০0910061015 ৮৮ মা'আরিফুল হাদীস ৭১। বারা ইবনে আযেব (রাঃ) সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত যে, তিনি বলেছেন ঃ (আল্লাহ্র মু'মিন বান্দা যখন এ দুনিয়া থেকে বিদায় নিয়ে বরযখ জগতে পৌছে, অর্থাৎ, তাকে কবরে দাফন করা হয়, তখন) তার কাছে দু'জন ফেরেশতা আসে এবং তাকে বসায়। তারপর তাকে জিজ্ঞাসা করে, তোমার রব কে £ সে উত্তর দেয়, আমার রব আল্লাহ্। তারপর জিজ্ঞাসা করে, তোমার দ্বীন কি? সে উত্তরে বলে, আমার দ্বীন হচ্ছে ইসলাম । তারপর আবার জিজ্ঞাসা করে, এই লোকটির ব্যাপারে তোমার কি ধারণা, যাকে তোমাদের মধ্যে নবী হিসাবে) প্রেরণ করা হয়েছিল ? সে উত্তর দেয়, তিনি আল্লাহ্র সত্য রাসূল | ফেরেশ- তাদ্ধয় তখন বলে, তুমি কিভাবে জানলে যে, তিনি আল্লাহ্র রাসূল £ সে বলে £ আমি আল্লাহ্র কিতাব পড়েছি (আর এই কিতাবই আমাকে বলে দিয়েছে যে, তিনি আল্লাহ্র রাসূল |) তাই আমি তার প্রতি ঈমান এনেছি এবং তাকে সত্য নবী বলে মেনে নিয়েছি । রোসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন $) মু'মিন বান্দার এ উত্তর প্রসঙ্গেই আল্লাহ্ তা'আলা বলেন £ আল্লাহ্ তাআলা মু'মিনদেরকে দৃঢ়বাক্যের উপর দৃঢ়পদ রাখেন দুনিয়া এবং আখেরাতে । অর্থাৎ, তাদেরকে গোমরাহী থেকে এবং এর ফলে আগত আযাব থেকে নিরাপদে রাখা হয়। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঃ (মু'মিন বান্দা যখন ফেরেশ্ তাদের উপরোক্ত প্রশ্নসমূহের উত্তর ঠিকমত দিয়ে দেয়,) তখন আসমান থেকে একজন ঘোষক এ ঘোষণা দেয়, (অর্থাৎ, আল্লাহ্ তাআলার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়) যে, আমার বান্দা ঠিক কথাই বলেছে। তাই তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং জান্নাতের দিকে তার জন্য একটি দরজা খুলে দাও! আল্লাহ্র নির্দেশমত তখন দরজা খুলে দেওয়া হয় এবং এর ফলে জান্নাতের সুবাতাস ও সুরভি তার কাছে আসতে থাকে, আর কবরকে তার দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত করে দেয় । অর্থাৎ, সকল পর্দা এভাবে উঠিয়ে দেওয়া হয় যে, যে পর্যন্ত তার দৃষ্টি যায়, সে জান্নাতের মনোমুগ্ধকর দৃশ্যাবলী দেখে আনন্দ ও তৃপ্তি লাভ করতে থাকে ।) তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরের মৃত্যুর আলোচনা করলেন এবং বললেন ঃ মৃত্যুর পর তার আত্মাকে দেহে সংযোজন করা হয় এবং তার নিকটও দুই ফেরেশতা এসে তাকে বসায় । তারপর তাকে জিজ্ঞাসা করে, তোমার রব কে ? সে বলে, হায় হায় আমি তো কিছুই জানি না। তারপর ফেরেশ্তা তাকে জিজ্ঞাসা করে তোমার ধর্ম কি ছিল ? সে বলে, হায় হায় আমি তো কিছুই জানি না। তারপর ফেরেশতা তাকে জিজ্ঞাসা করে, যে লোকটি তোমাদের কাছে (নবী হিসাবে) প্রেরিত হয়েছিলেন, তার ব্যাপারে তুমি কি ধারণা পোষণ করতে £ সে তখনও এ কথাই বলে, হায় হায় আমি তো কিছুই জানি না। (এই সওয়াল- জওয়াবের পর) আসমান থেকে একজন ঘোষক আল্লাহ্র পক্ষ থেকে এ ঘোষণা দেয় যে, সে মিথ্যা বলেছে। অর্থাৎ, ফেরেশৃতাদের প্রশ্রের উত্তরে সে যে নিজেকে অজ্ঞ ও সম্পূর্ণ নির্দোষ বলে প্রকাশ করেছে, এটা সে মিথ্যা বলেছে । কেননা, বাস্তবে সে আল্লাহ্র তওহীদ, তার ধর্ম ইসলাম এবং তার সত্য নবীর অস্বীকারকারী ছিল ।) অতএব, আল্লাহ্র পক্ষ থেকে একজন ঘোষক ঘোষণা দেয় যে, তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দীও, তাকে জাহান্নামের লেবাস পরিয়ে দাও এবং তার জন্য জাহান্নামের দিকে একটি দরজা খুলে দাও । তেখন নির্দেশমত এসব কিছুই করা হয়।) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঃ ড/৬/৬/.911001109.00])
— পৃষ্ঠা ৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।