Maulana Manzoor Nomani Bangla Book — Mariful Hadis 1
/ ১৫১
📝 লেখা 📖 পিডিএফ

০0910061015 মা'আরিফুল হাদীস ৫১ যাহোক, হাদীসের এ অংশটির দাবী ও মর্ম এই যে, যখন কোন ব্যক্তি কালেমা পাঠ করে ঈমান নিয়ে আসল এবং ইসলামকে নিজের দ্বীন বানিয়ে নিল, তখন তার পক্ষ থেকে যদি কোন গুনাহের কাজ সংঘটিত হয়ে যায় এবং তাকে অপকর্মে লিপ্ত দেখা যায়, তবে তাকে কেবল এই মন্দ কাজের কারণে কাফের ও ইসলাম থেকে খারিজ সাব্যস্ত করা যাবে না । অতএব, এসব লোকের সাথে এ হাদীসের কোন সম্পর্ক নেই, যারা ইসলামের এমন কোন বিষয়কে অস্বীকার করে নিজেরাই ইসলামের সীমানা থেকে বাইরে চলে যায়, যার উপর ঈমান আনা মুসলমান হওয়ার জন্য অপরিহার্য শর্ত । মনে করুন, এমন ব্যক্তি, যে কালেমা পাঠ করে এবং নিজেকে মুসলমান বলে দাবী করে, কিন্তু কুরআন শরীফ যে আল্লাহ্র কিতাব এ কথা সে অস্বীকার করে অথবা কেয়ামত এবং আখেরাতকে বিশ্বাস করে না অথবা খোদায়ী দাবী করে কিংবা নবুওয়াতের দাবী করে, তাহলে এ কথা পরিষ্কার যে, সে মুসলমান থাকবে না। তাকে অবশ্যই কাফের ও ইসলাম থেকে খারিজ বলে গণ্য করা হবে, কিন্তু তাকে এই কাফের বলা কোন মন্দ কাজ ও পাপাচারের কারণে নয়; বরং ইসলামের মৌলিক বিশ্বীসকে অস্বীকার করার কারণে বলা হবে । তাই এ দুই অবস্থার মধ্যে যে পার্থক্য রয়েছে, তা অবশ্যই মনে রাখতে হবে । অনেক মানুষ এ পার্থক্যটির প্রতি লক্ষ্য না রাখার কারণে এ হাদীসটির অপপ্রয়োগ করে থাকে । এ হাদীসে জেহাদ সম্পর্কে বলা হয়েছে যে, আমার নবুওয়াত লাভের যুগ থেকে শুর করে এ জেহাদ সে পর্যন্ত অব্যাহত থাকবে, যখন আমার উম্মতের শেষ দিকের লোকেরা দাজ্জালের বিরুদ্ধে জেহাদ করবে । কোন জালিমের অবিচার এবং কোন ন্যায়পরায়ণ শাসকের সুবিচার এটা রহিত করতে পারবে না। এ শেষোক্ত কথাটির মর্ম এই যে, যদি কোন সময় মুসলমানদের রাষ্ট্রপরিচালনার ব্যবস্থাপনা কোন অযোগ্য হাতে পড়ে যায় এবং রাষ্ট্রের কর্ণধার অযোগ্য ও জালেমও হয়, তাহলেও জেহাদ বাদ দেওয়া যাবে না এবং কারো জন্য এ আপত্তি করা ঠিক হবে না যে, আমরা এ অযোগ্য শাসকের অধীনে জেহাদ করব না। রাষ্ট্র ক্ষমতা ও অধীনে জেহাদ চালিয়ে যেতে হবে। দ্বীন ও ঈমানের বিভাগ ও এর শাখাসমূহ সা বউ? ও. রি ৩ উত ণডিণ 2 ৬৭ 2৬ 2০ ৮./56% 8০ 2 প112 তক রা ও প গে১৩/৪৪০১৩৪০ ৩৫ ৮ পপর ০ ৪০০49 ৪ 80 ৫. তত অতল ১1১১) + 00581 ১০ 4৮৮০ ০0১৯1552941 5০ 5১1 25051050515 401 থি। এ ৭১5 1550 (1775 ১] ২৮। হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 8 ঈমানের সত্তরটিরও বেশী শাখা রয়েছে । এগুলোর মধ্যে সর্বোত্তম শাখাটি হচ্ছে 'লা-ইলাহা ইল্লাল্লাহ্‌" বলা, অর্থাৎ তওহীদের সাক্ষ্যদান করা, আর সর্বনি্নটি হচ্ছে রাস্তা থেকে কোন কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া । আর লজ্জা ঈমানের একটি গুরুতৃপূর্ণ শাখা । __বুখারী, মুসলিম | ড/৬/৬/.911001109.001)

— পৃষ্ঠা ৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।