০0910061015 ৭০ মা'আরিফুল হাদীস ৫৫। হযরত ওছমান ইবনে আফ্ফান (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঃ যে ব্যক্তি মসজিদে অবস্থানরত থাকে এমতাবস্থায় আযান হয়ে যায়, তারপরও সে যদি বিশেষ কোন প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বের হয়ে যায় এবং নামাযে শরীক হওয়ার জন্য ফিরে আসার ইচ্ছাও না রাখে, তাহলে সে হচ্ছে মুনাফেক । __ইবনে মাজাহ্ ব্যাখ্যা ঃ মর্ম হলো, এটা হচ্ছে মুনাফেকসুলভ কাজ । তাই এমন ব্যক্তি আকীদার ক্ষেত্রে মুনাফেক না হলেও “কার্ক্ষেত্রে মুনাফেক' হবে । মনে ওয়াসওয়াসা আসা ঈমানের পরিপন্থী নয় এবং এর জন্য শাস্তিও হবে না (০:৮5 2308 এ|। 9110 4০ ঝ। ৮০4115০0330 8৯০১ 2155 (5৭) (4০১ ৬০৬৯1 ০15১) * 265 194০8 ০ ০০০৪ ০০৬০৪ ৫৬। হযরত আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঃ আল্লাহ্ তা“আলা আমার উম্মতের অন্তরে আবর্তিত কুচিন্তা ও ওয়াসওয়াসার বিষয়টি মাফ করে দিয়েছেন-__যে পর্যন্ত এগুলো কার্যে পরিণত অথবা মুখে উচ্চারণ না করা হয়। _- বুখারী, মুসলিম ব্যাখ্যা 8 মানুষের মনে অনেক সময় খুবই খারাপ চিন্তা ও ভাব জাগ্রত হয় এবং কোন কোন সময় অবিশ্বাসী ও নাস্তিকসুলভ প্রশ্ন এবং আপত্তি মানুষের মস্তিফকে অস্থির করে ফেলে। এ হাদীসে আশ্বস্ত করা হয়েছে যে, এসব কুচিন্তা ও ওয়াসওয়াসা যে পর্যন্ত ওয়াসওয়াসার পর্যায়েই থাকে, সে পর্যস্ত আল্লাহ্র পক্ষ থেকে এর উপর কোন শাস্তি দেয়া হবে না । হ্যা, যখন এসব কুচিন্তা ওয়াসওয়াসার পর্যায় অতিক্রম করে কর্ম ও কথায় পরিণত হয়ে যাবে, তখন এগুলোর উপর অবশ্যই শাস্তি দেওয়া হবে । ০০৬৮95৬৪0038455525445404259102১85 (৯7 তে (১3141 ৫৭। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্াহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসে আরয করল ঃ আমার মনে কখনো কখনো এমন কুচিন্তা আসে যে, এগুলো মুখে আনার চেয়ে আগুনে পুড়ে কয়লা হয়ে যাওয়া আমার নিকট অধিক প্রিয় । তিনি বললেন ঃ আল্লাহ্র শুকরিয়া, যিনি বিষয়টিকে ওয়াসওয়াসা পর্যন্তই সীমাবদ্ধ রেখেছেন। __আবু দাউদ ব্যাখ্যা ৪ মর্ম এই যে, এটা দুঃখিত ও চিন্তিত হওয়ার কোন বিষয় নয়; বরং আল্লাহ্র শুকরিয়া আদায় কর যে, তার অপার অনুগ্বহ তোমার অন্তরকে এসব কুচিন্তা ও মন্দভাব বাস্তবে পরিণত করা থেকে রক্ষা করেছে এবং এই ব্যাপারটাকে ওয়াসওয়াসার পর্যায় থেকে সামনে অগ্রসর হতে দেয়নি । ড/ড/৬/.911001109.00])
— পৃষ্ঠা ৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।