Maulana Manzoor Nomani Bangla Book — Mariful Hadis 1
/ ১৫১
📝 লেখা 📖 পিডিএফ

০0910061015 ৯০ মা'আরিফুল হাদীস অনুসরণও করনি । তারপর তাকে লোহার মুগ্ডতর দিয়ে আঘাত করা হবে । ফলে সে এমন চিৎকার করবে যে, জ্বিন ও মানুষ ছাড়া তার আশেপাশের সবকিছুই তার চিত্কারের আওয়াজ শুনতে পাবে । -_বুখারী, মুসলিম ব্যাখ্যা ঃ প্রথম হাদীসটি দ্বারা বুঝা গিয়েছিল যে, মৃত ব্যক্তির নিকট ফেরেশতারা তিনটি প্রশ্ন করে, আর এ দ্বিতীয় হাদীসে কেবল একটি প্রশ্নের উল্লেখ দেখা যায় । আসল কথা হচ্ছে এই যে, এ প্রশ্নটি যেহেতু অন্য দু'টি প্রশ্নকেও নিজের মধ্যে পরিবেষ্টন করে রেখেছে এবং এর উত্তর দ্বারা এ দু'টি প্রশ্রেরও উত্তর হয়ে যায়, তাই কোন কোন হাদীসে কেবল এ প্রশ্রটির কথাই উল্লেখ করা হয়েছে । (যেমনটি এ হাদীসে করা হয়েছে।) কুরআন হাদীসের বর্ণনাভঙ্গী এটাই যে, কোন বিষয়কে কখনো বিস্তারিতভাবে বর্ণনা করা হয়, আর কখনো কেবল এর অংশবিশেষ উল্লেখ করা হয়। হযরত আনাস (রাঃ) থেকে বর্ণিত এ দ্বিতীয় হাদীসটিতে সওয়াল-জওয়াব প্রসঙ্গে কবর শব্দটিও এসেছে। অনুরূপভাবে অন্য কিছু হাদীসেও “কবর' শব্দের উল্লেখ পাওয়া যায়। এর দ্বারা একথা বুঝা উচিত হবে না যে, এ সওয়াল-জওয়াব কেবল এসব মুর্দাদেরকে করা হবে, যাদেরকে কবরে দাফন করা হয়। প্রকৃতপক্ষে এসব হাদীসে কবরের উল্লেখ কেবল এ কারণে করা হয়েছে যে, সেখানে মুর্দাদেরকে কবরেই দাফন করার সাধারণ প্রচলন ছিল এবং লোকেরা কেবল এ পদ্ধতির সাথেই পরিচিত ছিল। অন্যথায় এ সওয়াল-জওয়াব প্রত্যেক মৃত ব্যক্তিকেই করা হয়, চাই তার দেহ কবরে দাফন করা হোক, চাই নদীতে ভাসিয়ে দেওয়া হোক, চাই আগুনে পুড়িয়ে দেওয়া হোক অথবা কোন মাংসভোজী প্রাণীর উদরে চলে যাক । আগেই বলা হয়েছে যে, এসব কিছুই সরাসরি এবং প্রকৃতপক্ষে আত্মার উপর সংঘটিত হয় আর দেহ যেখানেই এবং যে অবস্থায়ই থাকুক, সেটা কেবল আত্মার অনুগামী হয়ে এসব প্রতিক্রিয়া গ্রহণ করে থাকে । স্বপ্রের দৃষ্টান্তই এই বিষয়টি বুঝার জন্য যথেষ্ট । আর স্বপ্নের দৃষ্টান্ত দ্বারাই এ সন্দেহের উত্তর হয়ে যায় যে, কোন কোন সময় এমনও তো হয় যে, কোন মুর্দা দু' চার দিন পর্যন্ত আমাদের সামনে পড়ে থাকে, কিন্তু এ সওয়াল-জওয়াবের শব্দ তার লাশ থেকে কেউ শুনতে পায় না এবং তার উপর কোন আযাব ও শান্তির লক্ষণও দেখা যায় না। বস্তুতঃ এ বিষয়টি ঠিক তদ্বপ যেমন স্বপ্নে একজনের উপর অনেক কিছুই ঘটে যায়, যেমন সে কথা বলে, খায় ও পান করে; কিন্তু তার পাশের লোকেরা এর কিছুই দেখতে পায়না । এই ধরনের আরেকটি অজ্ঞতাপ্রসুত ও মূর্খতাসুলভ প্রশ্ন কবরের সওয়াল-জওয়াব সম্পর্কে এ করা হয় যে, কবরে যাওয়ার জন্য যখন কোন রাস্তা এবং কোন ছিদ্রও থাকে না; তাহলে ফেরেশৃতা সেখানে যায় কি করে ? এ সন্দেহটি প্রকৃতপক্ষে এসব অজ্ঞদের হয়ে থাকে, যারা ফেরেশ্তাদেরকে নিজেদের মত চর্ম-মাংসের তৈরী জড়পদার্থের সৃষ্টি মনে করে । আসল বিষয় হচ্ছে এই যে, ফেরেশতাদের কোথাও পৌঁছার জন্য কোন দরজা-জানালার প্রয়োজন হয় না। আমাদের দৃষ্টি অথবা সূর্যের কিরণ যেভাবে কাচের ভিতর দিয়ে বের হয়ে যায়, তন্রীপভাবে ফেরেশৃতারা তাদের অস্তিত্রে সৃক্ষ্মতা এবং আল্লাহপ্রদত্ত শক্তি দ্বারা পাথরের ভিতর দিয়েও পার হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ! ড/৬/৬/.911001109.00])

— পৃষ্ঠা ৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।