Maulana Manzoor Nomani Bangla Book — Mariful Hadis 4
/ ১৬৪
📝 লেখা 📖 পিডিএফ

কিতাবুল হজ্জ ৯) ০৯৯০] ৭৫ ১০৪ আগেই যেমন জানা গিয়েছে যে, ইসলামের পাঁচটি মৌলিক বিধানের মধ্যে শেষ ও চূড়ান্ত পর্যায়ের বিধান হচ্ছে বায়তুল্লাহ্‌ শরীফের হজ্জ । হজ্জ আসলে কি? একটি নিদিষ্ট ও নির্ধারিত আলাইহিস সালামের ভক্তি ও ভালবাসার খেলা ও তার রীতি-পদ্ধতির বাস্তব অনুশীলন করে তার মত ও পথের সাথে নিজের সংশ্লিষ্টতা ও বিশ্বস্ততার প্রমাণ পেশ করা, নিজের যোগ্যতা অনুযায়ী ইব্রাহীমী আবেগ-অনুভূতিতে অংশ গ্রহণ করা এবং নিজেকে তারই রংয়ে রঙিয়ে তোলা । আরেকটু স্পষ্ট করার জন্য বলা যায় যে, আল্লাহ্‌ তাআলার একটি শান এই যে, তিনি পরম প্রতাপশালী, আহ্কামুল হাকেমীন এবং সকল বাদশাহর বাদশাহ, আর আমরা হচ্ছি তার অক্ষম ও মুখাপেক্ষী বান্দা এবং তার মালিকানার গোলাম । আল্লাহ্‌র দ্বিতীয় শানটি এই যে, তিনি এ সকল সৌন্দর্য গুণে ষোল আনা গুণাবিত, যেগুলোর কারণে মানুষের মধ্যে কারও প্রতি ভালবাসার সৃষ্টি হয়। এ দৃষ্টিকোণ থেকে তিনি; বরং কেবল তিনিই প্রকৃত প্রেমাস্পদ। আল্লাহ্‌ তা'আলার প্রথম শোসক ও বাদশাহী) শানের দাবী এই যে, বান্দা তার দরবারে আদব ও ভক্তির চিত্র হয়ে উপস্থিত হবে । ইসলামের আরকানসমূহের মধ্যে প্রথম ব্যবহারিক রুকন নামায এরই বিশেষ প্রতিচ্ছবি এবং এতে এই রূপটিই প্রবল । আর যাকাতও এই সম্পর্কেরই অন্য একটি দিককে প্রকাশ করে। আল্লাহ তা'আলার দ্বিতীয় শান (প্রেমাস্পদ হওয়া)-এর দাবী এই যে, তার সাথে বান্দার ভালবাসা ও প্রেমের সম্পর্ক থাকবে । রোযার মধ্যেও এর কিছুটা রূপ লক্ষ্য করা যায়। পানাহার ত্যাগ করে দেওয়া এবং নফসের দাবী থেকে মুখ ফিরিয়ে নেওয়া এটা প্রেম ও ভালবাসারই একটি অধ্যায় । কিন্তু হজ্জ হচ্ছে এর পরিপূর্ণ প্রতিচ্ছবি । সেলাই করা কাপড়ের স্থলে একটি কাফন সদৃশ পোশাক পরিধান করা, খালি মাথায় থাকা, ক্ষৌরকার্য না করা, নখ না কাটা, চুলে চিরুনি ব্যবহার না করা, তেল না লাগানো, সুগন্ধি ব্যবহার না করা, চিৎকার করে করে লাব্বাইক বলা, বায়তুল্লাহ্র চতুর্পপাশ্ে প্রদক্ষিণ করা, এর এক কোণে রাখা কালো পাথরে (হোজ রে আসওয়াদ) চুমু খাওয়া, এর দরজা ও দেয়ালে আঁকড়ে ধরা ও রোনাজারী করা, তারপর সাফা-মারওয়ায় চন্ধর দেওয়া, তারপর মক্কা শহর থেকেও বের হয়ে যাওয়া এবং কখনও মিনায়, কখনও আরাফাতে আর কখনও মুযদালিফার প্রান্তরে গিয়ে পড়ে থাকা, তারপর আবার জামারাতে গিয়ে কংকর নিক্ষেপ করা- এসকল কাজ ও আচরণ ঠিক তাই, যা প্রকৃত ড/ড/৬৬.91177001109.00100

— পৃষ্ঠা ১০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।