০0910061015 ৭২ মাঁআরিফুল হাদীস ৬০। হযরত আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন $ মানুষ সর্বদা অহেতুক প্রশ্ন করতে থাকবে । এমনকি তাদের মুখে এ কথাও আসবে যে, সকল মাখলুককে তো আল্লাহ্ সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ্কে কে সৃষ্টি করেছে ? তাই যে ব্যক্তি এমন অবস্থার সম্মুখীন হয়, সে যেন এ বলে কথা শেষ করে দেয় যে, আমি আল্লাহ্ এরং তার রাসূলদের প্রতি ঈমান এনেছি । -_বুখারী ও মুসলিম ব্যাখ্যা £ মর্ম হচ্ছে, মুমিনের নীতি এসব প্রশ্ন ও ওয়াসওয়াসার ক্ষেত্রে এ হওয়া চাই যে, সে প্রশ্নকারী ব্যক্তি অথবা কুমন্ত্রণী দানকারী শয়তান অথবা নিজের মনকে পরিষ্কারভাবে বলে দেবে যে, আমার অন্তরে আল্লাহ্ এবং তাঁর রাসূলদের প্রতি ঈমানের জ্যোতি বিদ্যমান । তাই এ প্রশ্নটি আমার কোন চিন্তারই বিষয় নয়। যেমন, কোন চক্ষুম্মান ব্যক্তির জন্য এ প্রশ্নটি একেবারেই অবান্তর যে, সূর্যে আলো আছে কি না? ঈমান ও ইসলামের সারবস্তু 1০ 595197531৩০ 3 এ] 154০ ০৪ এ 401 ০০১১০৩৯০০১০ (০ (৮০০15১) * 4০ & ৮ 55 0506 (595 209 ৮) 4০195 এ ৬১। হযরত সুফিয়ান ইবনে আব্দুল্লাহ্ সাকাফী (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরয করলাম, ইয়া রাসূলাল্লাহ! ইসলাম সম্পর্কে আমাকে এমন কথা বলে দিন যে, আপনার পরে এ বিষয়ে অন্য কারো কাছে আমার জিজ্ঞাসা করার প্রয়োজন না পড়ে । তিনি উত্তরে বললেন ঃ তুমি বল, আমি আল্লাহ্র প্রতি ঈমান আনলাম । তারপর তুমি এতে অবিচল থাক । __সুসলিম ব্যাখ্যা 8 কথাটির মর্ম এই যে, আল্লাহ্কে নিজের মাবুদ ও রব মেনে নিয়ে নিজেকে কেবল তারই বন্দেগী ও আনুগত্যে সমর্পণ করে দাও । তারপর এ ঈমান ও নিজের দাসত্বের দাবীসমূহ যথাযথ পুরণ করে নিজের জীবন পরিচালনা কর, এটাই তোমার জন্য যথেষ্ট হবে। এ হাদীসটি “অল্প কথায় অধিক মর্ম প্রকাশকারী' বাণীসমূহের অন্তর্ভুক্ত । রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরের এ দু'টি শব্দে ইসলামের সম্পূর্ণ সারবস্তু এসে গিয়েছে। আল্লাহ্র প্রতি ঈমান ও এর উপর অবিচল থাকাই ইসলামের লক্ষ্য ও উদ্দেশ্য, বরং এটাই ইসলামের প্রাণ । আল্লাহ্র প্রতি ঈমান রাখার মর্ম তো কিতাবের শুরুতে হাদীসে জিবরাঈলের ব্যাখ্যায় বর্ণনা করা হয়েছে। আর এস্তেকামাত' তথা অবিচলতার অর্থ হচ্ছে কোন প্রকার বাড়াবাড়ি এবং কোন ধরনের ক্রটি ও অবহেলা এবং কোন প্রকার বক্রতা ও বিপথগমন ছাড়া আল্লাহ্র মনোনীত সিরাতে মুস্তাবীম-এর উপর প্রতিষ্ঠিত থাকা এবং যথাযথ এর অনুসরণ করে যাওয়া । এক কথায় শরীঅতের সকল বিধি-নিষেধ এবং আল্লাহ্র সমস্ত আহ্কামের সঠিক, পরিপূর্ণ এবং সার্বক্ষণিক অনুসরণের নাম এন্তেকামাত তথা দ্বীনের ব্যাপারে অবিচল । আর এ বিষয়টি অত্যন্ত স্পষ্ট যে, বান্দার জন্য এর চেয়ে উচ্চতর আর কোন অবস্থান ও মর্যাদা হতে পারে না। এ জন্যই সুফী-সাধকগণ বলেছেন ঃ “এস্তেকামাত তথা দ্বীনের ক্ষেত্রে অবিচলতা হাজারো কারামতের চেয়ে উত্তম ।” ড/৬/৬/.911001109.00])
— পৃষ্ঠা ৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।