00100910105 মাআরিফুল হাদীস ১০৩ না, টুপি পরবে না এবং জুতাও পরবে না । তবে কেউ যদি স্যান্ডেল না পায়, তাহলে সে জুতাই পরে নিবে, কিন্তু এগুলো টাখনুর নীচ দিক থেকে কেটে নিবে । আর তোমরা এমন কাপড়ও পরিধান করবে না, যার মধ্যে জাফরান অথবা ওয়ারস লাগান হয়েছে। __বুখারী, মুসলিম ব্যাখ্যা ঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ হাদীসে, জামা, শেলওয়ার, পাগড়ী ইত্যাদি কেবল কয়েকটি কাপড়ের নাম নিয়েছেন, যেগুলোর সে সময় প্রচলন ছিল । এ বিধানই প্রযোজ্য হবে এসব কাপড়ের বেলায়, যেগুলো বিভিন্ন যুগে, বিভিন্ন সম্প্রদায়ের মাঝে ও বিভিন্ন দেশে এসব উদ্দেশ্যের জন্য ব্যবহার করা হয় অথবা ভবিষ্যতে ব্যবহার করা হবে- যেসব উদ্দেশ্যের জন্য জামা, শেলওয়ার ও পাগড়ী ইত্যাদি ব্যবহার করা হত। জাফরান তো একটি প্রসিদ্ধ জিনিস, ওয়ারসও এক ধরনের সুগন্ধিযুক্ত কমলা রঙের পাতা । এ দু'টি জিনিসই যেহেতু সুগন্ধি হিসাবে ব্যবহৃত হত, এজন্য এহ্রাম অবস্থায় এমন কাপড় পরিধান করতেও নিষেধ করা হয়েছে, যাতে জাফরান অথবা ওয়ারসের স্পর্শ লেগেছে। ্রশ্নকারী ব্যক্তি জিজ্ঞাসা করেছিল, “মুহরিম ব্যক্তি কেমন কাপড় পরিধান করবে ?” হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন £ “অমুক অমুক কাপড় পরতে পারবে না।” এ উত্তরে তিনি যেন একথাও শিখিয়ে দিলেন যে, জিজ্ঞাসা করার বিষয় এটা নয় যে, মুহরিম ব্যক্তি কি ধরনের কাপড় পরবে; বরং এটা জিজ্ঞাসা করা উচিত ছিল যে, তার জন্য কোন ধরনের কাপড় পরা নিষেধ । কেননা, এহরামের প্রভাব এটাই পড়ে থাকে যে, কোন কোন কাপড় ও কোন কোন জিনিস যেগুলোর ব্যবহার সাধারণ অবস্থায় জায়েয থাকে- এহ্রামের কারণে এগুলোর ব্যবহার নিষিদ্ধ হয়ে যায় । এ জন্য এটা জিজ্ঞাসা করা চাই যে, এহ্রাম অবস্থায় কোন্ কোন্ কাপড় ও কোন্ কোন্ জিনিসের ব্যবহার নিষিদ্ধ ও নাজায়েয হয়ে যায়। ১০০৫০০৯ ০৪০০। এ 4০ | ৮০ এ] 05০০ ৪৪০৬ ১55 ১ ১০ (5) ১11 ১০২৯ 05 ৬ কঃ ৯৮৮০। ০৭০1০৮০9০০০) ০০০০ ৯০৪ ১০। (39149215139) * ১৪৯ 21১০১৩| ১১৩ ১৯৩ ১৯৩1 ১১০০০ আচ ১৫৭। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর (োযিঃ) থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন যে, তিনি মহিলাদেরকে এহ্রাম অবস্থায় হাতমোজা পরিধান করতে, চেহারায় নেকাব পরতে এবং ওয়ারস ও জাফরান লাগান কাপড় পরিধান করতে নিষেধ করতেন । এগুলো বাদে তারা যে কোন রঙয়ের কাপড় পরতে পছন্দ করে তাই পরতে পারে- কুসুম রঙয়ের কাপড় হোক অথবা রেশমী কাপড়। তেমনিভাবে তারা ইচ্ছা করলে অলংকারও পরিধান করতে পারে এবং শেলওয়ার, জামা, মোজাও পরতে পারে। -আবু দাউদ ব্যাখ্যা 8 এ হাদীস থেকে জানা গেল যে, এহ্রাম অবস্থায় জামা, শেলওয়ার ইত্যাদি সেলাই করা কাপড় পরিধানের যে নিষেধাজ্ঞা রয়েছে, এটা কেবল পুরুষদের বেলায় । মহিলারা পর্দার খাতিরে এসব কাপড় ব্যবহার করতে পারবে এবং মোজাও পরতে পারবে । তবে হাতমোজা পরা তাদের জন্যও নিষেধ এবং মুখে নেকাব পরাও নিষেধ । কিন্তু এর অর্থ এই নয় যে, তারা ভিন্ন পুরুষের সামনেও মুখ একেবারে খোলা রাখবে । হাদীসে নিষেধাজ্ঞা এসেছে ড/ড/৬৬.91177001109.00100
— পৃষ্ঠা ১১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।