০0910061015 ৪৮ মা'আরিফুল হাদীস ব্যাখ্যা ঃ এ হাদীসে তওহীদের সাক্ষ্যদানের সাথে নামায পড়া, নামাযে ইসলামের কেবলার অভিমুখী হওয়া এবং মুসলমানদের যবেহকৃত পশু খাওয়ার কথাও উল্লেখ করা হয়েছে । আসলে এ জিনিসগুলোর উল্লেখও কেবল আলামত ও নিদর্শন হিসাবেই করা হয়েছে । এ হাদীসেরও প্রকৃত উদ্দেশ্য পূর্বে উল্লেখিত হাদীসসমূহের মত কেবল এতটুকুই যে, আমার যুদ্ধ যার সাথেই হোক না কেন, এটা কেবল দ্বীনের খাতিরে এবং মানুষকে কৃফর ও শিরকের ত্রষ্টতা থেকে সত্য ও ন্যায়ের পথে আনার জন্যই পরিচালিত হয়ে থাকে । তাই যে সব লোক ভ্রান্তপথ ছেড়ে দিয়ে আল্লাহ্ প্রদর্শিত সরল পথ অবলম্বন করে নেবে এবং সত্য দ্বীন তথা ইসলামের দাওয়াত গ্রহণ করে নেবে, তাদের জীবন ও সম্পদে কোন প্রকার হস্তক্ষেপ করা আমাদের জন্য হারাম | যেহেতু এঁ যুগ এবং এঁ পরিবেশে ঈমান ও ইসলামের বাহ্যিক নিদর্শন এগুলোই ছিল যে, মানুষ মুসলমানদের পদ্ধতি অনুযায়ী নামায পড়তে শুরু করবে, নামাযে কা'বা অভিমুখী হয়ে দীড়াবে এবং মুসলমানদের যবেহকৃত পশু খাওয়া বর্জন করবে না, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিদর্শন হিসাবেই এই বিষয়গুলোর উল্লেখ করেছেন। আবূ দাউদ শরীফে এ হাদীসেরই রেওয়ায়াতে “তাদের হিসাবের ভার আল্লাহ্র উপর ন্যস্ত থাকবে” এর স্থলে এ শব্দমালা রয়েছে £ “মুসলমানদের যেসব অধিকার রয়েছে, সেসব অধিকার তাদের জন্যও সংরক্ষিত থাকবে এবং মুসলমানদের উপর যা কিছু বর্তায় তাদের উপরও তাই বর্তাবে ।” যার মর্ম এই যে, যেসব লোক ইসলামের দাওয়াত গ্রহণ করে নেবে তাদের বিরুদ্ধে কেবল আমাদের যুদ্ধাভিযান খতম হয়ে যাবে এবং তাদের জীবন ও সম্পদ নিরাপদ হয়ে যাবে, তাই নয়; বরং তারা সকল অধিকার লাভে ও দায়িত্ পালনে সম্পূর্ণ আমাদের সমান হয়ে যাবে। এ হাদীসসমূহের ব্যাপারে একটি সন্দেহ ও এর উত্তর এ হাদীসসমূহের উপর স্থুল দৃষ্টিতে একটি প্রশ্ন জাগে । কোন কোন হাদীস ব্যাখ্যাতা নিজেই এ প্রশ্নটি উত্থাপন করে এর বিভিন্ন উত্তরও দিয়েছেন প্রশ্নটি এই যে, ইসলামে জিযিয়া" এবং উপযুক্ত শর্তের সাথে সন্ধি-চুক্তির নীতিও স্বীকৃত এবং এ দুই পন্থায়ও যুদ্ধ বন্ধ হয়ে যায়। কিন্তু এ হাদীসগুলো দ্বারা বুঝা যায় যে, যুদ্ধবিরতি কেবল তখনই হতে পারে, যখন মানুষ ইসলাম গ্রহণ করে নেবে। অধম সংকলকের নিকট এর উত্তর হচ্ছে এই যে, এসব হাদীসের উদ্দেশ্য ও বিষয়বস্তু যুদ্ধ বিরতি ও যুদ্ধ খতম করে দেওয়ার পন্থা বাতলানো নয়; বরং এ সব বক্তব্যে হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল উদ্দেশ্য কেবল দু'টি বিষয় সুস্পষ্টভাবে তুলে ধরা । প্রথম বিষয়টি এই যে, আমাদের যুদ্ধের উদ্দেশ্য এছাড়া অন্য কিছু নয় যে, মানুষ আল্লাহরই এবাদত করবে এবং তারই নির্ধারিত সরল পথে চলবে অর্থাৎ, ইসলামের দাওয়াত গ্রহণ করে নেবে । দ্বিতীয় বিষয়টি এই যে, যারা এই দাওয়াতকে গ্রহণ করে নেবে, আমাদের পক্ষ থেকে তাদের জীবন ও সম্পদের নিরাপত্তার নিশ্চিত ব্যবস্থা থাকবে; বরং অধিকার ও দায়িত্বের বেলায় তারা অন্যান্য মুসলমানদের সম্পূর্ণ সমান বিবেচিত হবে । এখন জিযিয়া এবং বিশেষ অবস্থায় বিশেষ শর্তের সাথে সন্দিচুক্তি প্রসঙ্গে আসা যাক। বস্তুতঃ এগুলো যদিও যুদ্ধবিরতির পন্থার অন্তভূক্ত, কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে, এটা ইসলামী ড/৬/৬/.911001109.00])
— পৃষ্ঠা ৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।