০0910061015 মাঁআরিফুল হাদীস ৫৭ ব্যাখ্যা 8 কথাটির মর্ম এই যে, প্রকৃত ঈমান তখনই লাভ হতে পারে এবং ঈমানের বরকতসমূহ তখনই ভাগ্যে জুটতে পারে, যখন মানুষের অন্তরের ঝৌক' এবং মনের চাহিদাসমূহ সম্পূর্ণরূপে নবীর হেদায়াত ও দিকনির্দেশনার অধীন ও বাধ্যগত হয়ে যাবে। এ হাদীসে উল্লেখিত দু'টি শব্দ 'হাওয়া'এবং “হুদা” সম্পূর্ণ বিপরীত অর্থ প্রকাশক । 'হাওয়া'র অর্থ হচ্ছে প্রবৃত্তি আর 'হুদা'র অর্থ হচ্ছে নবী-রাসূল কর্তৃক আনীত হেদায়াত । এ দু'টি এমন জিনিস যে, এগুলোর উপরই কল্যাণ ও অকল্যাণের ভিত্তি রচিত হয়ে থাকে । প্রতিটি পথত্রষ্টতা ও পাপাচার “হাওয়াকে অনুসরণ করার ফল । অপরদিকে সকল কল্যাণ ও পুণ্য হুদা'র অনুসরণ দ্বারা লাভ হয়ে থাকে । তাই প্রকৃত ঈমান তখনই ভাগ্যে জুটবে, যখন 'হাওয়া' অর্থাৎ, প্রবৃত্তিকে হুদা" অর্থাৎ আল্লাহ্ তা'আলার পক্ষ থেকে আগত হেদায়াত ও শিক্ষার অনুগত করে দেওয়া হবে । আর যে ব্যক্তি 'হুদা'কে ছেড়ে দিয়ে 'হাওয়া'র দাসত্ব অবলম্বন করবে, সে যেন নিজেই ঈমানের উদ্দেশ্যকে পদদলিত করে ফেলল । কুরআন পাকে এমন লোকদের সম্পর্কে বলা হয়েছে যে, তারা আপন প্রবৃত্তিকেই খোদা বানিয়ে নিয়েছে । এরশাদ হচ্ছে £ “আপনি কি এ সব হতভাগাদেরকে দেখেছেন, যারা নিজেদের নফ্সের খাহেশ তথা প্রবৃত্তিকেই আপন মাবুদ বানিয়ে নিয়েছে? (সুরা ফুরকান) অন্যত্র এরশাদ হচ্ছে ঃ “যে ব্যক্তি আল্লাহ্র হেদায়াতকে বাদ দিয়ে নিজের প্রবৃত্তির অনুসরণ করে, তার চাইতে অধিক পথভ্রষ্ট আর কে হবে ? আর আল্লাহ্ যালেমদেরকে পথ প্রদর্শন করেন না।” (সুরা কাছাছ) ্ প ৮ পি ৮ 5 টে ঞ ৮৫৩ ক কিল ও কপ & চি ৬ প শপ 0৮ ২১৯3 (০4৯3 ৬৯১০৮ ৫০৯ ০৭ ৭ 0 ১0 ক ও0। ৮০ সখ ১০০০০ ০০ (6) (১৮০ ও ৪১৬১%। ১1১০) * 1৮4 ৩৪.! হযরত আনাস রোঃ) সূত্রে রাসূলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেছেন $£ তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না, যে পর্যন্ত না সে আপন ভাইয়ের জন্য তাই কামনা করে, যা নিজের জন্য কামনা করে থাকে । বুখারী, মুসলিম ব্যাখ্যা £ মর্ম এই যে, ঈমানের কার্ধখত স্তর পর্যস্ত পৌছতে হলে এবং.এর বিশেষ বরকত লাভ করতে চাইলে এটাও জরুরী যে, মানুষ স্বার্থপরতা থেকে পবিত্র থাকবে । তার অন্তরে নিজের অন্যান্য ভাইদের প্রতি এতটুকু কল্যাণকামিতা থাকবে যে, যেসব নেয়ামত, কল্যাণ এবং মঙ্গল সে নিজের জন্য কামনা করে, অন্যান্য ভাইদের জন্যও সেটাই কামনা করবে । আর যে বিষয় ও যে অবস্থা সে নিজের জন্য পছন্দ করে না, অন্যের জন্যও তা পছন্দ করবে না৷ এই গুণটি ছাড়া ঈমানের মধ্যে পূর্ণতা আসতে পারে না। ইবনে হিব্বান বর্ণিত এ হাদীসেই “তোমাদের মধ্যে কেউ মু'মিন হতে পারবে না” স্থলে এ শব্দমমালা এসেছে ঃ “কোন মানুষ ঈমানের কাংখিত স্তরে পৌছতে পারবে না।” এর দ্বারা এই কথাটি পরিষ্কারভাবে বুঝা যায় যে, এ হাদীসে এবং এ জাতীয় অন্যান্য হাদীসে যে “মু'মিন হতে পারবে না" কথাটি বলা হয়েছে, এর দ্বারা মূল ঈমানের অস্বীকৃতি উদ্দেশ্য নয়, বরং ঈমানের পূর্ণতার অস্বীকৃতি উদ্দেশ্য ৷ (অর্থাৎ, সে পূর্ণ মু'মিন হতে পারবে না।) কোন অপূর্ণ জিনিসকে অস্তিত্হীন সাব্যস্ত করে এর অস্বীকৃতি জ্ঞাপন করার রেওয়াজ প্রায় প্রত্যেক ভাষাতেই রয়েছে। ড/৬/৬/.911001109.00])
— পৃষ্ঠা ৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।