Maulana Manzoor Nomani Bangla Book — Mariful Hadis 1
/ ১৫১
📝 লেখা 📖 পিডিএফ

০0910061015 মা'আরিফুল হাদীস ৬৭ পারে, যখন অন্তরে ঈমানের প্রদীপটি প্রজ্বলিত না থাকে এবং ঈমানের এ বিশেষ অবস্থাটি উধাও হয়ে যায় অথবা কোন কারণে তা প্রাণহীন ও নিস্তেজ হয়ে যায়, যা মানুষকে গুনাহ্‌ থেকে বিরত থাকতে শক্তির জোগান দিয়ে থাকে । যাহোক, হাদীসের পাঠককে এ মৌলিক বিষয়টি মনে রাখতে হবে যে, এ ধরনের হাদীসসমূহে যেখানে বিশেষ বিশেষ মন্দ ক্রিয়াকর্ম সম্পর্কে বলা হয়েছে যে, যারা এগুলোতে লিপ্ত হয়, তাদের মধ্যে ঈমান নেই অথবা তারা মুমিন নয়, অনুরূপভাবে এসব হাদীস যেখানে কোন কোন নেক আমল ও সুন্দর চরিত্র সম্পর্কে বলা হয়েছে যে, যারা এগুলো বর্জন করবে, তারা ঈমান থেকে বঞ্চিত অথবা তারা মুমিন নয়- এগুলোর উদ্দেশ্য এটা নয় যে, তারা ইসলামের সীমানা থেকে সম্পূর্ণ বের হয়ে গিয়েছে এবং এখন তাদের উপর ইসলামের স্থলে কুফরের বিধান জারী হবে এবং আখেরাতে তাদের সাথে ঠিক কাফেরদের মতই আচরণ করা হবে; বরং উদ্দেশ্য কেবল এটাই হয়ে থাকে যে, এরা এঁ প্রকৃত ঈমান থেকে বঞ্চিত, যা মুসলমানদের মাহাস্তম্যের প্রতীক এবং যা আল্লাহ্‌র নিকট খুবই প্রিয় । এই জন্য এখানে আরবী ব্যাকরণের নিয়ম অনুযায়ী “পরিপূর্ণ” অথবা 'পূর্ণাঙ্গ' শব্দ যোগ করার কোন প্রয়োজন নেই; বরং এটা রুচিবোধের পরিপন্থী । প্রত্যেক ভাষারই এটা সাধারণ বাকরীতি যে, কারো মধ্যে কোন গুণ ও বৈশিষ্ট্য যদি খুব কম মাত্রায় এবং দুর্বল পর্যায়ের থাকে, তাহলে সেটাকে না থাকার পর্যায়ে ধরে সম্পূর্ণরূপে অস্বীকার করে দেওয়া হয় । বিশেষ করে দাওয়াত, ভাষণ এবং উৎসাহদান ও ভয় প্রদর্শনের ক্ষেত্রে এই বাক-পদ্ধতিই বেশী উপযোগী ও অধিক প্রয়োগ হয়ে থাকে । উদাহরণতঃ এ হাদীসটির কথাই ধরা যাক । এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যভিচার, চুরি, অন্যায়, হত্যা ইত্যাদি গুনাহ সম্পর্কে বলেছেন যে, যখন লোকেরা এই জঘন্য কাজে লিপ্ত হয়, তখন তারা মুমিন থাকে না। এর স্থলে তিনি যদি এভাবে বলতেন যে, “তাদের ঈমান তখন পূর্ণাঙ্গ থাকে না,” তাহলে এতে কোন শক্তি ও প্রভাব থাকত না এবং হাদীস দ্বারা ভীতি প্রদর্শনের যে উদ্দেশ্য ছিল সেটাই নষ্ট হয়ে যেত। একটু আগেই এ হাদীসটি গিয়েছে যে, রাসূলুল্সাহ্‌ সাল্সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের অধিকাংশ ভাষণ ও বক্তৃতায় এ কথাটি বলতেন £ “যার মধ্যে আমানতদারী নেই, তার মধ্যে ঈমান নেই, আর যার মধ্যে প্রতিজ্ঞা পালনের মনোবৃত্তি নেই, তার মধ্যে দ্বীন নেই।” এখন যদি এর স্থলে স্পষ্টভাবে এ কথা বলা হত যে, “যার মধ্যে আমানতদারী নেই, সে পূর্ণ মুমিন নয়, আর যার মধ্যে প্রতিজ্ঞাপালনের মনোবৃত্তি নেই, সে পূর্ণ দ্বীনদার নয়।” তাহলে এতে এ শক্তি ও প্রভাব মোটেই থাকত না, যা হাদীসের বর্তমান শব্দমালায় রয়েছে। যা হোক, দাওয়াত, উপদেশ দান এবং ভীতি প্রদর্শন-__ যা এ হাদীসমূহের উদ্দেশ্য এর জন্য এ বাকপদ্ধতিই সঠিক ও অধিক উপযোগী । অতএব, এ হাদীসগুলোকে “কুফরীর ফতওয়া" অথবা ফেকাহর “আইনগত বিধান" মনে করা এবং এর ভিত্তিতে এসকল গুনাহে লিপ্ত ব্যক্তিদেরকে ইসলাম থেকে খারিজ করে দেওয়া (যেমন, মু'তাযেলা ও খারেজী সম্প্রদায় এমনটিই করেছে,) প্রকৃতপক্ষে এসব হাদীসের উদ্দেশ্য এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাক-রীতির বৈশিষ্ট্য অনুধাবন না করারই ফল। ড/৬/৬/.911001109.00])

— পৃষ্ঠা ৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।