Maulana Manzoor Nomani Bangla Book — Mariful Hadis 4
/ ১৬৪
📝 লেখা 📖 পিডিএফ

00100910105 মা'আরিফুল হাদীস ১০৫ ব্যাখ্যা £ হাদীস ব্যাখ্যাতাগণ লিখেছেন যে, আল্লাহ্‌ তা'আলা তার প্রিয় বন্ধু হযরত ইব্রাহীম আলাইহিস সালামের মাধ্যমে নিজ বান্দাদেরকে হজ্জ অর্থাৎ, তার মহান দরবারে উপস্থিতির আহ্বান জানিয়েছিলেন- যোর উল্লেখ কুরআন মজীদেও রয়েছে ।) তাই হজ্জ যাত্রী বান্দা যখন এহ্‌রাম বেঁধে এ তালবিয়া পাঠ করে, তখন যেন সে ইব্রাহীম (আঃ)-এর এ আহ্বান ও আল্লাহ্‌ তাআলার এ দাওয়াতের উত্তরে নিবেদন করে যে, হে আল্লাহ! তুমি তোমার দরবারে উপস্থিতির জন্য ডাক দিয়েছিলে এবং নিজের বন্ধু ইব্রাহীম (আঃ)-এর মাধ্যমে ঘোষণা দিয়েছিলে । তাই আমি হাজির, লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক । এহ্‌্রামের প্রথম তালবিয়া কখন পড়বে ০৪৯১৭৯০ -5 বি ব। পলি এ]। 0০944৮৪৮৮5১ 5১50১) (০০৩ ৬১৬৯৭ ১15০) * 5841 এ১ ১৯৮০০ ২১০ ০৩ 5 43043 ০৬৭৩ ০০এ। ১৬০ । হযরত আব্দুল্লাহ ইবনে ওমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (যুল হুলায়ফার মসজিদে এহ্রামের দু'রাকআত নামায পড়ার পর) যখন মসজিদের পাশেই উটনীর রেকাবে পা রাখতেন এবং উটনী তাকে নিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে যেত, তখন তিনি এহ্রামের তালবিয়া পড়তেন। -__বুখারী, মুসলিম ব্যাখ্যা ঃ সাহাবায়ে কেরামের বর্ণনা ও তাদের বক্তব্য এ ব্যাপারে বিভিন্ন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে এহ্রামের প্রথম তালবিয়া কোন্‌ সময় ও কোন্‌ স্থানে পড়েছিলেন । হযরত আব্দুল্লাহ ইবনে ওমর (োযিঃ)-এর বর্ণনা (যেমন, এ হাদীসেও উল্লেখিত রয়েছে ।) এই যে, যুল হুলায়ফার মসজিদে দু'রাকআত নামায পড়ার পর সেখানেই তিনি নিজ উটনীর উপর সওয়ার হলেন এবং উটনী যখন তাকে নিয়ে সোজা দীড়িয়ে গেল, তখন তিনি এহ্‌রামের প্রথম তালবিয়া পাঠ করলেন এবং এ সময় থেকেই তিনি যেন মুহ্রিম হয়ে গেলেন। অপরদিকে অন্য কোন সাহাবীর বর্ণনা এই যে, যখন তিনি উটনীর উপর সওয়ার হয়ে কিছু সামনে অগ্রসর হলেন এবং 'বায়দা' নামক স্থানে পৌঁছলেন (যা যুল হুলায়ফার একেবারে নিকটে কিছুটা উচু স্থান ছিল ।) তখন তিনি এহ্রামের প্রথম তালবিয়া পাঠ করলেন । আর কোন কোন রেওয়ায়াত দ্বারা জানা যায় যে, যখন তিনি মুল হুলায়ফার মসজিদে এহ্‌রামের দু'রাকআত নামায পড়লেন, তখন এঁ সময়েই উটনীর উপর সওয়ার হওয়ার আগেই এহ্রামের প্রথম তালবিয়া পাঠ করে নিলেন। আবু দাউদ শরীফ ও মুস্তাদরকে হাকেম ইত্যাদি হাদীসগ্রন্থে প্রসিদ্ধ তাবেয়ী হযরত সাঈদ ইবনে যুবায়েরের একটি বর্ণনা রয়েছে যে, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযিঃ)-এর কাছে সাহাবায়ে কেরামের এই ভিন্ন ভিন্ন বর্ণনা সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম । তিনি উত্তরে বলেছিলেন £ “আসল ঘটনা হচ্ছে এই যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুল হুলায়ফার মসজিদে এহ্‌রামের দু'রাকআত নামায পড়ার পর সাথে সাথেই প্রথম তালবিয়া পাঠ করেছিলেন । কিন্তু এ বিষয়টি কেবল এ কয়েকজন জানতে পারলেন, যারা তখন তার নিকটে উপস্থিত ছিলেন । এরপর ঘখন তিনি সেখানে উটনীর উপর সওয়ার হলেন এবং উটনী তাকে নিয়ে সোজা দীড়িয়ে গেল, তখন তিনি আবার তালবিয়া পাঠ করলেন এবং উটনীর উপর সওয়ার হওয়ার পর এটা ছিল তার প্রথম তালবিয়া । তাই যেসব লোক তার এ তালবিয়া শুনেছিল এবং ড/ড/৬৬.91177001109.00100

— পৃষ্ঠা ১১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।