা হজ্জকে কলুষিত না করে; বরং শুরু থেকে শেষ পর্যন্ত কেবল নূরই নূর ও কল্যাণই কল্যাণ থাকে এবং তার দাওয়াত, হেদায়াত, শিক্ষা ও সংস্কারজনিত সুপ্রভাবের সঠিক দর্পণ হয়ে থাকে । এভাবে যেন ৯ম হিজরীর হযরত আবূ বকর সিদ্দীকের নেতৃত্বে অনুষ্ঠিত হজ্জটি পরবর্তী বছর অনুষ্ঠেয় তার হজ্জের পটভূমি ও এর প্রস্তুতিরই একটি পদক্ষেপ ছিল। তারপর পরবর্তী বছর- যা তার জীবনের শেষ বছর ছিল- তিনি হজ্জের সংকল্প করলেন । আর যেহেতু তাকে এ ইঙ্গিত দেওয়া হয়েছিল যে, দুনিয়াতে এখন আর অল্প দিনই তিনি অবস্থান করবেন এবং কাজের সুযোগ পাবেন, তাই তিনি নিজের এ ইচ্ছার (হজ্জের) কথা খুব গুরুত সহকারে প্রচার করলেন। যাতে সর্বাধিক সংখ্যক মুসলমান এই মুবারক সফরে তার সাথে থেকে হজ্জের বিধি-বিধান ও দ্বীনের অন্যান্য মাসায়েল শিখে নিতে পারে এবং হজ্জের সফরের ংসর্গ ও সান্নিধ্যের বিশেষ বরকত হাসিল করে নিতে পারে । ফলে দূর ও নিকটের হাজার হাজার মুসলমান- যারা এ সংবাদ শুনতে পেল এবং তাদের বিশেষ কোন অপারগতা ও ছিল না, ড/ড/৬৬.91177001109.00100

— পৃষ্ঠা ১১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।