০0910091015 মরণোত্তর জীবন বরযখ, কেয়ামত ও আখেরাত কয়েকটি মৌলিক কথা মৃত্যুপরবর্তীকালীন অবস্থা সংক্রান্ত হাদীসসমূহ পাঠ ও এর মর্ম উপলব্ধি করার আগে কয়েকটি মৌলিক বিষয় জেনে নেওয়া উচিত । এ বিষয়গুলো মনে উপস্থিত রাখার পর এসব হাদীসের বিষয়বস্তু সম্পর্কে কোন সংশয় সৃষ্টি হবে না, বাস্তবতা উপলব্ধি না করার কারণে বর্তমান যুগে অনেকের মনে যা সৃষ্টি হয়ে থাকে । (১) নবী-রাসূলদের বিশেষ কাজ (ের্থাৎ, যে উদ্দেশ্যে তারা দুনিয়ায় প্রেরিত হয়ে থাকেন,) সেটা হচ্ছে আমাদেরকে এসব বিষয় বলে দেওয়া, যা জানা আমাদের একান্ত প্রয়োজন, কিন্তু আমাদের জ্ঞান ও অনুভূতি দ্বারা সেগুলো নিজেরা বুঝতে পারি না। অর্থাৎ, এ বিষয়গুলো আমাদের জ্বানোপলব্ধির উর্ধে । (২) নবী-রাসূলদের কাছে নিশ্চিত জ্ঞানলাভের একটি মাধ্যম রয়েছে, যা অন্যান্য সাধারণ মানুষের কাছে নেই । সেটা হচ্ছে আল্লাহ্র পক্ষ থেকে ওহী পাওয়া । তারা এর মাধ্যমে এসব বিষয়ের জ্ঞান লাভ করে থাকেন, যেগুলো আমরা আমাদের চোখ, কান ও জ্ঞান-বুদ্ধি দ্বারা আয়ত্ব করতে পারি না। যেমন, দৃরবীক্ষণ যন্ত্রধারী ব্যক্তি অনেক দূরের এসব বস্তু দেখতে পারে, যেগুলো অন্যান্য মানুষ খালি চোখে দেখতে পায় না। (৩) নবীকে নবী বলে স্বীকার করে নেওয়ার এবং তীর প্রতি ঈমান আনার অর্থ এটাই হয় যে, আমরা এ কথা স্বীকার করে নিলাম এবং পূর্ণ বিশ্বাসের সাথে মেনে নিলাম যে, তিনি যেসব বিষয় বর্ণনা করেন, সেগুলো তিনি আল্লাহ্র পক্ষ থেকে প্রাপ্ত ওহী জ্ঞানের মাধ্যমে আমাদের নিকট বর্ণনা করেন এবং এসব বিষয়সমূহ অক্ষরে অক্ষরে সত্য এবং এতে সংশয়-সন্দেহের কোন অবকাশ নেই । (8) নবী-রাসূলগণ কখনো এমন কোন কথা বলেন না, যা জ্ঞানের দৃষ্টিতে অসম্ভব । হ্যা, এটা হতে পারে যে, আমাদের জ্ঞান ও অনুভূতি (এশী জ্ঞানের সাহায্য ব্যতিরেকে) সেটা বুঝতে অপারগ; বরং এমন হওয়াই স্বাভাবিক । কেননা, নবী-রাসূলগণ যদি কেবল সেসব বিষয়ই বর্ণনা প্রেরণ করার প্রয়োজনটাই বাকি? (৫) নবী-রাসূলগণ মৃত্যু পরবর্তীকালীন অর্থাৎ বরযখের জগত এবং পরকালীন জগত সম্পর্কে যাকিছু বলেছেন, এর মধ্যে কোন একটি বিষয়ও এমন নেই, যা জ্ঞানের দৃষ্টিতে অসম্ভব বিবেচিত হতে পারে । তবে এক্ষেত্রে এমন অনেক বিষয় রয়েছে যেগুলো চিন্তা-ভাবনা করে জেনে বা বুঝে নেয়া আমাদের নিজেদের পক্ষে সম্ভব নয় । এ দুনিয়াতে এসব জিনিসের কোন দৃষ্টান্ত ও নমুনা না থাকার কারণে আমরা এগুলো এভাবে বুঝতে পারি না, যেভাবে দুনিয়ার দৃশ্য বস্তুসমূহের বেলায় বুঝে নিতে পারি। ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।