Maulana Manzoor Nomani Bangla Book — Mariful Hadis 1
/ ১৫১
📝 লেখা 📖 পিডিএফ

০0910061015 মা'আরিফুল হাদীস ৭৫ তা*আলা আসমান-যমীনের সকল অধিবাসীকে আযাবে নিক্ষেপ করেন, তাহলেও তিনি এ কাজে যালেম হবেন না। আর তিনি যদি এদের সবাইকে দয়ায় ধন্য করেন, তাহলে তার এ দয়া তাদের কর্মের চেয়ে অনেক উত্তম হবে । (অর্থাৎ এটা তাদের কর্মের প্রাপ্য প্রতিদান হবে না; বরং একান্তই তার দয়া ও অনুগ্রহ বিবেচিত হবে ।) আরো শুন! তুমি যদি উহুদ পাহাড় সমান স্বর্ণ আল্লাহ্র পথে ব্যয় কর, তাহলে সেটাও আল্লাহ্‌ তোমার পক্ষ থেকে গ্রহণ করবেন না, যে পর্যন্ত তুমি তকদীরের প্রতি বিশ্বাস স্থাপন না করবে এবং যে পর্যন্ত তুমি এ দু বিশ্বাস না করবে যে, যা তোমার ভাগ্যে জুটেছে সেটা হাতছাড়া হবার ছিল না এবং যা ছুটে গিয়েছে সেটা তোমাকে ধরা দেওয়ার ছিল না। (অর্থাৎ, যাকিছু হয় সেটা আল্লাহ্‌র পক্ষ থেকে পূর্বনির্ধারিত এবং এ ক্ষেত্রে সামান্য পরিবর্তন সম্ভব নয়।) তুমি যদি এর বিপরীত বিশ্বাস নিয়ে মারা যাও, তাহলে অবশ্যই জাহান্নামে যাবে । ইবনে দায়লামী বলেন £ তারপর আমি আব্দুল্লাহ্‌ ইবনে মাসউদ (রোঃ)-এর নিকট গেলাম । তিনিও আমাকে এ কথাই বললেন। এরপর আমি হুযায়ফা ইবনুল ইয়ামান (রাঃ)-এর নিকট গেলাম । তিনিও এ কথাই বললেন । শেষে আমি যায়েদ ইবনে ছাবেত (রাঃ)-এর নিকট গেলাম । তিনিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাত দিয়ে আমাকে এ কথাই বললেন । __ মুসনাদে আহমাদ, আবূ দাউদ, ইবনে মাজাহ ব্যাখ্যা £$ তকদীরের ব্যাপারে একটি সাধারণ কুমন্ত্রণা যা শয়তান কখনো কখনো ঈমানদারদের অন্তরেও সৃষ্টি করে থাকে সেটা এই যে, যখন সবকিছুই আল্লাহ্‌র তরফ থেকে হয়, তাহলে দুনিয়াতে কেউ ভাল অবস্থায় এবং কেউ খারাপ অবস্থায় কেন ? তারপর আখেরাতে আবার কাউকে জান্নাতে, আর কাউকে দোযখে নিক্ষেপ করা হবে কেন ? যদি কোন ঈমানদারের অন্তরে কখনো এ ওয়াসওয়াসা আসে, তাহলে এটা দূর করার সহজ ও সংক্ষিপ্ত উপায় হচ্ছে এই যে, বিশ্ব জগতের স্রষ্টা হিসাবে আল্লাহ্‌ তাআলার তার বান্দাদের উপর এবং সকল সৃষ্টির উপর যে অধিকার রয়েছে, সে কথাটি নতুন করে স্মরণ করবে এবং এ চিন্তা করবে যে, এমন একচ্ছত্র ও সর্বময় ক্ষমতার অধিকারী সত্তা, যিনি সকল সৃষ্টিকে অস্তিত্হীন অবস্থা থেকে অস্তিত্বে এনেছেন, সেই খালেক-মালেক আল্লাহ নিজের যে সৃষ্টির সাথে যে ব্যবহার করেন, নিঃসন্দেহে তিনি এর হকদার । সৃষ্টির বেলায় মহান আল্লাহ্‌র এ বিশেষ অধিকারের কথাটি যদি মনে গেঁথে নেয়া হয়, তাহলে মু'মিনের অন্তর থেকে এ সন্দেহ সম্পূর্ণ দূর হয়ে যাবে এবং মনে প্রশান্তি এসে যাবে । ইবনে দায়লামী আল্লাহ্‌র রহমতে খাঁটি মু'মিন ছিলেন এবং আল্লাহ্‌ তা'আলার এ অধিকার ও শক্তিমত্তায় বিশ্বাসী ছিলেন। তাই এসব সাহাবায়ে কেরাম এ কথাটিই স্মরণ করিয়ে দিয়ে তার মনের ওয়াসওয়াসা দূরীভূত করলেন এবং এটাও বলে দিলেন যে, তকদীরের প্রতি বিশ্বাস পোষণ করা এতই জরুরী যে, কোন ব্যক্তি যদি এই বিশ্বীস ছাড়া পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহ্‌র পথে বিলিয়ে দেয়, তবু আল্লাহ্‌র দরবারে তা গৃহীত হবে না এবং তার ঠিকানা জাহান্নামই হবে। তবে এখানে এ কথাটিও মনে রাখতে হবে যে, এ পদ্ধতিতে কেবল ঈমানদারদের এ ধরনের ওয়াস্ওয়াসার চিকিৎসা করা যেতে পারে । অন্যান্য লোকদের পক্ষ থেকে তকদীরের ব্যাপারে যেসব সংশয় ও প্রশ্ন উত্থাপন করা হয় সেগুলোর উত্তরের পন্থা ভিন্ন । সেটা জানার জন্য কালাম শান্ত্রে'র কিতাবাদির সাহায্য নিতে হবে । এ প্রসঙ্গে সংক্ষিপ্ত কিছু আলোচনা ইনশাআল্লাহ্‌ সামনের পৃষ্ঠাগুলোতেও করা হবে। ড/৬/৬/.911001109.00])

— পৃষ্ঠা ৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।