০0910061015 ৫২ মা'আরিফুল হাদীস ব্যাখ্যা ৪ এই হাদীসে ঈমানের শাখাসমূহের জন্য যে "সত্তরের কিছু উপরে' সংখ্যাটি ব্যবহার করা হয়েছে, এ ব্যাপারে কোন কোন হাদীস ব্যাখ্যাতাগণ লিখেছেন যে, এর দ্বারা সম্ভবতঃ কেবল আধিক্যই উদ্দেশ্য । আরববাসীগণ কেবল আধিক্য বুঝানোর জন্য “সত্তর' শব্দটি সাধারণভাবে ব্যবহার করে থাকেন । আর “সন্তরের চাইতে আরো কিছু বেশী” বলে যা যোগ করা হয়েছে, এর দ্বারা আরো আধিক্য উদ্দেশ্য হতে পারে । কিন্তু এ বাক্য দ্বারা অনেকে নির্দিষ্ট সাতাত্তর সংখ্যাও বুঝিয়েছেন । এর ভিত্তি এই যে, “বিযৃউন' শব্দটি নির্দিষ্টভাবে সাত খ্যার জন্যও ব্যবহৃত হয়ে থাকে । তারপর তারা নিজেদের এই মত অনুযায়ী ঈমানের এ সাতাত্তরটি শাখা নির্দিষ্ট করে দেখাবার চেষ্টাও করেছেন । কিন্তু এগুলোতে চিন্তা-ভাবনা করার পর এ মতই প্রতিষ্ঠিত হয় যে, এটা কেবল অনুমান ভিত্তিক, যার মধ্যে যথেষ্ট আপত্তির অবকাশ রয়েছে। তাই এ কথাটি বেশী গ্রহণযোগ্য মনে হয় যে, “সত্তরের কিছু অধিক' শব্দ দ্বারা হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য কোন বিশেষ সংখ্যা বুঝানো নয়; বরং আরবের বাকরীতি অনুযায়ী এখানে কেবল অধিক সংখ্যা ও প্রচুর শাখা বুঝানোই উদ্দেশ্য । তাই এর অর্থ কেবল এই যে, ঈমানের অনেক শাখা-প্রশাখা রয়েছে । এ অর্থ গ্রহণ করার পক্ষে একটি প্রমাণ এই যে, এখানে “সত্তরের কিছু অধিক' কথা দ্বারা হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য যদি কোন নির্দিষ্ট সংখ্যা হত, তাহলে তিনি এত অস্পষ্ট ও সংক্ষিপ্ত কথা বলে ছেড়ে দিতেন না; বরং এর বিস্তারিত আলোচনাও করতেন, যেমনটি অবস্থা ও সময়ের দাবী ছিল । ঈমানের শাখা-প্রশাখা দ্বারা এসব কাজ, স্বভাব এবং বাহ্যিক ও আভ্যন্তরীণ অবস্থা উদ্দেশ্য যা কারো অন্তরে ঈমান এসে যাওয়ার পর এর ফল হিসেবে তার মধ্যে সৃষ্টি হয়ে যাওয়া উচিত। সবুজ-শ্যামল বৃক্ষ থেকে যেমন প্রচুর পাতা ও ডালপালা বের হয়ে থাকে, অনুরূপভাবে সকল সৎকর্ম, সৎ স্বভাব এবং সুন্দর অবস্থা যেন ঈমানের শাখা-প্রশাখা । তবে এগুলোর স্তর বিভিন্ন হয়ে থাকে। এ হাদীসে ঈমানের সর্বোচ্চ শাখা হিসাবে “লা-ইলাহা ইল্লাল্লাহ্* তথা তওহীদের সাক্ষ্যদানকে উল্লেখ করা হয়েছে । অপর দিকে সর্বনিশ্ন শাখা হিসাবে রাস্তা থেকে কোন কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলাকে বলা হয়েছে। এখন এ দুটির মাঝে যত কল্যাণকর জিনিসের কল্পনা করা যেতে পারে, এর সবগুলোই ঈমানের বিভাগ ও এর শাখা-প্রশাখা হিসাবে গণ্য হবে, চাই এগুলোর সম্পর্ক আল্লাহ্র হকের সাথেই হোক অথবা বান্দার হকের সাথে । আর এটা প্রকাশ্য বিষয় যে, এগুলোর সংখ্যা শত শত পর্যন্ত গিয়ে পৌছবে। হাদীসের শেষে লজ্জা সম্পর্কে যে বলা হয়েছে যে, এটা ঈমানের একটি গুরুত্বপূর্ণ শাখা । এর কারণ হয়তো এই হবে যে, হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এ হাদীসটি বলছিলেন, তখন কারো পক্ষ থেকে লজ্জার ব্যাপারে কোন ক্রটি প্রকাশ পেয়েছিল, আর এর ংশোধনের জন্য তিনি এই বিশেষ সতর্কবাণী উচ্চারণ করেছিলেন, যেমন প্রজ্ঞাবান শিক্ষক ও সংস্কারকরা এ পদ্ধতি অবলম্বন করে থাকেন । অথবা লজ্জা সম্পর্কে বিশেষভাবে তিনি এ বাণীটি এ কারণে উচ্চারণ করেছেন যে, মানবীয় চরিত্রের মধ্যে লজ্জার স্থান অনেক উর্ধে । আর লঙ্জীই এমন এক স্বভাব, যা মানুষকে অনেক গুনাহ্ ও অপকর্ম থেকে বিরত রাখে । আর এ কারণে ঈমান ও লজ্জার মধ্যে বিশেষ বন্ধন রয়েছে। ড/৬/৬/.911001109.00])
— পৃষ্ঠা ৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।