০0910091015 ৮৪ মা“আরিফুল হাদীস এবং তিনি এভাবেই এগুলো নির্ধারণ করেছেন। (তাই বলা যায় যে, আমরা এগুলো করব বলেই তিনি লিখে রেখেছেন, তিনি লিখে রেখেছেন বলে আমরা করতে বাধ্য হচ্ছি, একথা ঠিক নয় |) যাহোক, আল্লাহ্ তাআলা শুধু আমাদের কর্মকাণ্ডই নির্ধারণ করেন নি; বরং যে ইচ্ছাশক্তি ও এখতিয়ার দ্বারা আমরা কাজ করি, সেটাও তকদীরের অন্তর্ভুক্ত । তকদীরে শুধু এটাই লিখা হয়নি যে, অমুক ব্যক্তি অমুক ভাল অথবা মন্দ কাজটি করবে; বরং তকদীরে এ পূর্ণ কথাটি লিখা আছে যে, অমুক ব্যক্তি তার ইচ্ছা শক্তি ও এখতিয়ার দ্বারা এ কাজটি করবে, তারপর এর ফলাফল প্রকাশ পাবে এবং সে পুরস্কার অথবা শাস্তি পাবে । সারকথা, আমাদের কর্ম সম্পাদনে যে এক ধরনের নিজস্ব এখতিয়ার ও নিজস্ব ইচ্ছা শক্তি রয়েছে যার ভিত্তিতে আমরা কোন কাজ করার অথবা না করার সিদ্ধান্ত গ্রহণ করি, সেটাও তকদীরে লিখা আছে এবং আমাদের সকল কাজের দায়-দায়িত সে ইচ্ছাশক্তির উপরই বর্তায় । আর এরই ভিত্তিতে মানুষ আল্লাহ্র আইন পালনে বাধ্য হয়ে থাকে এবং এর উপরই পুরস্কার অথবা শাস্তির ভিত রচিত হয়। বস্তুতঃ তকদীর মানুষের এই নিজস্ব এখতিয়ার ও নিজের ইচ্ছাশক্তিকে বাতিল ও নিঃশেষ করে দেয়নি; বরং এটাকে আরো সুদৃঢ় ও মজবুত করে দিয়েছে। তাই ভাগ্য লিখনের কারণে আমরা কোন কাজে বাধ্য অথবা অপারগ নই এবং কর্মের দায়-দায়িতবও আল্লাহ্র উপর বর্তাবে না। অনুরূপভাবে কোন উদ্দেশ্য সাধনের জন্য এ দুনিয়াতে আমরা যেসব চেষ্টা-তদ্বীর করে থাকি, এসব চেষ্টা-সাধনাও তকদীরের সাথে সম্পর্কিত । তাই তকদীরে শুধু এটাই লেখা হয়নি যে, অমুক ব্যক্তি অমুক জিনিসটি লাভ করবে; বরং যে চেষ্টা-তদ্বীরের দ্বারা দুনিয়াতে এ জিনিসটি লাভ করবে, সেটাও তকদীরের সাথে সংযুক্ত হয়ে আছে। যাহোক, আগেই বলা হয়েছে যে, তকদীরের মধ্যে সকল উপকরণ এবং উপকরণ দ্বারা অর্জিত বন্তুসমূহের ধারা ঠিক সেরূপ, যেরূপ এ দুনিয়াতে সংঘটিত হয়ে থাকে । তাই এ ধারণা করা যে, তকদীরে যা আছে সেটা আপনা আপনিই হয়ে যাবে এবং এ ধারণায় দুনিয়াতে চেষ্টা- সাধনা থেকে হাত গুটিয়ে বসে থাকা আসলে তকদীরের স্বরূপ না বুঝারই প্রমাণ । হাদীস নং ৬৪ এবং ৬৫ তে কয়েকজন সাহাবীর প্রশ্নের উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, এর মূল কথাও তাই । সারকথা, যাদি তকদীরের পূর্ণ স্বরূপকে সামনে রাখা হয়, তাহলে এ জাতীয় কোন প্রশ্ন এবং সংশয়ই সৃষ্টি হবে না। ড/ড/৬/.911001109.001)
— পৃষ্ঠা ৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।