00100910105 ১০০ মা'আরিফুল হাদীস উপস্থিত হবে, সে দৈনন্দিনের সাধারণ পরিধেয় কিংবা জীকজমকপূর্ণ কোন পোশাক পরিধান করে উপস্থিত হবে না; বরং এমন দরিদ্রের মত লেবাস নিয়ে হাজির হবে, যা মুর্দার কাফনের সাথে সামঞজজস্য রাখে এবং আখেরাতে হাশরের ময়দানের উপস্থিতির কথা স্মরণ করিয়ে দেয়। জামা, পায়জামা, কটি, শেরওয়ানী, কোট ইত্যাদি কিছুই গায়ে থাকবে না । কেবল একটি লুঙ্গি পরনে থাকবে, আর একটি চাদর শরীরের উপরিভাগে ফেলে রাখবে । মাথাও খোলা থাকবে, পায়ে মোজা; বরং এমন জুতাও থাকতে পারবে না- যা দ্বারা পা সম্পূর্ণ ঢেকে যায়। (অবশ্য মহিলাদের বেলায় তাদের পর্দার খাতিরে সেলাই করা কাপড় পরিধান, মাথা ঢাকা ও পায়ে মোজা ব্যবহারের নিয়ম রয়েছে ।) এ ধরনের আরও কিছু বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে, যেগুলোর উদ্দেশ্য এই যে, বান্দা সেখানে যেন এমন আকৃতি ও অবস্থা নিয়ে উপস্থিত হয়, যার দ্বারা তার অক্ষমতা, দীনতা-হীনতা এবং দুনিয়ার ভোগ-বিলাসের প্রতি তার অনাসক্তি প্রকাশ পায়। তবে বান্দাদের দুর্বলতার প্রতি লক্ষ্য রাখতে গিয়ে তাদের উপর এ নির্দেশ আরোপ করা হয়নি যে, তারা নিজেদের বাড়ী থেকেই এহ্রাম বেধে এসব নিয়ম পালন করতে করতে যাত্রা শুরু করবে । যদি এমন নির্দেশ দেওয়া হত, তাহলে আল্লাহ্র বান্দাদের জন্য সমস্যা হয়ে যেত। কিছুদিন পূর্বেও অনেক দেশের হাজীগণ মাসকে মাস সফর করার পর মকা শরীফে গিয়ে পৌছতেন। বর্তমানেও কোন কোন দেশের হাজীরা কয়েক সপ্তাহের স্থলপথের ও জলপথের সফর করে সেখানে পৌঁছে থাকেন। এ কথা স্পষ্ট যে, এ দীর্ঘ সময় পর্যন্ত এহ্্রামের বাধ্যবাধকতা রক্ষা করে চলা অধিকাংশ লোকের জন্য বিরাট কঠিন বিষয় হয়ে যেত। এ জন্য বিভিন্ন পথে আগত হাজীদের জন্য মক্কা শরীফের কাছে বিভিন্ন দিকে কিছু স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং নির্দেশ দেওয়া হয়েছে যে, হজ্জ অথবা উমরা পালনের জন্য আগমনকারীরা যখন এসব স্থানে পৌঁছবে, তখন 'বায়তুল্সাহ' ও “পবিত্র নগরী" এর আদব রক্ষার্থে সেখান থেকেই এহ্রামধারী হয়ে যাবে । বিভিন্ন দিকের এ নিদিষ্ট স্থানগুলোকে “মীকাত' বলা হয়- যার বিস্তারিত পরিচয় সামনে আসবে । এ কথাটিও বুঝে নিতে হবে যে, এহ্রাম বাধার অর্থ কেবল এহ্রামের কাপড় পরিধান করা নয়; বরং এহ্রামের কাপড় পরিধান করে প্রথমে দু'রাকআত এহরামের নামায পড়তে হয়। তারপর উচু গলায় তালবিয়া পাঠ করতে হয় ঃ ৬ 0। এলে এ 4255 আর এ এ এ 40455 % 4141 4 £54।)এ তালবিয়া পাঠ করার পর মানুষ মুহরিম হয়ে যায় এবং এর দ্বারাই হজ্জের কার্যক্রম শুরু হয়ে যায় । আর এর দ্বারাই এহ্রামজনিত সকল বাধ্যবাধকতা তার উপর আরোপিত হয়, যেভাবে তাক্বীরে তাহ্রীমা বলার পর নামাযের কাজ শুরু হয়ে যায় এবং নামাযের সকল বাধ্যবাধকতা আরোপিত হ্য। এ ভূমিকার পর এবার মীকাত, এহ্রাম ও তালবিয়া সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিম্নলিখিত হাদীসগুলো পাঠ করে নিন £ মীকাত ৫ ২১০৭1 ০০3 দার রানার (১০) পপ ভু পপ ড/ড/৬৬.91177001109.00100
— পৃষ্ঠা ১০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।