Maulana Manzoor Nomani Bangla Book — Mariful Hadis 1
/ ১৫১
📝 লেখা 📖 পিডিএফ

০0910061015 মা“আরিফুল হাদীস ৭৯ ক এ... এর. ৫:85 পরি 4৫০ টিরিরারারারেররারারা সে ৬. &, «৮৪7 ৮৪ শত পাঠে 9৩০ ৩ পিপল পপ রঃ রর বউ & বা ৬ রত টাটা (+1--- ৬৮। হযরত আবদুল্লাহ ইবনে আমর (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঃ আল্লাহ্‌ তা'আলা আসমান-যমীন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বেই সকল সৃষ্টির তকদীর লিখে রেখেছেন। তিনি আরো বলেছেন যে, তখন আল্লাহ্‌র আরশ ছিল পানির উপর । __সুসলিম ব্যাখ্যা ঃ$ এই হাদীসে কয়েকটি বিষয় লক্ষণীয় । প্রথম বিষয়টি এই যে, আল্লাহ্‌ তা'আলা কর্তৃক তকদীর লিখার অর্থ কি? এটা তো স্পষ্ট যে, এর অর্থ এ নয় যে, আমরা যেভাবে হাতে কলম নিয়ে কাগজে অথবা শ্রেটে কিছু লিখে থাকি, আল্লাহ্‌ তা“আলাও সেইভাবে লিখেছেন । এমন ধারণা করা প্রকৃতপক্ষে আল্লাহ্‌র পবিত্র শান ও মর্যাদা সম্পর্কে অজ্জতারই পরিচায়ক । আসলে আল্লাহ্‌ তাআলার কর্ম ও গুণাবলীর স্বরূপ ও অবস্থা অনুধাবন করতে আমরা অপারগ । কিন্তু যেহেতু এর জন্য পৃথক কোন ভাষা ও শব্দ নেই, এই জন্য আমরা বাধ্য হয়ে এসকল শব্দমালা দিয়েই তার কাজ ও গুণাবলী উপস্থাপন করি, যেগুলো আমাদের কাজ ও অবস্থা প্রকাশের জন্য উদ্ভাবন করা হয়েছে । অন্যথায় তার এবং আমাদের কর্ম ও অবস্থার স্বরূপের মধ্যে এতটুকুই পার্থক্য রয়েছে, যতটুকু পার্থক্য রয়েছে তার মহান সত্তা ও আমাদের সত্তার মধ্যে । যাহোক, আল্লাহ্‌ তা'আলাই জানেন যে, এই হাদীসে তকদীর লিখার যে কথা বলা হয়েছে, এর স্বরূপ ও ধরন কি? এছাড়া এটাও এক বাস্তব বিষয় যে, আরবী ভাষায় কোন জিনিসের ফায়সালা ও নির্ধারণকেও 'লিখে দেওয়া" শব্দ দ্বারা প্রকাশ করা হয় । যেমন, কুরআন মজীদে এই অর্থেই বলা হয়েছে যে, “তোমাদের উপর রোযা লিখে দেওয়া হয়েছে” অর্থাৎ, ফরয করা হয়েছে । অনুরূপভাবে কেসাস সংক্রান্ত আয়াতেও বলা হয়েছে 8 “তোমাদের উপর কেসাস লিখে দেওয়া হয়েছে ।” অথচ উভয়স্থলেই অর্থ হচ্ছে নির্ধারণ করে দেওয়া হয়েছে । তাই এ হাদীসেও যদি লিখে দেওয়ার অর্থ নির্ধারণ করে দেওয়া হয়, তাহলে অর্থ হয় যে, আল্লাহ্‌ তা“আলা আসমান-যমীন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বেই সকল সৃষ্টির ভাগ্য নির্ধারণ করে দিয়েছেন এবং যা হবার তা ঠিক করে দিয়েছেন। এ অর্থের স্বপক্ষে একটি প্রমাণ এটাও যে, কোন কোন বর্ণনায় “লিখে দিয়েছেন'-এর স্থলে নির্ধারণ করে দিয়েছেন শব্দও এসেছে। এখানে আরেকটি বিষয় মনে রাখতে হবে যে, “ভাগ্যনির্ধারণ' সংক্রান্ত কোন কোন অনির্ভরযোগ্য রেওয়ায়াতে “কলম' এবং 'লওহ' সম্পর্কে যে দীর্ঘ আলোচনা উদ্ধৃত করা হয়েছে, এগুলো 'ইসরাঈলী' রেওয়ায়াত থেকে সংগৃহীত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদীসসমূহে এর কোন উল্লেখই নেই । এ হাদীসের ব্যাপারে দ্বিতীয় যে কথাটি মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই যে, এখানে পঞ্চাশ হাজার বছর দ্বারা সুদীর্ঘকাল বুঝানোও উদ্দেশ্য হতে পারে । আরবী ভাষা এবং আরবী বাক-রীতিতে এ ধরনের ব্যবহার খুবই প্রচলিত রয়েছে। ড/ড/৬/.911001109.00])

— পৃষ্ঠা ৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।