০0910061015 মা'আরিফুল হাদীস ৫৫ সবকিছুর চেয়ে প্রবল থাকে এবং এ ভালবাসা এমন একচ্ছব্রভাবে তার অন্তরে প্রবিষ্ট হয়ে যায় যে, সে যদি অন্য কাউকেও ভালবাসতে চায়, তাহলে সেটাও আল্লাহ্র জন্যই করে থাকে । আর আল্লাহ্র দ্বীন ইসলাম তার কাছে এমন প্রিয় বস্তুতে পরিণত হয়ে যায় যে, সেখান থেকে ফিরে আসার কল্পনাও তার কাছে আগুনে নিক্ষিপ্ত হওয়ার মত কষ্টদায়ক মনে হয় । শপ স বা ৮5288 ৩০ € ল এপ ০ ৪৮৮ 8 2০ ক এ লিল ৫৫০ 491 ৯১1541৬০০০৫ ০৭১৪ 4 ০ 49০ 401 515 401 4১০০০ 00 005০1 ০০ (তখ) (৮১ ১৮৯1 15১) ₹ ৩০৯ ৮৮৫13 45 $01৩ ০০ ৩২। হযরত আনাস (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঃ তোমাদের মধ্যে কোন ব্যক্তিই মুমিন হতে পারবে না, যে পর্যন্ত আমি তার কাছে তার পিতা-মাতা, সন্তানাদি ও অপরাপর সকল মানুষ থেকে অধিকতর প্রিয় না হই। __বুখারী, মুসলিম ব্যাখ্যা 8 কথাটির মর্ম এই যে, ঈমানের পরিপূর্ণতা তখনই হতে পারে, তথা একজন মুসলমান পূর্ণ মু'মিন তখনই হতে পারে, যখন দুনিয়ার সকল মানুষ থেকে এমনকি নিজের পিতা-মাতা ও সন্তানাদি থেকেও বেশী ভালবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি থাকবে । এর আগের হাদীসটিতে অন্য সকলের চাইতে আল্লাহ্র ভালবাসা, রাসূলের ভালবাসা ও ইসলামের ভালবাসা অধিক হওয়াকে ঈমানের স্বাদ লাভের পূর্বশর্ত বলা হয়েছে । আর এ হাদীসে কেবল রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালবাসার কথা উল্লেখ করা হয়েছে। আসল ব্যাপার এই যে, আল্লাহ্ এবং রাসূলের ভালবাসা এবং ইসলামের ভালবাসার মধ্যে এমন সম্পর্ক রয়েছে যে, এর একটি অন্যটি থেকে বিচ্ছিন্ন হতে পারে না। আল্লাহ্ তা'আলার প্রতি এবং ইসলামের প্রতি খাটি ভালবাসা আল্লাহ্র রাসূলের ভালবাসা ছাড়া সম্ভব নয়। অনুরূপভাবে আল্লাহ্র এবং ইসলামের ভালবাসা ব্যতীত রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালবাসার কল্পনাও করা যায় না। কেননা, রাসূলের প্রতি যে ভালবাসা রাসূল হিসাবে হবে, সেটা প্রকৃতপক্ষে আল্লাহ্র জন্য এবং আল্লাহ্র সাথে সম্পর্কের কারণেই হবে। আর এর অপরিহার্য ফল এ হবে যে, ইসলামের প্রতিও তার পূর্ণ ভালবাসা থাকবে । এ জন্য এ হাদীসে ঈমানের পূর্ণতার জন্য কেবল রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালবাসার কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু মর্ম উহাই যে, ঈমানের আলো ও এর বরকত কেবল এ ভাগ্যবানরাই লাভ করতে পারবে, যাদের অন্তরে আল্লাহ্ এবং রাসূলের ভালবাসা এবং ইসলামের প্রতি ভালবাসা এমন প্রবল যে, এর সামনে অন্য সকল ভালবাসা পরাভূত হয়ে যায়। এ হাদীসসমূহে আল্লাহ্ এবং রাসূলের প্রতি ভালবাসার যে দাবী উল্লেখ করা হয়েছে, এর মর্ম নির্ধারণে হাদীস ব্যাখ্যাতাদের বক্তব্য অভিন্ন নয় । যে কারণে অনেকের পক্ষে এর মর্ম ও উদ্দেশ্য বুঝে উঠা কঠিন হয়ে পড়েছে, অথচ যে বাস্তবতাটি এ হাদীসসমূহে বর্ণনা করা হয়েছে সেটা সম্পূর্ণ পরিষ্কার ও সহজ । ভালবাসা একটি পরিচিত শব্দ, আর এর অর্থও সুবিদিত, আর সে অর্থই এখানে উদ্দেশ্য । তবে আল্লাহ এবং রাসূলের সাথে মুমিনদের যে ভালবাসা হয়ে থাকে, সেটা পিতা-মাতা ও স্ত্রী-পুত্রদের ভালবাসার ন্যায় রক্তের সম্পর্ক অথবা অন্য কোন ড/৬/৬/.911001109.00])
— পৃষ্ঠা ৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।