Maulana Manzoor Nomani Bangla Book — Mariful Hadis 1
/ ১৫১
📝 লেখা 📖 পিডিএফ

০0910061015 ৮২ মা'আরিফুল হাদীস জন্য গঠন করা হয়েছে। যেমন, এ হাদীসে বলা হয়েছে, মানুষের অন্তরসমূহ আল্লাহ্‌ তা'আলার দুই আঙ্গুলের মাঝে অবস্থান করে, এর অর্থ এই যে, মানুষের অন্তর আল্লাহ্‌ তা'আলার এখতিয়ার ও তার নিয়ন্ত্রণাধীন থাকে এবং তিনি যে দিকে চান সেদিকে ঘুরিয়ে দেন। হাদীসের এ বাকরীতিটি ঠিক এরূপ, যেমন আমরা বলে থাকি ঃ অমুক তো সম্পূর্ণ আমার মুঠির ভিতর । এর অর্থ এই যে, সে সম্পূর্ণ আমার নিয়ন্ত্রণাধীন। এ হাদীস দ্বারা জানা গেল যে, আমাদের অন্তরসমূহ আল্লাহ্‌র নিয়ন্ত্রণাধীন । তিনি যে দিকে চান এগুলো ঘুরিয়ে দেন । উপরের হাদীসগুলো দ্বারা তকদীর সম্পর্কে কয়েকটি বিষয় জানা গেল ঃ (১) আল্লাহ্‌ তা'আলা আসমান-যমীন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগেই সকল সৃষ্টির ভাগ্য নির্ধারণ করে দিয়েছেন। পৃথিবীতে যাকিছু ঘটবে, তিনি সবকিছুই বিস্তারিতভাবে লিখে দিয়েছেন। (২) মানুষ যখন মাতৃগর্ভে থাকে এবং তার উপর তিনটি “চল্লিশ” অতিক্রান্ত হয়, তখন আল্লাহ্র পক্ষ থেকে নিয়োজিত ফেরেশ্তা তার ব্যাপারে চারটি বিষয় লিখে দেয় £ তার আয়ুষ্কাল, তার আমল, তার রিযিক এবং তার সৌভাগ্য অথবা দুর্ভাগ্য । (৩) আমাদের অন্তরকেও আল্লাহ্‌ তাআলা যে দিকে ইচ্ছা করেন, সে দিকে ঘুরিয়ে দেন। প্রকৃতপক্ষে এগুলো হচ্ছে আল্লাহ্‌র নির্ধারিত তকদীরের বিভিন্ন স্তর ও প্রকাশস্থল। প্রকৃত এবং আদি তকদীর এসব কিছুর আগেই নির্ধারিত হয়ে আছে। হযরত শাহ ওলীউল্লাহ্‌ (রহঃ) তকদীরের এই বিভিন্ন স্তর ও পর্যায়গুলোকে অতি সুন্দর বিশ্রেষণসহ বর্ণনা করেছেন । নিম্নে আমরা তীর বক্তব্যের সারসংক্ষেপ তুলে ধরছি। তকদীরের বিভিন্ন পর্যায় (১) অনাদিকালে যখন আল্লাহ্‌ তা'আলা ভিন্ন কিছুই ছিল না, আসমান, যমীন, পানি, বাতাস, আরশ, কুরসী ইত্যাদি কিছুই যখন সৃষ্টি হয়নি, সে সময়েও পরবততীতে সৃষ্ট এ বিশ্ব চরাচরের সবকিছুর পূর্ণ জ্ঞান আল্লীহ্‌ তা'আলার ছিল । সে সময়েই তিনি ইচ্ছা এবং সিদ্ধান্ত করলেন যে, আমার জ্ঞানের মধ্যে যে পর্যায়ক্রম রয়েছে সে অনুযায়ী আমি বিশ্ব-জগতকে সৃষ্টি করব এবং সেখানে এসব ঘটনা ঘটবে । এক কথায় ভবিষ্যতে অস্তিত্ গ্রহণকারী এ জগত সম্পর্কে যে বিন্যাস ও পর্যায় ক্রম তার জ্ঞানের মধ্যে ছিল এবং তিনি সেখানে যে সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন যে, আমি এসবকে অস্তিত আনব, এ সিদ্ধান্ত গ্রহণই হচ্ছে তকদীরের প্রথম পর্যায় এবং প্রথম প্রকাশ । (২) তারপর একটা সময় আসল যখন আরশ এবং পানি সৃষ্টি করা হল, আসমান, যমীন অস্তিতে আসেনি; (বরং ৬৮ নং হাদীসের বক্তব্য অনুযায়ী আসমান, যমীন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে) এমতাবস্থায় আল্লাহ্‌ তা'আলা এ অনাদিকালের সিদ্ধান্ত অনুযায়ী সকল সৃষ্টির তকদীর লিখে দিলেন। (যার স্বরূপ হযরত শাহ্‌ ওলীউল্লাহ রেহঃ)-এর নিকট এই যে, আরশের ধারণক্ষমতায় আল্লাহ তাআলা সকল সৃষ্টির তকদীর প্রতিবিষ্বিত করে দিলেন, আর এভাবে আরশ এ তকদীরের বাহক হয়ে গেল।) এটা হচ্ছে তকদীরের দ্বিতীয় পর্যায় ও দ্বিতীয় প্রকাশ । (৩) তারপর মাতৃগর্ভে যখন প্রতিটি মানুষের গঠন প্রক্রিয়া শুরু হয় এবং তিনটি চল্লিশ অতিক্রান্ত হওয়ার পর এতে চেতনা পরিক্ষুটনের সময় আসে, তখন আনল্রাহ্‌ তাআলার ড/৬/৬/.911001109.00])

— পৃষ্ঠা ৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।