Maulana Manzoor Nomani Bangla Book — Mariful Hadis 1
/ ১৫১
📝 লেখা 📖 পিডিএফ

০0910061015 ৬৬ মা“আরিফুল হাদীস হ্যা। (কোন মুসলমানের মধ্যে এ দুর্বলতা থাকতে পারে ।) তাকে আবার জিজ্ঞাসা করা হল, মুসলমান কি কৃপণ হতে পারে £ তিনি উত্তর দিলেন $ হ্যা। (কোন মুসলমানের মধ্যে এ দুর্বলতাও থাকতে পারে ।) তারপর আবার জিজ্ঞাসা করা হল, মুসলমান কি মিথ্যুক হতে পারে ? তিনি উত্তর দিলেন ঃ না । অর্থাৎ ঈমানের সাথে নির্ভয়ে মিথ্যা বলার বদভ্যাস একত্রিত হতে পারে না এবং ঈমান মিথ্যাকে বরদাশত করতে পারে না।) _ মুয়াত্তা মালেক, বায়হাকী ব্যাখ্যা £ মর্ম এই যে, কৃপণতা এবং ভীরুতা যদিও মন্দ স্বভাব; কিন্তু এ দু"টি মানুষের কিছুটা এমন সৃষ্টিগত দুর্বলতা যে, একজন মুসলমানের মধ্যেও তা থাকতে পারে। কিন্তু মিথ্যার অভ্যাস এবং ঈমানের মধ্যে এমন বৈপরিত্য যে, এ দু'টি এক সাথে থাকতে পারে না। ১০৩55০১৯০91 55520380444 এ ৪০০ 1৮০১ ১1৪১০ 21১০ (০১) 77558187777 তে লা টেল লালা (৮1০5 ৬১৯৭1 ০15১) + 92155 ১০১, ৫১। হযরত আবু হুরায়রা রোঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঃ কোন ব্যভিচারী ব্যভিচারে লিপ্ত হতে পারে না, যখন সে মু'মিন থাকে । কোন চোর চুরি করতে পারে না, যখন সে মু'মিন থাকে । কোন মদ্যপানকারী মদ্যপান করতে পারে না, যখন সে মু'মিন থাকে । কোন লুগ্ঠনকারী লুষ্ঠন করতে পারে না এমতাবস্থায় যে, মানুষ তার দিকে চোখ তুলে তাকিয়ে থাকে, অথচ সে মু'মিন। আর তোমাদের কেউ খেয়ানত করতে পারে না, যখন সে মু'মিন থাকে ৷ অতএব, (হে ঈমানদারগণ! তোমরা এসব ঈমানপরিপন্থী বিষয় থেকে) নিজেদেরকে রক্ষা কর! রক্ষা কর!! __বুখারী, মুসলিম এই হাদীসটি বুখারী ও মুসলিমেই হযরত আব্দুল্লাহ্‌ ইবনে আব্বাস থেকেও বর্ণিত হয়েছে। এই বর্ণনায় ব্যভিচার, চুরি, মদ্যপান, লুণ্ঠন এবং খেয়ানতের সাথে অন্যায় হত্যারও উল্লেখ রয়েছে। অর্থাৎ, এতে এ বাক্যসমূহও সংযোজিত রয়েছে ঃ “কোন হত্যাকারী হত্যাকাণ্ডে লিপ্ত হতে পারে না, যখন সে মুমিন থাকে।” ব্যাখ্যা £ হাদীসটির মর্ম হচ্ছে, ব্যভিচার, চুরি, মদ্যপান, হত্যা, লুণ্ঠন এবং খেয়ানত- এসব কর্মকাণ্ড ঈমানের সম্পূর্ণ পরিপন্থী । যে সময় কোন মানুষ এসব অপকর্মে লিপ্ত হয়, তখন তার অন্তরে ঈমানের আলো .মোটেই থাকে না। হাদীসের মর্ম এ নয় যে, সে ইসলামের সীমানা থেকে সম্পূর্ণ বের হয়ে কাফেরদের সাথে শামিল হয়ে যায়। স্বয়ং ইমাম বুখারী এ হাদীসের মর্ম উদ্ঘাটন করতে গিয়ে বলেছেন ঃ এই ব্যক্তি যখন গুনাহে লিপ্ত হয়, তখন সে পূর্ণ মুমিন থাকে না এবং তার অন্তরে ঈমানের নূর থাকে না। __ বুখারী, কিতাবুল ঈমান বিষয়টি এভাবে বুঝে নিতে হবে যে, অন্তরে যে বিশেষ অবস্থাটির নাম ঈমান, সেটা যদি প্রাণবন্ত ও জাগ্রত থাকে এবং অন্তর যদি এর নূরে আলোকিত হয়, তাহলে মানুষ কখনো এসব গুনাহে লিপ্ত হতে পারে না। এমন জঘন্য গুনাহের প্রতি মানুষের কদম কেবল তখনই উঠতে ড/৬/৬/.911001109.00])

— পৃষ্ঠা ৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।