০0910061015 ৮৬ মা'আরিফুল হাদীস (৬) সৃষ্টিগতভাবে আমাদেরকে জ্ঞানলাভের যেসব মাধ্যম দান করা হয়েছে, যেমন £ চোখ, কান, নাক এবং জ্ঞান-বুদ্ধি এগুলোর শক্তি ও কর্মের পরিধি খুবই সীমিত ৷ আমরা দেখি যে, আধুনিক যন্ত্রপাতির সাহায্যে এবং এগুলোর মাধ্যমে এমন অনেক জিনিস আমাদের জ্ঞানের আওতায় এসে যায়, পূর্বে যেগুলোর কল্পনাও করা হত না। যেমন ঃ পানি অথবা রক্তের মধ্যে যেসব রোগ-জীবানু থাকে, অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে বর্তমানে মানুষের চোখ এগুলো দেখে নিতে পারে । যন্ত্রের সাহায্যে মানুষের কান হাজার হাজার মাইল দূরের আওয়াজ শুনে নেয়। অনুরূপভাবে পুস্তকজ্ঞানের মাধ্যমে একজন শিক্ষিত মানুষের মেধা ও জ্ঞান এর চেয়ে বেশী চিন্তা-গবেষণা করতে পারে, যা চোখ-কানের দ্বারা অর্জিত জ্ঞানের মাধ্যমে সে করতে পারত । এ অভিজ্ঞতা দ্বারা জানা গেল যে, কোন বাস্তব জিনিসকে কেবল এ বলে অস্বীকার করা এবং তা প্রত্যাখ্যান করে দেওয়া যে, যেহেতু আমরা বর্তমানে এটা দেখি না, শুনি না এবং আমাদের উপলব্ধিতে আসে না-_ তাই এটা আমরা মানব না-_ এ মনোবৃত্তি খুবই নির্বুদ্ধিতার পরিচায়ক । আল্লাহ্ তা'আলা বলেন £ “তোমাদেরকে কেবল সামান্য জ্ঞানই দান করা হয়েছে।” (৭) মানুষ দু'টি জিনিসের সময়ে গঠিত । প্রথমটি হচ্ছে দেহ, যা প্রকাশ্য ও চোখে দেখা যায়। দ্বিতীয়টি হচ্ছে আত্মা, যা চোখে দেখা না গেলেও এর অস্তিত্বকে আমরা কেউই অস্বীকার করতে পারি না। তারপর এ দু'টি জিনিসের পারস্পরিক সম্পর্ক দুনিয়াতে আমরা দেখে থাকি যে, কষ্ট ও মুসীবত অথবা শান্তি ও আনন্দের প্রতিক্রিয়া সরাসরি দেহের উপর হয় এবং আত্মা দেহের অনুগামী হয়ে এর ছারা প্রভাবাৰিত হয় । যেমন ঃ মানুষ যখন কোন আঘাত পায় বা আহত হয় অথবা শরীরের কোন অঙ্গ আগুনে পুড়ে যায়, তখন আঘাত এবং আগুনের সম্পর্ক সরাসরি দেহের সাথে থাকে । কিন্তু এর প্রভাবে তার আত্মারও কষ্ট হয়৷ অনুরূপভাবে পানাহার দ্বারা যে স্বাদ গ্রহণ করে সেটাও সরাসরি দেহেরই লাভ হয়; কিন্তু আত্মাও এতে তৃপ্তি ও আনন্দ পায়। সারকথা, এই দুনিয়াতে মানুষের অস্তিত্বে এবং তার বিভিন্ন অবস্থায় যেন দেহই আসল এবং আত্মা তার অনুগামী ৷ পক্ষান্তরে কুরআন, হাদীসে বরযখ তথা কবর জগত সম্পর্কে যা বলা হয়েছে, এতে চিন্তা করলে বুঝা যায় যে, সেখানে অবস্থা এর বিপরীত হবে । অর্থাৎ, এ জগতে যার উপর ভাল-মন্দ যাকিছুই ঘটবে তা সরাসরি আত্মার উপর ঘটবে এবং দেহ এর অনুগামী হিসাবে প্রভাবাবিত হবে । এ বাস্তবতাটি যাতে আমরা সহজে বুঝে নিতে পারি, এ জন্যই হয়তো আল্লাহ্ তা'আলা এ দুনিয়াতে এর একটি নমুনা ও উদাহরণ সৃষ্টি করে দিয়েছেন, আর সেটা হচ্ছে স্বপ্রজগত ৷ জ্ঞান-বুদ্ধির আধকারী প্রত্যেক মানুষই এমন ্বপ্ন দেখে, যাতে সে অনেক আনন্দ পায় অথবা তার খুবই কষ্ট হয়। কিন্তু প্রকৃতপক্ষে স্বপ্নের এ আনন্দ অথবা কষ্ট সরাসরি আত্মার সাথে সম্পর্কিত, আর দেহ অনুগামী হয়ে এর প্রভাব গ্রহণ করে থাকে মাত্র । অর্থাৎ, স্বপ্নে মানুষ যখন দেখে যে, সে কোন খাবার খাচ্ছে, তখন সে কেবল এটাই দেখে না যে, তার আত্মা অথবা কল্পনাশক্তি খাবার খাচ্ছে, বরং সে এটাই দেখে যে, জাগ্রত অবস্থার ন্যায় নিজের মুখ দিয়েই খাদ্যগ্রহণ করছে, যেভাবে দৈনিক সে খাবার গ্রহণ করে থাকে । অনুরূপভাবে সে স্বপ্নে যদি দেখে যে, কেউ তাকে প্রহার করছে, তাহলে সে এটা দেখে না যে, তার আত্মাকে প্রহার করা হচ্ছে; বরং সে এটাই দেখে যে, প্রহার তার গায়েই পড়েছে এবং তখন তার দেহে এ প্রহারের আঘাত এমনই লেগে থাকে, যেমন জাগ্রত অবস্থায় লেগে থাকে । অথচ বাস্তবে যা ড/৬/৬/.911001109.00])
— পৃষ্ঠা ৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।