Maulana Manzoor Nomani Bangla Book — Mariful Hadis 1
/ ১৫১
📝 লেখা 📖 পিডিএফ

০0910061015 ৬৮ মা'আরিফুল হাদীস কয়েকটি মুনাফেকসূলভ কর্ম ও চরিত্র পর লা 9, ৮5৩ 7 কর 047 তত ০ ০.৮ ৩০ রর $০2 ০০ 8 রর & ₹ টি $ ক” দে শা তি কি তি গতি শী (১০০১ $১০। ১1১১) +:১৯১-০০১1১| 3১5 ৩৯০ 151 495 নি 1১15 ৫২। হযরত আব্দুল্লাহ ইবনে আমর (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঃ চারটি এমন স্বভাব রয়েছে যে, যার মধ্যে এ চারটিরই সমাবশে ঘটে, সে নির্ভেজাল মুনাফেক । আর যার মধ্যে এ চারটির মধ্য থেকে কোন একটি স্বভাব পাওয়া যায়, তার মধ্যে মুনাফেকীর একটি স্বভাব থাকে, যে পর্যন্ত না সে এটা ছেড়ে দেয় 8 (১) আমানতের রক্ষক হলে সে খেয়ানত করে । (২) যখনই কথা বলে, মিথ্যা বলে । (৩) যখনই প্রতিজ্ঞা ও চুক্তি করে, তা ভেঙ্গে ফেলে । (৪) যখনই কারো সাথে ঝগড়া-বিবাদ করে, তখনই গালি-গালাজ করে । __বুখারী, মুসলিম ব্যাখ্যা ঃ প্রকৃত মুনাফেকী তো মানুষের সেই নিকৃষ্টতর অবস্থার নাম যে, সে অন্তর দ্বারা ইসলামকে গ্রহণ করে না; কিন্তু কোন কারণে মৌখিকভাবে নিজেকে মুমিন বা মুসলিম বলে প্রকাশ করে । যেমন, হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আব্দুল্লাহ্‌ ইবনে উবাই প্রমুখ প্রসিদ্ধ মুনাফেকদের অবস্থা ছিল। এই মুনাফেকী প্রকৃতপক্ষে নিকৃষ্টতর কুফ্রী। এই মুনাফেকদের সম্পর্কেই কুরআন মজীদে এরশাদ হয়েছে £ “নিশ্চয়ই, মুনাফেকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে নিক্ষিপ্ত হবে ।” __সূরা নিসা । কিন্তু কতগ্তলো খারাপ স্বভাব ও মন্দ চরিত্রও এমন রয়েছে, যেগুলোর সাথে এ মুনাফেকদের বিশেষ সম্পর্ক থাকে এবং আসলে এগুলো তাদেরই অভ্যাস ও চরিত্র । কোন মুসলমানের মধ্যে এগুলোর ছায়াও না পড়া উচিত | তবে দুর্ভাগ্য ক্রমে কোন মুসলমানের মধ্যে যদি এমন কোন অভ্যাস ও স্বভাব পাওয়া যায়, তাহলে মনে করতে হবে যে, তার মধ্যে এ মুনাফেকসুলভ অভ্যাসটি রয়েছে । আর কারো মধ্যে যদি মুনাফেকদের সকল স্বভাবেরই সমাবেশ ঘটে যায়, তখন মনে করতে হবে যে, চরিত্রের দিক দিয়ে এ লোকটি পূর্ণ মুনাফেক। সারকথা, একটি মুনাফেকী তো ঈমান আকীদার ক্ষেত্রে হয়ে থাকে, যা নিকৃষ্টতর কুফরী । কিন্তু এ ছাড়াও কোন মানুষের চরিত্র মুনাফেকদের চরিত্রের ন্যায় হয়ে যাওয়াও এক ধরনের মুনাফেকী। তবে সেটা আকীদাগত মুনাফেকী নয়; বরং চরিত্র ও কর্মের মুনাফেকী | একজন মুসলমানের জন্য যেভাবে কুফর, শিরক ও আকীদাগত মুনাফেকী থেকে বেঁচে থাকা জরুরী, তেমনিভাবে মুনাফেকসূলভ চরিত্র এবং মুনাফেকসুলভ কর্মকাণ্ড থেকেও নিজেকে হেফাযত করা জরুরী। এ হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফেকী স্বভাবসমূহের মধ্য থেকে চারটি বিষয়ের উল্লেখ করেছেন £ (১) খেয়ানত, (২) মিথ্যা, (৩) প্রতিজ্ঞা ভঙ্গ করা এবং (8) গালিগালাজ ও কটু কথা বলা। তিনি এও বলে দিয়েছেন যে, যার মধ্যে এই স্বভাবসমূহের একটিও পাওয়া যাবে, মনে করতে হবে যে, তার মধ্যে একটি মুনাফেকী স্বভাব রয়েছে। আর ড/৬/৬/.911001109.00])

— পৃষ্ঠা ৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।