Maulana Manzoor Nomani Bangla Book — Mariful Hadis 1
/ ১৫১
📝 লেখা 📖 পিডিএফ

০0910061015 ৭৮ মা'আরিফুল হাদীস তশরীফ আনলেন এবং আমাদেরকে তর্ক-বিতর্কে লিপ্ত দেখে খুবই রাগাবিত হলেন । এমনকি তার চেহারা এমন লাল হয়ে গেল যে, মনে হচ্ছিল, কেউ যেন তার দুগন্ডে আনারের দানা নিংড়িয়ে দিয়েছে। তারপর তিনি বললেন 8 তোমাদেরকে কি এ নির্দেশ দেওয়া হয়েছে, না আমি তোমাদের নিকট এ জন্য প্রেরিত হয়েছি যে, তোমরা তকদীরের মত নাজুক বিষয়ে তর্ক-বিতর্ক করবে ।) তোমাদের পূর্বের উ্মতরা তখনই ধ্বংস হয়েছে, যখন তারা তকদীরের বিষয়ে বাক-বিতণ্ডায় লিপ্ত হয়েছিল । আমি তোমাদেরকে শপথ দিয়ে বলছি, আবারও শপথ দিয়ে বলছি, এ বিষয়ে তোমরা কখনো বিতর্কে লিপ্ত হতে যেয়ো না। __তিরমিযী ব্যাখ্যা 8 তকদীরের বিষয়টি আসলেই খুবই কঠিন ও স্পর্শকাতর বিষয় । তাই মু'মিন ব্যক্তির উচিত, যদি এই বিষয়টি তার বুঝে না আসে, তাহলে বাদানুবাদ করতে যাবে না; বরং নিজের মন-মস্তিষককে এ বলে শান্ত করে নেবে যে, আল্লাহ্‌র সত্য নবী এ বিষয়টি এভাবেই বর্ণনা করেছেন, তাই আমরা এর উপর ঈমান এনেছি। তকদীরের বিষয়টি আল্লাহ্‌ তা“আলার গুণের সাথে সম্পর্কিত । তাই এটা কঠিন ও স্পর্শকাতর হওয়াই স্বাভাবিক । আমাদের অবস্থা তো এই যে, এ দুনিয়ারই অনেক বিষয় এবং অনেক রহস্য আমাদের মধ্যে অনেকেই বুঝে না । অতএব, আল্লাহ্র সত্য নবী যখন একটি বাস্তব বিষয় বর্ণনা করেছেন- যা সম্পূর্ণূপে উপলব্ধি করা সবার জন্য সহজ নয়, তাই যাদের উপলব্ধিতে এটা না আসে, তাদের জন্যও ঈমান আনার পর সঠিক কর্মপদ্ধতি এটাই যে, তারা এ বিষয়ে কোন বিতর্ক ও হঠকারিতায় যাবে না; বরং নিজেদের জ্ঞান ও উপলব্ধির অক্ষমতার কথা স্বীকার করে এর উপর ঈমান নিয়ে আসবে । বর্ণিত হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভীষণ রাগের কারণ সম্ভবতঃ এই ছিল যে, এসব সাহাবায়ে কেরাম তার শিক্ষা ও দীক্ষার অধীনে ছিলেন এবং সরাসরি তার নিকট থেকে দ্বীন হাছিল করে যাচ্ছিলেন। তাই তাদেরকে তিনি যখন এ বিতর্কে লিপ্ত দেখলেন, তখন একজন সুহৃদ শিক্ষক ও দীক্ষাগুরুর যেমন এই অবস্থায় রাগ এসে যায়, তেমনি তারও রাগ এসে গিয়েছিল । এখানে হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন ঃ “তোমাদের পূর্ববর্তী উন্মতরা তখনই ধ্বংস হয়েছে, যখন তারা তকদীরের ব্যাপারে বাদানুবাদে লিপ্ত হয়েছিল ।” এখানে উম্মতদের ধ্বংসের অর্থ সম্ভবতঃ তাদের পথত্রষ্টতা ৷ কুরআন ও হাদীসে “ধ্বংস শব্দটি অনেক ক্ষেত্রে পথদ্রষ্টতার অর্থে ব্যবহার করা হয়েছে। এ হিসাবে হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ কথার অর্থ এ হবে যে, পূর্ববর্তী উম্মতসমূহের মধ্যে আকীদাগত গোমরাহী তখনই এসেছে, যখন তারা এ প্রসঙ্গটিকে তর্ক-বিতর্কের বিষয়বস্তু বানিয়ে নিয়েছিল | ইতিহাস সাক্ষী যে, উম্মতে মুহাম্মদীর মধ্যেও আকীদাগত গোমরাহীর ধারা এ বিষয় থেকেই শুরু হয়েছে। এখানে এ বিষয়টিও ভালভাবে মনে রাখতে হবে যে, এ হাদীসে তকদীরের ব্যাপারে বাদানুবাদ ও হঠকারিতা প্রদর্শন করতে নিষেধ করা হয়েছে । তাই কোন ব্যক্তি যদি তকদীরের ব্যাপারে একজন মুমিনের মত নিশ্চিত বিশ্বাস রেখে কেবল মনের প্রশান্তির জন্য কোন উপযুক্ত ব্যক্তির কাছে এ ব্যাপারে কিছু জিজ্ঞাসা করে, তাহলে এতে কোন বাধা নেই। এর পূর্বের দু'টি হাদীসে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সংখ্যক সাহাবীর প্রশ্নের উত্তরেই এ প্রসঙ্গের কয়েকটি দিক নিজেই বুঝিয়ে দিয়েছেন । ড/৬/৬/.911001109.00])

— পৃষ্ঠা ৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।