Maulana Manzoor Nomani Bangla Book — Mariful Hadis 1
/ ১৫১
📝 লেখা 📖 পিডিএফ

০0910061015 মা'আরিফুল হাদীস ৮৩ নিয়োজিত ফেরেশতা তারই হুকুম মোতাবেক এ শিশুর জন্য একটি ভাগ্যলিপি তৈরী করে দেয়। যার মধ্যে তার আয়ুষ্কাল, আমল, রিযিক এবং সৌভাগ্য অথবা দুর্ভাগ্যের বিস্তারিত বিবরণ থাকে । এ ভাগ্য লিখন হচ্ছে তকদীরের তৃতীয় পর্যায় এবং তৃতীয় প্রকাশ । (8) তারপর মানুষ যখন কোন কাজ করতে চায়, তখন আল্লাহ্‌ তাআলার নির্দেশেই সে এটা করে । যেমন, ৭০ নং হাদীসে বলা হয়েছে যে, সকল মানুষের অন্তর আল্লাহ্‌ তাআলার নিয়ন্ত্রণের মধ্যে থাকে, আর তিনি যেদিকে চান এগুলোকে সে দিকেই ঘুরিয়ে দেন। বস্তুতঃ এটা হচ্ছে তকদীরের চতুর্থ স্তর এবং চতুর্থ পর্যায়ের প্রকাশ | তকদীর সম্পর্কে এ আলোচনাটি মনে রাখলে এ সংক্রান্ত বিভিন্ন হাদীসের মর্ম ও প্রয়োগস্থল বুঝতে ইনশাআল্লাহ্‌ কোন সমস্যা হবে না। তকদীর সম্বন্ধে কয়েকটি সংশয়ের নিরসন অনেক মানুষের মনে জ্ঞানের স্বল্পতা অথবা জ্ঞানশূন্যতার কারণে তকদীর সম্পর্কে যেসব সন্দেহ সৃষ্টি হয়, সংক্ষেপে এগুলো সম্পর্কেও কিছুটা আলোচনা করা উপযোগী মনে করছি। এই প্রসঙ্গে নিম্নের তিনটি আপত্তি ও প্রশ্ব খুবই প্রসিদ্ধ । (১) দুনিয়াতে ভাল-মন্দ যা কিছু হয়, এসবই যদি আল্লাহ্‌র নির্ধারিত তকদীরের দ্বারাই হয় এবং তিনিই যদি সবকিছুই লিখে দিয়ে থাকেন, তাহলে সকল ভাল কাজের সাথে মন্দ কাজগুলোর দায়-দায়িত্ও আল্লাহ্‌ তা'আলার উপর বর্তাবে। (নাউযুবিল্লাহ) (২) সবকিছু যখন পূর্বেই আল্লাহ্‌র পক্ষ থেকে নির্ধারিত হয়ে আছে এবং তার ভাগ্যলিখন অখগ্ুনীয়, তাহলে বান্দা তো সে অনুসারে কাজ করতে বাধ্য । তাই তাদের কোন পুরস্কার ও শাস্তি না হওয়া চাই। (৩) যা কিছু হবার তা যেহেতু পূর্ব থেকেই নির্ধারিত হয়ে আছে এবং এর বিপরীত কিছুই হতে পারে না, তাহলে কোন উদ্দেশ্য সাধনের জন্য কিছু করার প্রয়োজনই নাই । অতএব, দুনিয়া অথবা আখেরাতের কোন কাজের জন্য চেষ্টা-সাধনা করা তো অহেতুক প্রয়াস । কিন্তু একটু চিন্তা করলে বুঝা যাবে যে, এই তিনটি সংশয়ই তকদীর সম্পর্কে ভুল এবং অসম্পূর্ণ ধারণার কারণেই সৃষ্টি হয়ে থাকে । আগেই বলা হয়েছে যে, আল্লাহ্‌ তা'আলা কর্তৃক ভাগ্য নির্ধারণের কাজটি তার অসীম ও অনন্ত জ্ঞানের আলোকে করা হয়েছে । এ জগতের বুকে যা কিছু যেভাবে এবং যে ধারায় সংঘটিত হচ্ছে এগুলো ঠিক এভাবে এবং এ ক্রমধারায় তার অনন্ত জ্ঞানের মধ্যে উপস্থিত ছিল এবং সেভাবেই আল্লাহ্‌ তাঁআলা এসব নির্ধারণ করে দিয়েছেন। আমাদের মধ্যে যে ব্যক্তিই নিজের আমল ও কর্মের উপর চিন্তা করবে, সে নিঃসন্দেহে এ বাস্তব কথাটি উপলব্ধি করতে পারবে যে, আমরা ভাল-মন্দ যে কোন কাজই করি সেটা নিজেদের ইচ্ছা ও ক্ষমতায়ই করি। যে কোন কাজ করার সময় যদি আমরা চিন্তা করে দেখি, তাহলে স্পষ্টভাবে এবং নিশ্চিতভাবে এ কথা উপলব্ধি করতে পারব যে, কাজটি করার এবং না করার আমাদের এখতিয়ার ও ক্ষমতা রয়েছে। তারপর এ ক্ষমতা সত্তেও আমরা আল্লাহপ্রদত্ত ইচ্ছাশক্তি ও এখতিয়ার দ্বারা কাজটি করা অথবা না করার সিদ্ধান্ত গ্রহণ করি এবং এ সিদ্ধান্ত অনুযায়ীই কাজটি সংঘটিত হয়ে থাকে । অতএব, এ জগতে যেভাবে আমরা নিজেদের ইচ্ছা ও এখতিয়ার দ্বারা সকল কাজ করে থাকি, আল্লাহ্‌ তাআলার অনন্ত জ্ঞানে এগুলো এভাবেই ছিল ড/৬/৬/.911001109.00])

— পৃষ্ঠা ৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।