Maulana Manzoor Nomani Bangla Book — Mariful Hadis 1
/ ১৫১
📝 লেখা 📖 পিডিএফ

০0910061015 মা'আরিফুল হাদীস ৭৩ যাহোক, “এস্তেকামাত' এমন জিনিস যে, এর শিক্ষা গ্রহণের পর আর কোন পাঠ গ্রহণের প্রয়োজন থাকে না; বরং এটাই মানুষের জন্য যথেষ্ট হয়ে যায় । কুরআন মজীদেও কয়েক স্থানে মানুষের সৌভাগ্য ও সফলতাকে আল্লাহ্‌র প্রতি ঈমান ও এস্তেকামাতের সাথেই সম্পৃক্ত করা হয়েছে। এগুলোর মধ্যে একটি আয়াতের মর্ম এই £ “নিশ্চয়, যারা বলে, আমাদের পালনকর্তা আল্লাহ্‌, তারপর তাতেই অবিচল থাকে, তাদের কোন ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না। তারাই জান্নাতের অধিকারী এবং নিজেদের কর্মের প্রতিদান হিসাবে তারা চিরকাল সেখানেই থাকবে ।” __সুরা আহ্‌্কাফ অতএব, বলা যায় যে, হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভবতঃ এসব আয়াতের আলোকেই সুফিয়ান ইবনে আব্দুল্লাহকে এ উত্তর দিয়েছিলেন । 000 1১4 03 241 2 0৩ 2 46 এ]। ৮০ এ। ৪। ১11১০ ১০ (৮) ঙ 2 পপ তিক 559 তত ৪ টপ ০ পপ (১14৮5 ১15১) * 6০০৩ ০১৮০৭ ২১৩ 4৬০৩ 9095 ৬২। হযরত তামীম দারী (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঃ দ্বীন হচ্ছে কল্যাণকামিতা, আন্তরিকতা ও বিশ্বাস রক্ষা করার নাম । আমরা আরয করলাম, কার প্রতি আন্তরিকতা ? তিনি উত্তর দিলেন ঃ আল্লাহ্‌র প্রতি, তার কিতাবের প্রতি, তার রাসূলের প্রতি, মুসলমানদের ইমাম ও নেতৃবৃন্দের প্রতি এবং তাদের সাধারণ মানুষের প্রতি । __মুসলিম ব্যাখ্যা £ এ হাদীসটিও “কম কথায় অধিক মর্ম প্রকাশকারী' বাণীসমূহের অন্তর্ভুক্ত । ইমাম নবভী (রহঃ) লিখেছেন যে, এ হাদীসটি দ্বীনের সকল বিষয়ের উপর পরিব্যাপ্ত, আর এর উপর আমল করা যেন দ্বীনের সকল অভিপ্রায়কেই বাস্তবায়িত করার শামিল । কেননা, দ্বীনের কোন বিভাগ এবং কোন দিক এমন নেই, যা এ হাদীসের বিষয়বস্তু থেকে বাদ রয়েছে। এই সংক্ষিপ্ত কথাটির বিস্তারিত ব্যাখ্যা এই যে, এ হাদীসটির মধ্যে আল্লাহ্‌, আল্লাহ্র কিতাব, আল্লাহ্‌র রাসূল, উম্মতের ইমাম ও নেতৃবৃন্দ এবং সাধারণ মুসলমানদের প্রতি আন্তরিকতা প্রদর্শন এবং তাদের সাথে বিশ্বাস রক্ষাকে দ্বীন বলা হয়েছে। বস্তুতঃ এটাই হচ্ছে পূর্ণ দ্বীন। কেননা, আল্লাহ্‌র প্রতি আন্তরিকতা প্রদর্শন ও বিশ্বীস রক্ষার মর্ম হচ্ছে তার প্রতি ঈমান আনয়ন, সম্ভাব্য পর্যায় পর্যন্ত তার পরিচয় ও মারেফাত লাভ করা, তার সাথে চূড়ান্ত পর্যায়ের ভালবাসা রাখা, তার আনুগত্য ও এবাদত করা, তার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত না করা, তাকে মালিক ও ক্ষমতাধর মনে করে ভয় করা । এক কথায় পূর্ণ আন্তরিকতা ও বিশ্বাসের সাথে গোলামীর দাবী পুরণ করা। আল্লাহ্‌র কিতাবের সাথে আন্তরিকতা ও বিশ্বাস রক্ষার মর্ম হচ্ছে এর উপর ঈমান আনা । তার মাহাত্যের দাবী পূরণ করা, এর জ্ঞান লাভ করা এবং এর প্রচার প্রসার করা এবং এর উপর আমল করা । অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আন্তরিকতা ও তার সাথে বিশ্বাস রক্ষার মর্ম হচ্ছে, তাকে সত্য নবী বলে বিশ্বাস করা, সম্মান ও ভক্তি করা, তার প্রতি, তার শিক্ষা ও আদর্শ এবং সুন্নতের প্রতি ভালবাসা পোষণ করা এবং মনে-প্রাণে তার আনুগত্য ও অনুসরণকেই নাজাত ও মুক্তির ওসীলা মনে করা । ড/৬/৬/.911001109.00])

— পৃষ্ঠা ৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।