00100910105 ২ মা'আরিফুল হাদীস নৈকট্য সে লাভ করতে পারে, তেমনিভাবে যাকাত আদায় করে সে এ দরবারে নিজের আর্থিক নজরানা এ উদ্দেশ্যেই পেশ করে । এভাবে সে একথার বাস্তব প্রমাণ দেয় যে, তার কাছে যাকিছু আছে সে এটাকে নিজের মনে করে না; বরং আল্লাহ্র মনে করে এবং আল্লাহ্র বলেই বিশ্বাস করে । সে আল্লাহ্র সন্তুষ্টি ও নৈকট্য লাভের জন্য এটা উৎসর্গ করে দেয় এবং তার উদ্দেশ্যে বিলিয়ে দেয়। এ দিক দিয়েই যাকাতকে এবাদতের মধ্যে গণ্য করা হয়। দ্বীন ও শরীঅতের বিশেষ পরিভাষায় 'এবাদত' বান্দার এসব আমলকেই বলা হয়, যেগুলোর পেছনে বিশেষ উদ্দেশ্য ও লক্ষ্য থাকে, আল্লাহ্ তা'আলার দরবারে নিজের দাসত্ব ও বন্দেগীর সম্পর্ক ফুটিয়ে তোলা এবং এর মাধ্যমে তার কৃপা-অনুগহ এবং তার নৈকট্য অন্বেষণ করা। (২) যাকাতের মধ্যে দ্বিতীয় দিকটি এই যে, এর দ্বারা আল্লাহ্ তা“আলার অভাবী ও দুস্থু বান্দাদের সেবা ও সাহায্য-সহযোগিতা হয়। এ দিক থেকে যাকাত নৈতিকতার এক খুবই গুরুতৃপূর্ণ অধ্যায় । (৩) যাকাতের তৃতীয় উপকারিতার দিকটি এই যে, অর্থের মোহ এবং সম্পদপূজা যা একটি ঈমান বিধ্বংসী মারাত্বক রোগ, যাকাত হচ্ছে এর চিকিৎসা এবং এর মন্দ ও বিষাক্ত প্রভাব থেকে আত্মার পরিশুদ্ধির বিরাট মাধ্যম । এ জন্যই কুরআন মজীদে এক স্থানে বলা হয়েছেঃ ৮55৩ ১১০ ০465 ১৮ ৯ অর্থাঞ্ধ হে নবী! আপনি মুসলমানদের সম্পদ থেকে সদাকা (যোকাত) উসুল করুন, যার দ্বারা তাদের অন্তর পবিত্র ও আত্মা পরিশুদ্ধ হবে। (সুরা তওবা) অন্যত্র বলা হয়েছে £ 64০% 4. 39, 530 ০্% (৫১০ অর্থাৎ, জাহান্নামের আগুন থেকে এসব মু্তাকীদেরকে দূরে রাখা হবে, যারা নিজেদের সম্পদ আল্লাহ্র রাহে এ জন্য দান করে__ যাতে তাদের আত্মা ও অন্তর পরিশুদ্ধ হয়। (সূরা ওয়াল লাইল) বরং বলা যায় যে, যাকাতের নাম এ দিকে লক্ষ্য করেই সম্ভবত যাকাত রাখা হয়েছে যে, এর দ্বারা একই সাথে অন্তরে ও ধন-সম্পদে পরিশুদ্ধি ও পবিত্রতা আসে । কেননা, যাকাতের আসল অর্থই হচ্ছে পবিত্রতা ও পরিশুদ্ধি। যাকাতের বিধান ঃ পূর্ববর্তী শরীঅতসমূহে যাকাতের এ অসাধারণ গুরুত্ব ও উপকারিতার কারণে এর নির্দেশ পূর্ববর্তী নবী-রাসূলদের শরীঅতেও নামাযের সাথে সাথেই ছিল। সূরা আৰ্থিয়ায় হযরত ইবরাহীম (আঃ) ও তীর পুত্র ইসহাক (আঃ) এবং তারপর তার পুত্র ইয়াকুব (আঃ)-এর আলোচনা করতে গিয়ে বলা হয়েছে ঃ 5১০ 10985 6 ৫9150041290 ৩11 0 ৪০1 0০9 অর্থাৎ, আমি তাদেরকে আদেশ দিলাম পুণ্য কাজের, (বিশেষ করে) নামায কায়েমের এবং যাকাত আদায়ের । আর তারা আমার এবাদতগুযার বান্দা ছিল । (সুরা আম্বিয়া 8 রুকু-৫) সূরা মারয়ামে হযরত ইসমাঈল (আঃ) সম্পর্কে বলা হয়েছে £ ১ ৬591) 24:40 01 200 ১04 অর্থাৎ, তিনি তার পরিবারের লোকদেরকে নামায ও যাকাতের নির্দেশ দিতেন । (সূরা মারয়াম £ রুকৃ-৪) ইসরাঈল ধারার শেষ পয়গম্বর হযরত ঈসা (আঃ) সম্পর্কে বলা হয়েছে যে, তিনি নিজের সম্প্রদায়ের লোকদেরকে বলেছিলেন £ ড/ড/৬৬.91177001109.00100
— صفحة ١٠ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.